Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৪ জানুয়ারি) সকালে নিজ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগে গিয়ে ভোটারদের তিনি এই আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ যাতে ভোট দিতে যায় নির্বিঘ্নে, সেই পরিবশে থাকবে বলে প্রত্যাশা করি। তিনি আরও বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয়, এ জন্য ভোটের দিন আমাদের কর্মীরা কেন্দ্রে কেন্দ্র গিয়ে পাহারা দেবে। অনেকে মামলার হুমকি দিচ্ছে জানিয়ে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনের ১০ দলীয় ঐক্যের এই প্রার্থী বলেন, সমর্থকরা ১২ ফেব্রুয়ারি তাদের…

Read More

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান এসব তথ্য জানান। তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত আট থেকে নয়টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। চাঁদার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব সিন্ডিকেট ভেঙে দিতে ডিবি কাজ করছে এবং শিগগিরই অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি। ডিবি প্রধান বলেন, স্বেচ্ছাসেবক…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। শনিবার (২৪ জানুয়ারি) ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, পরবর্তীকালে ১১দফা ও উনসত্তরের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। তিনি বলেন, তৎকালীন স্বৈরাচারী অপশাসন ও দমনপীড়ন থেকে মুক্তির দাবিতে ১৯৬৯ সালের পুরো জানুয়ারি মাস ছিল আন্দোলনে উত্তাল। ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি সে আন্দোলন রূপ নেয় এক ব্যাপক গণবিস্ফোরণে। সংগ্রামী জনতা শাসকগোষ্ঠীর দমনপীড়নের প্রতিবাদে সান্ধ্য আইন ভঙ্গ করে…

Read More

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের ব্যালট রিটার্নিং অফিসারের নিকট ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে পৌঁছালেই ভোট গণনায় সম্পৃক্ত হবে। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারগন ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস/ডাক বাক্সে হলুদ খাম জমা দিন। রিটার্নিং অফিসারের নিকট ১২ ফেব্রুয়ারী ২০২৬ বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছালেই শুধুমাত্র ভোট গণনায় সম্পৃক্ত হবে বলেও জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

Read More

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে যান তিনি। এ সময় আবু সাঈদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন জামায়াত আমির। এদিকে আজ সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ীতে এক জনসভা, বেলা ১২টায় বগুড়া শহরে, দুপুর আড়াইটায় বগুড়ার শেরপুরে, বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরে, বিকেল ৪টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। রাতে সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। এর আগে গতকাল শুক্রবার পঞ্চগড়ে জনসভার মাধ্যমে উত্তরবঙ্গ সফর শুরু করেন জামায়াত আমির ডা. শফিকুর…

Read More

দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই নায়িকা। এরই মধ্যে এলো নতুন খবর; নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কুইন। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। ইতোমধ্যে এই ওয়েব ফিল্মটির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই শুরু হবে শুটিং। এক বিজ্ঞপ্তিতে পরিচালক জানান, অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী গল্পে কাজ করতে নেমেছি আমরা। জানা গেছে, ‘শিকার’-এর শুটিং হবে নেপালে। আগামী মার্চ মাসে পুরো টিম নিয়ে সেখানে যাবেন নির্মাতা রোমান। নেপালেই সিনেমার বড় অংশের দৃশ্যধারণ করা হবে। এদিকে নির্মাতা সম্পর্কে অপু বিশ্বাস বলেন, কামরুজ্জামান রোমান খুবই মেধাবী…

Read More

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের বন্ধু দেবমাল্যর সঙ্গে নতুন জীবনে পা দিতে যাচ্ছেন তিনি। শুক্রবার আয়োজন হলো তার গায়ে হলুদ। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে অভিনেত্রীর গায়ে হলুদের ছবি ও নাচের ভিডিও আলোচনায়। দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন এ অভিনেত্রী। গায়ে হলুদের অনুষ্ঠানে মধুমিতাকে দেখা গেছে ট্র্যাডিশনাল হলুদ শাড়ির লুকেই। সেজে উঠেছিলেন ফুলের গয়নায়। অনুষ্ঠানে সাজ সাদামাটা হলেও আনন্দ-উৎসবে কোনো কমতি ছিল না। ভিডিওতে দেখা যায়, গায়ে হলুদ শেষে চোখে রোদচশমা লাগিয়ে বন্ধুদের সঙ্গে ‘কালা চশমা’ গানের তালে নাচছেন তিনি। সম্প্রতিই প্রেমিকের সঙ্গে বাগদানের ছবি শেয়ার করেন মধুমিতা। মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা…

Read More

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ছোট ভাই এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে সকাল থেকেই বনানী কবরস্থানে কোকোর কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন আলেম ও হাফেজরা। শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। ২০১৫ সালের ২৪ জানুয়ারি দেশের রাজনৈতিক অস্থিরতার এক কঠিন সময়ে মালয়েশিয়ায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। সে সময় তার মা খালেদা জিয়া গুলশানে…

Read More

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়তে হবে। তিনি বলেন, দেশের প্রত্যেকটি সেক্টর বিগত ১৫/১৬ বছরে ধ্বংস হয়েছে। এই ধ্বংস হওয়ার ফলে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমান বলেন, গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন। তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা তার কাছে নিয়ে যেতে পারবেন। ঠিক কি কথাটা? বিগত ১৫ বছর যে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে বাংলাদেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এছাড়া তালিকায় ১ হাজার ১২০ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাওয়ায় এবার নির্বাচনী ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন।…

Read More