দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এমন অবস্থায় বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সব সংস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলব-ট্রেনিং কোথায় করানো হবে, সেটা নতুন করে দেখতে হবে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, উড়োজাহাজ নানা কারণে বিধ্বস্ত হতে পারে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে পাইলট এরোর এবং টেকনিক্যাল…
বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সেনাবাহিনী প্রশাসন, স্কুল ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। কেউ যদি নিখোঁজ থাকে তাহলে অতিদ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রেস উইং। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এর পাশাপাশি, ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায়…
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকার চীন ও ফ্রান্সের দূতাবাস। মঙ্গলবার (২২ জুলাই) পৃথক বার্তায় তাদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার চীনা দূতাবাস এক শোকবার্তায় উল্লেখ করেছে, ঢাকায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় চীনা দূতাবাস গভীরভাবে শোকাহত। দূতাবাস নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। এদিকে ঢাকার ফ্রান্স দূতাবাস এক শোকবার্তায় বলেছে, ২১ জুলাই ঢাকায় একটি স্কুল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের এবং তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য…
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডাক্তার, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং কিছু সংখ্যক রোগীর স্বজন ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে এ চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রবেশ গেটে সেনা সদস্য, আনসার ও রোভার স্কাউটের সদস্যরা দাঁড়িয়ে আছেন। তারা হাসপাতালটির কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ভেতরে ঢুকতে দিচ্ছেন। এর বাইরে গণমাধ্যম বা জনতাকে তারা ঢুকতে দিচ্ছেন না। যদিও সকাল ৮টায় এ সংক্রান্ত ব্রিফিংয়ে সংবাদ…
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। সায়েদুর বলেন, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী।বাকি দুইজনের একজন বিমানবাহিনীর পাইলট, অপরজন স্কুলের এক শিক্ষিকা। তিনি জানান, রাত থেকে ১২ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ছয়জনের মরদেহ এখনো শনাক্ত হয়নি। উত্তরা আধুনিক হাসপাতালে একজনের দেহাবশেষ রয়েছে, যাকে শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন…
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যালয়ে পতিত হওয়ার ফলে কোমলমতি শিশুসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষ্যে আজ বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয়…
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে দুইজন প্রাপ্ত বয়স্ক ছাড়া বাকি সবাই শিশু। প্রাপ্ত বয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষক মাহরীন চৌধুরী। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, আমাদের এখানে ভর্তি আছে ৪২ জন। সম্মিলিত সামরিক হাসপাতালে…
ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, স্বাস্থ্যগত কারণে ও চিকিৎসকদের পরামর্শে তিনি পদত্যাগ করছেন। জানা গেছে, গত মার্চ মাসে হৃদরোগজনিত কারণে অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের হয়ে জগদীপ ধনখড় ২০২২ সালের ৭ আগস্ট ভারতের উপ-রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। ৭৪ বছর বয়সী ধনখড়ের এই দায়িত্বের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত ছিল। উপ-রাষ্ট্রপতির পদ গ্রহণের আগে পশ্চিমবঙ্গের গর্ভনর ছিলেন ধনখড়। ধনখড়ের পূর্বসূরী ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রাক্তন সভাপতি এম ভেঙ্কাইয়া নাইডু, যিনি ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ছিলেন। তবে, ধনখড়ের পদত্যাগের পর কে হবেন…
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি আজ মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোকে যোগ দেয়ার কথা জানিয়েছে সংস্থাটি। সোমবার (২১ জুলাই) সংস্থাটির বাংলাদেশ মিশন এক বার্তায় এ তথ্য জানায়। তাতে বলা হয়, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। এতে আরও বলা হয়, জাতিসংঘ নিহতদের পরিবার এবং পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা…
