উত্তরায় বিমান বিধ্বস্তের পর আগুনের মধ্যে ক্লাসরুমের ভেতর থেকে শিক্ষার্থীদের একে একে বাইরে নিয়ে আসেন মাইলস্টোন কলেজের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ২০ শিশুকে বাঁচিয়েছিলেন এ সাহসিনী। তবে শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে তিনিও চলে গেলেন না ফেরার দেশে। গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহরিন চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। এরপর মাহরিন চৌধুরীর ভাই মুনাফ মুজিব চৌধুরী এক ফেসবুক পোস্টে বোনের মৃত্যু সংবাদ জানিয়ে লেখেন, মাহরিন আপু আর আমাদের মাঝে নেই। আমার বড় বোন, যিনি আমাকে মায়ের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
কিশোরগঞ্জের মিঠামইনে মাদকসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এক যুবদল নেতা ও তার ছোট ভাইসহ তিনজন। রোববার (২০ জুলাই) রাতে উপজেলার গোবিন্দপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল হোসেন (৩৩) উপজেলা যুবদলের ১১নং যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শহীদ জিয়া ছাত্র পরিষদের সভাপতি। এ সময় তার সাথে তার ছোট ভাই রােহান (৩০) ও উপজেলার ঢাকেশ্বর গ্রামের সিরাজ মিয়ার ছেলে জামাল মিয়াকেও (৪২) গ্রেপ্তার করা হয়। জানা গেছে, যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, তার ছোট ভাই রােহান ও উপজেলার ঢাকেশ্বর গ্রামের জামাল মিয়াসহ ৩ জনকে গ্রপ্তার করা হয়। পরে থানা পুলিশর মাধ্যমে আদালতে পাঠানো…
রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধস্ত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে, হতাহতের শঙ্কা রয়েছে বলে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর…
বিধিমালা অনুযায়ী জুলাইযোদ্ধাদের প্রত্যেক শহীদ পরিবার মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য গৃহীত কার্যক্রম’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, বিধিমালা অনুযায়ী ‘ক’ শ্রেণির জুলাইযোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির জুলাইযোদ্ধারা ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির জুলাইযোদ্ধারা ১০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন। এছাড়া শহিদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের ভাতা বাবদ সরকার প্রতি মাসে মোট ১৪ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকা ব্যয় করবে। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক…
অন্তর্বর্তী সরকার এসে সব দেনা শোধ করেছে। নভেম্বর পর্যন্ত সারের যে মজুদ, তাতে কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। উপদেষ্টা বলেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। বাংলাদেশের কাছে এখন কেউ সারের টাকা পাবে না। অন্তর্বর্তী সরকার এসে সব দেনা শোধ করেছে। নভেম্বর পর্যন্ত যে মজুদ, তাতে কোনো ঘাটতি হবে না। তিনি বলেন, সারের লাইসেন্স নিয়ে যারা ঝামেলা করেছে, সেগুলো বাদ দিয়ে নতুন লাইসেন্স দেয়া হবে। এ ক্ষেত্রে নীতিমালা মানা হবে। সারের নীতিমালা প্রণয়নের কাজ চলছে। প্রকৃত ডিলাররাই যেন সারের ডিলারশিপ…
দুই দিনের সফরে আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার সফরে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইতালির প্রধানমন্ত্রী আগামী ৩০ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এটি হবে ইউরোপের কোনো দেশের শীর্ষ নেতৃত্বের প্রথম ঢাকা সফর। তিনি ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। সংশ্লিষ্টরা জানান, ইতালির প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফর নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি আসতে পারে। এ ছাড়া, ইতালির প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে…
ইসরায়েলের আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃস্থাপন করেছে ইরান। রোববার (২০ জুলাই) ইরানের ডিফা প্রেস সংবাদ সংস্থা দেশটির সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মোসাভির উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। গত জুন মাসের সংঘর্ষ চলাকালে, ইসরায়েলের বিমান বাহিনী ইরানের আকাশসীমায় আধিপত্য প্রতিষ্ঠা করে এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর কঠোর আঘাত হানে, যদিও ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মোসাভি বলেন, আমাদের কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে; এটি আমরা গোপন করছি না। তবে আমাদের সহকর্মীরা দেশীয় উৎস ব্যবহার করে পূর্বনির্ধারিত যে সিস্টেমগুলো উপযুক্ত স্থানে সংরক্ষিত ছিল, সেগুলো দিয়ে প্রতিস্থাপন করেছেন, যাতে আমাদের…
দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি ৩ বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, উত্তর-পশ্চিম রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। তবে আগামী বৃহস্পতিবারের (২৪ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে আবহাওয়া…
জাতিসংঘের ত্রাণ বিতরণকারী ট্রাকের কাছে খাবারের জন্য অপেক্ষায় থাকা ৬৭ জন ফিলিস্তিনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। রোববার (২০ জুলাই) এ ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জড়ো হওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নতুন করে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। খবর রয়টার্স স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলের গুলিতে ডজন খানেক মানুষ আহত হয়েছেন। খাবার নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর বার বার গুলিতে এটা ছিল সবচেয়ে বেশি মানুষ নিহতদের ঘটনা। যার মধ্যে শনিবার নিহত ৩৬ জনও রয়েছে। এছাড়া দক্ষিণ গাজায়ও ৬ জনকে হত্যা করেছে ইসরায়েল। এ বিষয়ে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, রোববার উত্তর গাজায় জড়ো হওয়া হাজার হাজার ফিলিস্তিনিদের ওপর তাদের সেনারা সতর্কতামূলক…
দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১২ জন, ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। রবিবার (২০ জুলাই) পর্যটন শহর গাপইয়ং-এ ভূমিধসে কয়েকটি বাড়ি চাপা পড়ে এবং বন্যার পানিতে গাড়ি ভেসে গেলে দুজনের মৃত্যু হয়, নিখোঁজ হন আরও চারজন। ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, ভূমিধসে একটি বাড়ি ধসে পড়লে ৭০ বছরের এক নারী মারা যান এবং একটি সেতুর পাশে এক ৪০ বছরের ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়, ধারণা করা হচ্ছে, তিনি পানিতে ডুবে যান। দেশটির দক্ষিণাঞ্চলে অতিপ্রবল বর্ষণে সৃষ্টি হয়েছে ব্যাপক বন্যা ও ক্ষয়ক্ষতি। শুধু সানচিয়ং কাউন্টিতেই বুধবার থেকে প্রায়…
