৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২০ জুলাই) রাতে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন উত্তীর্ণ হয়েছে। ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ-টাইপ) পরীক্ষা শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। জানা যায়, এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে সহকারী সার্জন নেয়া হবে দুই হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে ৩০০ জন।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা ৬ মামলা বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন আদালত। রোববার (২০ জুলাই) এসব মামলায় আসামিদের হাজিরে গেজেট প্রাপ্তির জন্য ছিল। এদিন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে এসব পলাতক আসামিদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশিত হয়েছে মর্মে জানান। পরে আদালত মামলাগুলোর বিচার শুরুর জন্য বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলায় গেজেট প্রকাশের জন্য আদালতের…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সারা দেশে পদযাত্রা করছি এবং সব শহীদ পরিবারের সঙ্গে বসছি। তাদের সবারই কমবেশি একই ধরনের সমস্যা। কিছু জায়গায় সমস্যাগুলো কম, সুযোগ-সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজখবর নেওয়া হয়েছে। আমি যখন সরকারে ছিলাম তখন তাদের নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে চাপ তৈরি করেছি। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দেখা যাচ্ছে উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি করছে। সেখানে অনেক ধরনের ঝামেলা এখনো হয়। প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে। শহীদ পরিবারগুলো যে…
সৎ, নীতিবান, পেশাদার, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররাই পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২০ জুলাই) সকালে সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে বাহিনীটির সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে, অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য…
মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের পর এক ম্যাচে বিবর্ণ ছিলেন লিওনেল মেসি। তবে এবার এক ম্যাচ বিরতি দিয়ে আবারও জোড়া গোল করে ভেঙ্গেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড। আজ ভোরে, রেডবুল অ্যারেনায় এমএলএসে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মেসির ইন্টার মায়ামি। আর এ ম্যাচেই জোড়া গোল করে মেসি ভেঙ্গেছেন রোনালদোর রেকর্ড। এদিন অবশ্য শুরুতেই ঝলক দেখায় স্বাগতিক নিউইয়র্ক রেডবুলস। ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল করেন নিউইয়র্ক রেডবুলসের ডিফেন্ডার আলেক্সান্ডার হ্যাক। পরে ম্যাচের ২৪ মিনিটে মেসির থ্রু বল রিসিভ করে বাঁ পায়ের শর্টে লক্ষ্যভেদ করেন জর্দি আলবা। এর ঠিক পরেই ম্যাচের ২৭ মিনিটে আলবার অ্যাসিস্টে গোল…
গত মার্চে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজাজুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিয়েছে। বিগত কয়েক সপ্তাহে পুরো শহর ও আশেপাশের এলাকা ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, যেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত। স্যাটেলাইট ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে, যেসব এলাকা ইসরায়েলি সেনাবাহিনী “অপারেশনাল নিয়ন্ত্রণে” রয়েছে বলে দাবি করেছে। এই ধ্বংসযজ্ঞের বড় একটি অংশ পরিকল্পিতভাবে পরিচালিত করা হয়েছে। সেসব জায়গায় ক্ষতিগ্রস্ত ভবন এবং অনেক ক্ষেত্রেই অক্ষত ভবন পর্যন্ত গুঁড়িয়ে দেয়া হয়েছে। যাচাই করা ভিডিওতে দেখা যায়, টাওয়ার ব্লক, স্কুল ও অন্যান্য স্থাপনার ওপর ইসরায়েলি বাহিনীর চালানো নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধুলো ও…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে ২৯ জুলাই। অন্যদিকে ডাকসু নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও সেপ্টেম্বরের ২য় সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে বলে জানানো হয়েছে। রোববার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আলোচনা সভা শেষে এ ঘোষণা দেন নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এর আগে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ও বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে ডাকসু নিয়ে আলোচনা সভা করে নির্বাচন কমিশন।
হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে পর্যবেক্ষণের বিষয় জানা যাবে। এর আগে ৭ জুলাই হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশের জন্য ২০ জুলাই দিন ধার্য করেন হাইকোর্ট। গত ২৮ মে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়।…
সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত যুবরাজ’ হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ প্রায় দুই দশক কোমায় থাকার পর সম্প্রতি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর গালফ নিউজের। ১৯৯০ সালের এপ্রিল মাসে জন্ম নেওয়া এই যুবরাজ ছিলেন সৌদি রাজপরিবারের সদস্য এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে যুবরাজ খালেদ বিন তালাল আল সৌদের বড় ছেলে ছিলেন তিনি। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে প্রশিক্ষণরত অবস্থায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন যুবরাজ আল ওয়ালিদ। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং ঘটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ। এরপর থেকেই তিনি…
আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন এক দফা শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাম্প্রতিক মাসগুলোতে আলোচনায় অগ্রগতি না থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার। স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) রাতে জাতির উদ্দেশে ভাষণে জেলেনস্কি বলেন, “যুদ্ধবিরতির জন্য যা যা করা দরকার, তা করতে হবে। রাশিয়ার পক্ষ যেন সিদ্ধান্ত নেওয়া থেকে পালিয়ে না যায়।” তিনি আরও বলেন, “সত্যিকারের শান্তি নিশ্চিত করতে শীর্ষ পর্যায়ে সরাসরি বৈঠক হওয়া জরুরি। আমি পুতিনের সঙ্গে সামনাসামনি আলোচনার জন্য প্রস্তুত।” জেলেনস্কি জানান, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের নতুন সচিব রুস্তেম উমেরভ আলোচনার প্রস্তাবটি রুশ প্রতিনিধিদের…
