দেশের চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত এবং সাতটি নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২০ আগস্ট) আবহাওয়া অধিদফতর সমুদ্রবন্দর ও দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায়। সমুদ্রবন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির সংসদ ভবনে এক তরুণ সংসদ সদস্য মারা গেছেন। নিহত ওই এমপির নাম এমেলি পেলটোনেন। তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, ৩০ বছর বয়সী এমেলি পেলটোনেন ছিলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির এমপি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি সংসদ ভবনের ভেতরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে তার মরদেহ পাওয়া যায়। এই আকস্মিক মৃত্যুতে ফিনল্যান্ড জুড়ে শোক নেমে এসেছে। রাজনৈতিক বিভাজন ভুলে সব দলের নেতারাই গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন টিটি তুপুরাইনেন এক বিবৃতিতে বলেন, “তিনি আমাদের সম্প্রদায়ের…
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে নিজ বাসভবনে সজোরে চড় এবং শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। আজ বুধবার সকালে দিল্লির সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ঘটেছে এ ঘটনা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছিল ‘জন সুনওয়াই’ বা জনতার অভাব অভিযোগ শোনার সেশন। সে সময়েই ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি সোজা রেখা গুপ্তার কাছাকাছি গিয়ে একটি কাগজ দেয়, এবং তারপরই তাকে সজোরে চপোটাঘাত করে এবং চুলের মুঠি ধরে। এ সময় চিৎকার করে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করছিল সে। হামলাকারী ওই ব্যক্তির কাছ থেকে কিছু কাগজ উদ্ধার করা হয়েছে। সেগুলোতে কী লেখা আছে,…
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতেই তাদের হিসাব চাওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা তৎসহ দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৭ নং বিধির আলোকে নির্ধারিত ছক অনুযায়ী তাদের সম্পদ ও দায়-দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এনবিআরের এই ১৭ কর্মকর্তা হলেন— কর কমিশনার (কর অঞ্চল-৩) এম এম ফজলুল হক, কর আপিল…
চার দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা আসছেন কামাল খান। সফরকালে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর মূল বৈঠক হবে। এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সরকারের আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বসবেন কামাল খান। কামাল খানের এই সফর পাকিস্তান-বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য কীভাবে চাঙা করা যায়, সে বিষয়টি গুরুত্ব পাবে। জানা গেছে, দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই সফরেই সমঝোতা স্মারক সই হতে পারে। এদিকে, কামাল খান ঢাকা থাকা…
আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশার কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করি। সেপ্টেম্বরে আমাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। মাইকেল মিলার বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউ এর জন্য অগ্রাধিকার। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে ইইউ। তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে…
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির মেয়ে। একইসঙ্গে তার ছেলে পূণ্যসহ মা পরীমণি নিজেও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। এ অভিনেত্রী মেয়ের অসুস্থতার ব্যাপারে ফেসবুকে লেখেন, ‘আমার মেয়ে আইসিইউতে। আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আমার ১০৩.৫ ডিগ্রি জ্বর এবং সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট। আল্লাহ।’ এর আগে ছেলে পূণ্যসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি। শারীরিকভাবে অসুস্থা থাকায় ছেলেসহ তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরবর্তীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার ছেলেরও জ্বর। পরীমণির তীব্র শ্বাসকষ্টের সমস্যার জন্য নির্দিষ্ট সময় পরপর…
বলিউডের জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। সোমবার (১৮ আগস্ট) ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক জটিলতার কারণে অভিনেতার হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। মঙ্গলবার ঠাণেতেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। অভিনয়ের দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। সমান দক্ষতায় বাণিজ্যিক থেকে সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের ছবিতেই অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা,…
ভারত ও চীনের মধ্যে সঠিক কৌশল অবলম্বনের মাধ্যমে বোঝাপাড়া প্রতিষ্ঠা করা উচিত এবং একে অপরকে শত্রু না ভেবে অংশীদার ভাবাব উচিত বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার (১৮ আগস্ট) তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে এ কথা বলেন। খবর রয়টার্স দিল্লিতে আয়োজিত ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণতা এবং পারস্পরিক সুবিধার নীতি বজায় রাখতে প্রস্তুত চীন। বৈঠকে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা, বাণিজ্য ও দ্বিপাক্ষিক বিনিময় নিয়েও আলোচনা হয়। যার লক্ষ্য দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়ানো। এস জয়শঙ্কর বলেন, অর্থনীতি, বাণিজ্য, তীর্থযাত্রা, মানুষে মানুষে যোগাযোগ, নদীর তথ্য শেয়ার এবং সীমান্ত বাণিজ্যসহ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি…
গত মে মাসে কোপা দো ব্রাজিলের ম্যাচে সান্তোসের বিপক্ষে খেলতে নেমেছিল সিআরবি। আলাগোয়াসের রেই পেলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে নেইমারকে লক্ষ্য করে গ্যালারি থেকে একাংশ দর্শক কুরুচিপূর্ণ স্লোগান দেয়। শুধু তাই নয়, মাঠে এমন বার্তা বহনকারী একটি ব্যানারও প্রদর্শিত হয়। ওই ঘটনার তদন্ত শেষে আদালত জানায়, ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে উদ্দেশ্য করে দেয়া এ স্লোগান ও প্রদর্শিত বার্তা সরাসরি বিদ্বেষমূলক আচরণ, যা আইন অনুযায়ী বর্ণবিদ্বেষী কর্মকাণ্ডের সমতুল্য। দেশটিতে এমন আচরণের বিরুদ্ধে কড়া আইন রয়েছে। এরই জেরে, দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে সিআরবিকে। ব্রাজিলের সর্বোচ্চ ক্রীড়া আদালত ক্লাবটিকে ৬০ হাজার রিয়াল জরিমানা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১…
