ফেনীর পরশুরামে মিল্লাত (২১) নামে বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ((বিএসএফ)। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উপজেলার বাসপদুয়া সীমান্তে বিএসএফ এ হত্যাকাণ্ড ঘটায়। হত্যাকাণ্ডের শিকার মিল্লাত বাসপদুয়ার ইউসুফের ছেলে। আর গুলিবিদ্ধ আফসার হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরামে হাসপাতালে নিয়ে যান। পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে মিল্লাত সেখানে মারা যান। স্থানীয়দের দাবি, গুলিবিদ্ধ দুজন জলাশয় ও মাঠের বন্যার পানিতে মাছ শিকার করতে গিয়েছিলেন। এ সময় বিএসএফ অতর্কিত গুলি চালায়। এ বিষয়ে জানতে চাইলে ফেনীস্থ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন, বিজিবির গুতুমা বিওপি টহল দল ২১৬৪/৩এস…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ফিলিস্তিন রাষ্ট্রকে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক্সে দেয়া এক পোস্টে ম্যাক্রোঁ এ ঘোষণা দেন। এক্স পোস্টে তিনি লিখেন, ‘এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা। শান্তি সম্ভব, আমাদের এই মুহূর্তেই একটি যুদ্ধবিরতি প্রয়োজন, সব বন্দীর মুক্তি এবং গাজাবাসীর জন্য ব্যাপক মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।’ হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট লিখেন, ‘গাজাকে সুরক্ষিত ও পুনর্নির্মাণ করতে হবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে। এসব করতে হলে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে সম্মত…
গত বছর সরকারের নীতির বিরুদ্ধে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রকাশ্য নির্দেশ’ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় বিক্ষোভকারীদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তার এমন গোপন ফোনালাপের একাধিক কল রেকর্ডিং পেয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বিক্ষোভকারীদের প্রকাশ্য গুলি করার নির্দেশ ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৫ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারত পালিয়ে যান। হাসিনার পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী…
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। এদিকে মাইলস্টোন ট্রাজেডির ঘটনায় আহত আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাহাতাব উদ্দিন ভুইয়া (১৩) নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। বিস্তারিত আসছে…
চিকিৎসার জন্য চীন যাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য রোগের চিকিৎসা নেবেন তিনি। বুধবার (২৩ জুলাই) দুপুর দুইটায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। লুৎফুজ্জামান বাবরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাভোগে নানা ধরনের অসুস্থতায় ভুগছেন বাবর। ইউরোপ-আমেরিকার পাশাপাশি সিঙ্গাপুরে এসব রোগের ভালো চিকিৎসা ব্যবস্থা থাকলেও ব্যয় সংকোচনের জন্য তিনি চীনে যাচ্ছেন। প্রায় দুই সপ্তাহের চিকিৎসা শেষে আগামী ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে। ১৭ বছর কারাভোগের পর এ বছর ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০০৭ সালের ওয়ান-ইলাভেন সরকার ও পরে পুরো আওয়ামী আমলজুড়েই কারাগারে ছিলেন এই বিএনপি নেতা। এ…
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত–উদ্ধার তৎপরতা পরিচালনাকালে অনভিপ্রেত ঘটনা প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিরীহ নাগরিক হতাহত হন। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত ভাবে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে তৎপরতা চালানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার কার্যক্রম চলাকালে দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ব্যাপক ভিড়…
পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র পাকিস্তানে সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী ২৬ জুলাই তাকে বহনকারী বিমানটি ইসলামাবাদের বিমানবন্দরে অবতরণ করবে। ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে আজ বুধবার এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়েই। তাসনিম নিউজকে বাকায়েই বলেন, এশিয়ার দুই প্রতিবেশী দেশ ইরান এবং পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছে। এ বন্ধন যথেষ্ট মজবুত। সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাতের পর তেহরান ও ইসলামাবাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে গত মে মাসে নিজেদের পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়ে কঠোর বিবৃতি দিয়েছে বিশ্বের ২৫টি দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে যৌথ এই বিবৃতিতে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর দুর্ভোগ “নতুন মাত্রায় পৌঁছেছে” এবং এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত। মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, সোমবার দেওয়া ওই বিবৃতিটি মূলত এমন এক সময়ে দেওয়া হলো যখন গাজায় যুদ্ধ চলছে প্রায় ২১ মাস ধরে। এতে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির ওপর ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। বিবৃতিতে বলা হয়, “গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। যুদ্ধ এখনই বন্ধ হওয়া দরকার”। এছাড়া…
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি চেয়ে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং যুদ্ধ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের পর বিচারকাজ শুরু হলে এ রিট দায়ের করা হয়।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান। একইসঙ্গে নিজেদের এই পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলেও উল্লেখ করেছে দেশটি। আর এরই জেরে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে আবার হামলা করা হবে। মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় বড় ধরনের ক্ষতি হলেও ইরান তাদের পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানের জাতীয় গর্বের অংশ হিসেবেও উল্লেখ করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “এই মুহূর্তে সমৃদ্ধকরণ বন্ধ আছে, কারণ হামলায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এটাকে পুরোপুরি ছেড়ে দেওয়া…
