বাংলা সিনেমার উন্নতির লক্ষ্যে এক বিশাল পদক্ষেপ নিতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক এবং পরিচালক প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি সারা পশ্চিমবঙ্গে ১০০টি ‘মাইক্রো ফরম্যাট’ প্রেক্ষাগৃহ নির্মাণের পরিকল্পনা করছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন, যা ভারতের বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মমতা জানিয়েছেন, এই পরিকল্পনা কেবল পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি জাতীয় স্তরে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে বিনোদন জগত যেমন উপকৃত হবে। তেমনি বহু মানুষের কর্মসংস্থানও তৈরি হবে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিটি প্রেক্ষাগৃহে ৪০-৫০ জন দর্শক বসার ব্যবস্থা থাকবে এবং এগুলো শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
সন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ (সোমবার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস সর্বশেষ পূর্বাভাসে জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা…
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের শান্ত ও ধীর-স্থির ভাবমূর্তির জন্য সবার কাছে পরিচিত। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পুরোনো ভিডিওতে রণবীর কাপুর ফাঁস করলেন দীপিকার এক ভিন্ন রূপ, যা শুনে ভক্ত-অনুরাগী থেকে শুরু অনেকেই অবাক হচ্ছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাক্ষাৎকারে রণবীর দীপিকা সম্পর্কে একটি গোপন তথ্য প্রকাশ করছেন। পাশে বসে দীপিকা বারবার তাকে থামানোর চেষ্টা করছেন। তখন দীপিকা মজার ছলে বলেন, ‘আমিও কিন্তু সব বলে দেবো।’ এরপরই রণবীর বলেন, ‘একদিন দীপিকা ফোনে কিছু একটা অর্ডার করছিল। আমি তার সঙ্গে খুনসুটি করছিলাম। তাতে রেগে গিয়ে ও ফোন ভেঙে দিয়েছিল। দীপিকার এই দিকটা কিন্তু প্রায় কেউ জানেন না।’ রণবীরের…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে আবার কিভাবে গড়ে তোলা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই চেষ্টা করছেন। সোমবার (২৮ জুলাই) রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলনে যুবদলের ৭৯ ও ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। যার যা অবদান আছে, তা তাকে দিতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। তিনি আরও বলেন, কোনো একটি দল বা ছাত্র একা আন্দোলন করেননি, শিশু-বৃদ্ধ সবাই জুলাই অভ্যুত্থানে নেমে এসেছিল। সবার অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় সম্ভব হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীর চাঁদাবাজি- এটা কি আমরা চেয়েছিলাম? এত তাড়াতাড়ি…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ হওয়ার পর নির্বাচনের বিষয়ে আলোচনা হবে। আর নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যে না আসলে, জুলাই সনদের স্বাক্ষর হবে কি না, তা আমাদের সন্দেহ আছে। তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে উচ্চকক্ষ। আমরা বলেছিলাম, উচ্চকক্ষটি ভোটার অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে। এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির জন্য গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে এখনও ঐকমত্য আসেনি। জাতীয় নাগরিক পার্টির…
দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (২৭ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা…
বিনোদন জগতের সম্প্রসারণ বাড়াচ্ছে সৌদি আরব। তারই লক্ষ্যে এবার দেশটিতে বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসবের আসর- ‘রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল’। ইতোমধ্যে এই আয়োজনের কিছু প্রস্ততিও নেওয়া হয়েছে; চলতি বছরেই রাজধানী রিয়াদে মঞ্চ কাঁপাবেন বিশ্বখ্যাত সব স্ট্যান্ডআপ কমেডিয়ানরা। খবর গালফ নিউজের। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এমনই ঘোষণা দিয়েছেন সৌদি আরবের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ। জানিয়েছেন, প্রথমবারের মতো রিয়াদে হতে যাচ্ছে এই কমেডি ফেস্টিভ্যাল, যেটি শুরু হতে যাচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে; চলবে ৯ অক্টোবর পর্যন্ত। আলাল শেখ আরও জানান, ইতোমধ্যে বিশ্বখ্যাত কমেডিয়ান- কমেডির রাজা খ্যাত কেভিন হার্ট এই আসরে যোগ দেওয়ার আগ্রহ জানিয়েছেন। শুধু তাই নয়, তাকে…
ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার মনসাদেবী মন্দিরের পুজো দিতে গিয়ে পদদলিত হয়ে ছয়জন পুণ্যার্থী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। রোববার (২৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। সংবাদসংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হরিদ্বারের ওই মন্দিরে পুজো দিতে ভিড় করেছিলেন অনেকে। মন্দিরটি পাহাড়ের কোল ঘেঁষে। সিঁড়ি বেয়ে পৌঁছাতে হয় মন্দিরে। হঠাৎ ওই সিঁড়িতে পুণ্যার্থীদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। একে অপরের ওপর পড়ে যান। তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে এএনআই’কে জানিয়েছেন, তিনি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন। সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে উদ্ধারকাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি শোকপ্রকাশ…
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রীসের বিস্তীর্ণ এলাকা। রাজধানী এথেন্স থেকে ২৫ কিলোমিটার উত্তরে বনভূমি এলাকায় ছড়িয়েছে ভয়াবহ আগুন। ধ্বংস হয়েছে মাইলের পর মাইল এলাকা। অন্তত ৫টি জায়গায় জ্বলছে আগুন। ছড়িয়ে পড়েছে কাছাকাছি লোকালয়েও। এরই মধ্যে পুড়ে গেছে অনেক ঘরবাড়ি। সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয়দের। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় দেড়শ’ কর্মী। যোগ দিয়েছে সেচ্ছাসেবীরাও। দেশটির জলবায়ু সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, আগুন নেভাতে গিয়ে দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী। তীব্র বাতাস ও উষ্ণ আবহাওয়ায় দ্রুতগতিতে ছড়াচ্ছে আগুন। পোড়া গন্ধ ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে রাজধানী এথেন্সের কেন্দ্র পর্যন্ত। দাবানল মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে গ্রিস…
পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাই ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার বিকেলে (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪ টি রাজনৈতিক দলের বৈঠকে তিনি এ আহ্বান জানান। মুহাম্মদ ইউনূস বলেন, অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্তবড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। প্রধান উপদেষ্টা আরও…
