এসএসসি পরীক্ষা ২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফলাফল আজ (১০ আগস্ট) প্রকাশিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার জানান, সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করা যাবে। গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। এবার এসএসসিতে পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২৫ হাজার ১৮ জন। দাখিলে পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন। কারিগরিতে পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলছে ১২ দিন। রোববার (১০ আগস্ট) ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, সারাদেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব-স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কারো ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন। জানা গেছে, এবারের হালনাগাদে ৪৪ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এদেরই তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে। সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়ায় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর…
রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো ছুরি। যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়া হতো। ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হতো। শনিবার (৯ আগস্ট) দিনভর অভিযান পরিচালনা করে তিনটি দোকান থেকে ৯ জনকে আটক করে সেনাবাহিনী। তারা অবৈধ অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মলেন সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এসব তথ্য জানান। তিনি জানান, সম্প্রতি ঢাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের…
জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান পদে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব পদে এ বি এম রুহুল আমীন হাওলাদার এবং সিনিয়র কো-চেয়ারম্যান পদে কাজী ফিরোজ রশীদ নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে জাপার দশম জাতীয় কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়। কাউন্সিলে নির্বাহী চেয়ারম্যান হিসেবে মো. মুজিবুল হক চুন্নুকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত নেতারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে জাতীয় পার্টি গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির নির্বাচিতদের নাম ঘোষণা করেন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ মো. আরিফুর রহমান খান।
সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আগামী ১৫ দিনের মধ্যে চার্জশিট (অভিযোগ পত্র) দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। এ সময় তিনি যথার্থ নিরাপত্তা নিশ্চিত করতে না পারা এবং তুহিন হত্যায় পুলিশের ব্যর্থতা নিয়ে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানান। শনিবার (৯ আগস্ট) দুপুরে জিএমপির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার এসব কথা বলেন। ড. নাজমুল করিম খান বলেন, সাংবাদিক হত্যার দায় আমরা এড়াতে পারি না। আমাদের ব্যর্থতা ও জনবল স্বল্পতা রয়েছে। পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব হয় না। এখানে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী সোমবার (১১ আগস্ট) দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। ঢাকা-কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে জটিলতা, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, হালাল খাদ্য ও সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। শীর্ষ পর্যায়ের এ বৈঠকের পর সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর করা হবে। এরপর বাংলাদেশ…
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বলেছেন, ইউক্রেনীয়রা দখলদারদের কাছে তাদের এতটুকু জমিও ছেড়ে দেবে না। খবর বিবিসি’র। এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে আঞ্চলিক ছাড় দেওয়া হতে পারে। ট্রাম্প জানান, তিনি আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো সমাধান শান্তির পরিপন্থী হবে। পুতিনের এই যুক্তরাষ্ট্র সফর হবে ২০১৯ সালের পর ট্রাম্পের সঙ্গে তার প্রথম মুখোমুখি আলোচনা। ২০২২ সালে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা দখল…
গাজা সম্পূর্ণ দখল করতে চাওয়ার অভিপ্রায় প্রকাশ হয়ে যাওয়ায় ইসরায়েলের ভিতরে এবং আন্তর্জাতিক বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সমালোচনার ধাক্কায় নিজের কথাও বদলে ফেলেছেন তিনি। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নেতানিয়াহু বলেন, “আমরা গাজা দখল করতে যাচ্ছি না, আমদের লক্ষ্য হলো গাজাকে হামাসের কবল থেকে মুক্ত করা।” “গাজাকে অসামরিকীকরণ করা হবে এবং সেখানে একটি শান্তিপূর্ণ বেসামরিক সরকার প্রতিষ্ঠা করা হবে। এমন একটি সরকার, যার প্রতিনিধিরা কেউ প্যালেস্টাইনিয়ান অথরিটি, হামাস কিংবা অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের হবে না।” “আমাদের লক্ষ্য পূরণ হলে একদিকে যেমন আমাদের জিম্মিদের উদ্ধার করা সহজ হবে, তেমনি অন্যদিকে গাজা আর…
শুটিংয়ে কারও শরীর স্পর্শের প্রয়োজন হলে শাহরুখ খান আগে অনুমতি নিতেন বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী শিবা চাড্ডা। সম্প্রতি সিদ্ধার্থ কাননের পডকাস্টে অতিথি হয়ে বলিউড বাদশাহর সঙ্গে কাজের স্মৃতি শেয়ার করেছেন নব্বই দশকের শেষ দিকে ‘দিল সে’ সিনেমায় অভিষেক হওয়া এই অভিনেত্রী। শিবা জানান, ‘দিল সে’ ছবিতে তার চরিত্র ছিল খুবই ছোট। ডালহৌসিতে শুটিংয়ের সময় মণীষা কৈরালা উপস্থিত না থাকায়, পরিচালক মণি রত্নম তাকে মণীষার পোশাক পরে বডি ডাবল হিসেবে হাঁটার দৃশ্যে অংশ নিতে বলেন। তখনই প্রথমবার শাহরুখের সঙ্গে সেটে দেখা হয় তার। শাহরুখ তার কলেজের সিনিয়র ছিলেন উল্লেখ করে শিবা বলেন, আমি ‘জিরো’ ও ‘রইস’ এ শাহরুখের মায়ের চরিত্রে অভিনয়…
কিছুদিন আগেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফের তোলপাড় হয়ে ওঠে দেশের বিনোদন অঙ্গন। কারণ, যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর ও তার মা শবনম বুবলীকে নিয়ে ঘুরতে দেখা যায় নায়ককে। তবে এ নিয়ে বিতর্ক থামেনি। অনেকেই মন্তব্য করেন, অপু বিশ্বাসকে দূরে সরিয়েই কি কাছাকাছি হলেন শাকিব-বুবলী! আবার কেউ মনে করেন, অতীতের মান-অভিমান ভুলে হয়তো নতুন করে পথচলা শুরু করছেন তারা। এমন অবস্থায় অপু বিশ্বাসের মন্তব্য ও প্রতিক্রিয়ার অপেক্ষায়ও ছিল নেটিজেন-ভক্তরা। যদিও এসব নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি শাকিবের এই প্রাক্তন স্ত্রীকে। তবে শাকিবের কাছে অপু কিংবা বুবলীর অবস্থান কেমন- তা কারোই অজানা নয়। শাকিব ঘনিষ্ঠ ও ভক্তরা…
