Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

আগামী নির্বাচিত সরকারের জন্য সাত দফার একটি সুসংহত ‘পরিবেশ অ্যাজেন্ডা’ তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকার সমস্যার স্থায়ী সমাধানের ভিত্তি তৈরি করছে, আর সেই ধারাবাহিকতা রক্ষা ও বাস্তবায়নের দায়িত্ব থাকবে ভবিষ্যৎ সরকারের ওপর। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দীর্ঘদিনের জমে থাকা পরিবেশগত সমস্যার পাহাড় রাতারাতি সরানো সম্ভব নয়। চীন যে সংকট ১০ বছরে সমাধান করতে পারে না, তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দেড় বছরে প্রত্যাশা করা যুক্তিযুক্ত নয়। তবে বাস্তবতা স্বীকার করলেও দায় এড়িয়ে যাওয়ার…

Read More

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বর্ষণে অন্তত ৬১ জনের প্রাণহানি ঘটেছে। গত তিন দিনে দেশটিতে প্রাকৃতিক এই দুর্যোগে আরও অনেকে আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) বলেছে, গত তিন দিনে তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে দেশজুড়ে ৬১ জন নিহত ও ১১০ জন আহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ৪৫৮টি ঘর আংশিক অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে এই দুর্যোগে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এএনডিএমএ। এএনডিএমএর প্রকাশিত মানচিত্র অনুযায়ী, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশটির মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে হতাহতের ওই ঘটনা ঘটেছে।…

Read More

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্খা আছে। দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এটি অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য বদ্ধপরিকর। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আফিস নজরুল বলেন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গুরুত্বপূর্ণ নির্বাচন এটি। এই নির্বাচনের দুটি বৈশিষ্ট্য, পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে। প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গণভোটও হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন শক্ত হোক। অনেক বেশি দৃঢ়তর হোক এজন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। এ সময়…

Read More

গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা ছিল। তাদের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড়। অবশেষে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচই হবে কলকাতায়। তারপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এই ওয়েবসাইট জানতে পেরেছে, দুবাই ও…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যুদ্ধ করে দেশে স্বাধীনতা এনেছি, দেশ ছেড়ে কোথাও যাব না। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দরপাড়ার কালিতলা সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি প্রচারণায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দাঁড়িপাল্লা স্বাধীনতার বিপক্ষে ছিল, তাই এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিন। আমাদেরকে কাজ করার সুযোগ দিন। বিএনপি অতীতে পাঁচবার ক্ষমতায় থেকে দেশের জন্য কাজ করেছে। বিএনপি একটি পরীক্ষিত দল বিএনপিকে আপনারা সবাই চিনেন। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই এলাকার উন্নয়নের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হবে। এরপর সোনাহার বাজার ও কচুবাড়ি বাজারে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহন করেন…

Read More

বলিউডের অনেক তারকাই তামাক এবং অ্যালকোহল বা পানমশলার ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজ করে থাকেন। তবে, এমন অভিনেতাও আছেন যারা মোটা অঙ্কের টাকার প্রস্তাবের পরও এই ধরনের বিজ্ঞাপন করতে রাজি হন না। তাদের একজন অভিনেতা সুনীল শেঠি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল জানালেন, প্রায় ৪০ কোটি রুপির একটি বিজ্ঞাপনের প্রস্তাব রীতিমতো মুখের ওপর ফিরিয়ে দিয়েছিলেন তিনি। নিজের আদর্শ এবং সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই অভিনেতা। সুনীল শেঠি বলেন, আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ। আমার শরীরই সুনীল শেঠিকে চলচ্চিত্র জগতে সুযোগ দিয়েছে। যদি আমি এটাকে সম্মান না করি, তাহলে আমি নিজের ওপর অবিচার করব। আমার সন্তানদের জন্য আমি…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। দুদিন আগে সুইজারল্যান্ডের দাভোসে ‘বোর্ড অব পিস’ নামে একটি সংস্থার যাত্রা শুরু করেন ট্রাম্প। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তিনি। ট্রাম্পের এ উদ্যোগের সমালোচনা করে গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) লুলা বলেছেন, “জাতিসংঘকে ঠিক করার বদলে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির প্রস্তাব দিচ্ছেন। যেখানে একমাত্র তিনিই মালিক।” এছাড়া ট্রাম্প ‘টুইটারের মাধ্যমে বিশ্ব শাসন করতে চান’ বলেও অভিযোগ করেন তিনি। লুলা বলেন, “এটি উল্লেখযোগ্য যে, তিনি প্রতিদিন কিছু বলেন এবং বিশ্ব প্রতিদিন এ নিয়ে কথা বলছেন।” গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি…

Read More

ইরানে দখলদার ইসরায়েল হামলার সুযোগ খুঁজছে বলে সতর্কতা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, তারা এমন ইঙ্গিত দেখতে পেয়েছেন। তার্কিস মন্ত্রী বলেছেন, ইসরায়েল এমন কিছু করলে এ অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়বে। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) সংবাদমাধ্যম এনটিভিকে এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, “আমি আশা করি তারা ভিন্নপথ খুঁজে পাবে। কিন্তু বাস্তবতা হলো, বিশেষ করে ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য সুযোগ খুঁজছে।” তাকে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই কি এমন সুযোগ খুঁজছে কি না। জবাবে তিনি বলেন, বিশেষ করে ইসরায়েল এমনটি চাইছে। তিনি আরও বলেন, “সম্প্রতি যখন আমি তেহরানে গিয়েছিলাম। আমি বন্ধু হিসেবে তাদের ওই সুযোগ সম্পর্কে…

Read More

তারেক রহমান নির্বাচনী সব আইনকানুন মেনেই প্রচারণা চালাচ্ছেন জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যারা অহেতুক বিএনপির বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছেন, তাদের মনে রাখা উচিত, কোনো লাভ হবে না।’ শনিবার (২৪ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, একটি রাজনৈতিক দল ভোটারদের নিজেদের দলে কাজ করার জন্য বিকাশে টাকা দিচ্ছে। এ সময় তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদ ও তার দোসরদের নির্যাতনের কারণেই অকালে মৃত্যু হয়েছে আরাফাত রহমান কোকোর। রুহুল কবির রিজভী বলেন, গুলশান কার্যালয়ে বালির ট্রাক-কাঠের ট্রাক দিয়ে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছিল শেখ হাসিনার বাহিনী।…

Read More

ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণরূপে অপপ্রচার বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন। স্বাভাবিকভাবে, তার স্বপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আর কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেন না। কারণ যে তথ্য মিডিয়ায় এসেছে বলে তিনি দাবি করেছেন, সেটির ন্যূনতম কোনো বাস্তবতা বা সত্যতা নাই। শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে ৯০ নম্বর রোডের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহদী…

Read More