জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, গাজা সম্পূর্ণ দখলের জন্য ইসরায়েলের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে। শুক্রবার (৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তুর্ক বলেছেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক আদালতের রায়ের পরিপন্থী। ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব তার দখলদারিত্বের অবসান ঘটাতে হবে, দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে। গত বছরের জুলাই মাসে এক ঐতিহাসিক রায়ে, আন্তর্জাতিক আদালত পূর্ব জেরুজালেমসহ গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে বেআইনি ঘোষণা করে এবং ইসরায়েল জাতিগত বিভেদ এবং বর্ণবাদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে বলে রায় দেয়। তুর্ক আরও বলেন, ইসরায়েলকে মানবিক সাহায্যের পূর্ণ, নিরবচ্ছিন্ন প্রবাহ অনুমোদন করতে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৩ জন, বরিশাল বিভাগে সর্বোচ্চ ৪০ জন, ঢাকা বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন। এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন…
পাহাড়ি শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এই উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত এক বিপ্লব হবে। দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা অনলাইনে শহরের অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসে অংশ নিতে পারবে। এতে শিক্ষার মানে সমতা নিশ্চিত হবে। তিনি বলেন, এই উদ্যোগ পাহাড়ি শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে তুলবে, যা তাদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে সহায়ক হবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জাতিগত জনগোষ্ঠীর মানসম্পন্ন শিক্ষার নিশ্চয়তা সম্পর্কে জানতে চাইলে সুপ্রদীপ চাকমা বলেন, আমার মূল চিন্তা-ভাবনা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত…
ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ২৫ শতাংশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে বাকি ২৫ শতাংশ শুল্ক আগামী ২৮ আগস্ট থেকে কার্যকর হবে। এমন অবস্থায় শুল্কে দিশেহারা ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনাও নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে কোনও বাণিজ্য আলোচনা হবে না। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে কোনও বাণিজ্য আলোচনা হবে না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তার প্রশাসন সম্প্রতি…
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানায় ডিবি। ডিবি জানায়, সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভিসি কলিমুল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সেই মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি না মেনে নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেছে। পাশাপাশি ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানতকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা এবং এফডিআর লিয়েনে…
বিচারক হিসেবে ‘দুর্নীতি ও বিদ্বেষমূলক’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন। এদিন তারপক্ষে আইনজীবী দাঁড়াতে দেখা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলার রায়সহ বেআইনি রায় প্রধানের বিষয়ে এ বিএম খায়রুল হকের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ফলে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক করা প্রয়োজন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৩০ জুলাই শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট…
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় ১০ বছরের সাজা থেকে যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে খালাস দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তার আপিল মঞ্জুর করে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে, ২০২৩ সালের ১৭ জুলাই এই মামলায় জি কে শামীমকে ১০ বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর চাঁদাবাজি ও টেন্ডার কারসাজির অভিযোগে জিকে শামীমকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরের বছরের ৪ আগস্ট অর্থপাচার মামলায় শামীমসহ সাত দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।…
গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনার। সেই উপলক্ষ্যে আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান। এদিকে বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৫ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আগামীকাল বুধবার (৬ আগস্ট) দেশব্যাপী বিজয় র্যালি করবে দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আগামীকাল ৬ আগস্ট (বুধবার) ঢাকাসহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। বুধবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির…
প্রায় ২২ মাস ধরে চলা ভয়াবহ ইসরায়েলি যুদ্ধের মাঝে গাজার অভুক্ত মানুষের জন্য বিমান থেকে মানবিক সহায়তা ফেলেছে কানাডা। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আবারও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে দেশটি। সোমবার কানাডার সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় কানাডার সশস্ত্র বাহিনী একটি সিসি-১৩০জে হারকিউলিস বিমান ব্যবহার করে গাজা ভূখণ্ডে গুরুত্বপূর্ণ মানবিক ত্রাণ ফেলা হয়েছে। বিমান থেকে ২১ হাজার ৬০০ পাউন্ড ত্রাণ ফেলেছে সশস্ত্র বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো কানাডার সামরিক বাহিনী নিজেদের বিমান থেকে গাজায় মানবিক সহায়তা ফেলেছে। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজার বাসিন্দাদের জন্য কানাডা, জর্ডান, সংযুক্ত আরব…
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়া হবে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই ঐতিহাসিক ঘোষণা দেন। ঘোষণাপত্রের ২৪ নম্বর অংশে তিনি বলেন, বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।
