মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এটা হবে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় সফর। সোমবার (১১আগস্ট) দুপুরে ঢাকা ছাড়বেন তিনি। ১৩ আগস্ট মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এরই মধ্যে কুয়ালালামপুর সফর করেছেন। গত ২৪-২৫ জুলাই পররাষ্ট্র সচিব কুয়ালালামপুর সফর করেন। এ সময় তিনি মালয়েশিয়ার পররাষ্ট্র সচিব আমরান মোহাম্মদ জিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে ২৬ জুলাই দেশে ফিরেছেন পররাষ্ট্র সচিব। এর আগে গত বছর ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ঢাকা সফর করেন।…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
মাত্র ২ মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। আর মার্কিন মাটিতে দাঁড়িয়েই ছাড়লেন হুংকার। ভারতকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, সিন্ধু নদে তাদের বাঁধ নির্মাণের অপেক্ষা করব, তারপর সেখানে ১০টা মিসাইল ছুড়বো। সফরে ফ্লোরিডার টাম্পায় তার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান। তিনি বলেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব। এরপর নিজেরা ধ্বংস হবো। তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। অসীম মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ডুবছি,…
আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফসহ তার আরও চার সহকর্মীকে হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। গাজায় তারা একটি তাবুতে ছিল। সেখানেই লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। খবর আল জাজিরা রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় গাজার আল শিফা হাসপাতালের প্রধান গেটে চালানো ইসরায়েলের হামলায় সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে ছিলেন- আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা পারসন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল এবং মোয়ামেন আলিয়া। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে আল জাজিরার আরবি ভার্সনের প্রতিনিধি ২৮ বছর বসয়ী আল-শরীফ এক্স পোস্টে বলেন- গাজার পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্রভাবে বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। যা ‘ফায়ার বেল্ট’ নামেও পরিচিত। তার ভিডিওতে দেখা যায়, ইসরায়েল ভয়াবহভাবে হামলা…
তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া বহু ভবন ধ্বংস হয়ে গেছে। সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, সিন্দিরগি শহরে ধ্বংসস্তূপ থেকে ৮১ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর তিনি মারা যান। ভূমিকম্পের কেন্দ্র ছিল এই শহরেই। তিনি আরও জানান, কমপক্ষে…
টানা দ্বিতীয় বছর ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। পাঁচবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার বিজয়ী রোনালদো ২০১৭ সালে শেষবার এটি জিতেছিলেন। সে জন্য কি ব্যালন ডি’অর পুরস্কার যারা আয়োজন করেন, তাদের ওপর সিআরসেভেন কিছুটা ক্ষিপ্ত? সম্প্রতি রোনালদোর তীর্যক মন্তব্যে এমনটা মনে হতেই পারে। গত ৮ আগস্ট, পর্তুগালে প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় রোনালদোর দল আল নাসর। সেদিন সৌদি ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেন রোনালদো। এ ম্যাচের পর ‘স্পোর্ট টিভি পর্তুগাল’ পর্তুগিজ যুবরাজের কাছে জানতে চেয়েছিল, এবার ব্যালন ডি’অর কে জিততে পারেন? এ প্রশ্নের জবাবে ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীকে লক্ষ্যবস্তু বানিয়ে রোনালদো এককথায় বলেন,…
ভারতীয় বিমানবাহিনী প্রধানের ৬টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবিকে ‘অবিশ্বাস্য’ এবং ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতের বেঙ্গালুরু শহরে এক অনুষ্ঠানে ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং দাবি করেন, ‘আমরা নিশ্চিতভাবে অন্তত পাঁচটি ফাইটার এবং একটি বড় বিমান ধ্বংস করেছি। এই বড় বিমানটি সম্ভবত একটি নজরদারি বিমান ছিল, যেটি ৩শ’ কিলোমিটার দূরে ধ্বংস হয়।’ তিনি দাবি করেন, পাকিস্তানের বেশিরভাগ বিমান ভারতীয় রাশিয়ান-নির্মিত এস-৪০০ ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হয়েছে এবং তিনি ইলেকট্রনিক ট্র্যাকিং ডেটার কথা উল্লেখ করেন এই হামলার প্রমাণ হিসেবে। সিং আরও দাবি করেন, পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাবের দুটি বিমান ঘাঁটিতে…
গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আগামীকাল সোমবার (১১ আগস্ট) এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজ রোববার (১০ আগস্ট) বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে তা একদিন পিছিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে, আজ সকালে এই মামলায় গ্রেফতার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ…
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের এই ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের ফল www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে, কুমিল্লা শিক্ষা বোর্ডের ফল www.comillaboard.gov.bd ওয়েবসাইটে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল www.bise-ctg.gov.bd ওয়েবসাইটে, রাজশাহী শিক্ষা বোর্ডের ফল www.rajshahiboard.gov.bd ওয়েবসাইটে, যশোর শিক্ষা বোর্ডের ফল www.jessoreboard.gov.bd ওয়েবসাইটে, বরিশাল শিক্ষা বোর্ডের…
আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের সময় ভোটের বুথে নিরাপত্তা বাড়াতে পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শনিবার (০৯ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে এ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সভায় উপস্থিত ছিলেন। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে ছিল। তিনি জোর দিয়ে বলেন, এসব ডিভাইস…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে এই শীর্ষ বৈঠক, যেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এ সময় যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে। তবে চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই ট্রাম্প যুদ্ধ থামানোর উদ্যোগ নেন। সম্প্রতি তিনি দাবি করেন, মস্কো ও কিয়েভ একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিনের সঙ্গে বৈঠকের…
