Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল সোমবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন ও চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, খুলনা বিভাগে ২৬ জন এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে ৩ জন করে রোগী ভর্তি…

Read More

যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিক্রি কমে যাওয়ায় নতুন গ্রাহকের সন্ধানে ভারতে নিজেদের প্রথম শোরুম উদ্বোধন করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মঙ্গলবার এই শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশটিতে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মহারাষ্ট্রের মুম্বাইয়ে টেসলার শোরুম উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ। উদ্বোধনের পর নির্দিষ্ট কিছু অতিথির জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই শোরুম। ভারতের ক্রমবর্ধমান বৈদ্যুতিক গাড়ির বাজার ধরার লক্ষ্যে এই শোরুম চালু করেছে টেসলা। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এই কোম্পানি বলেছে, বর্তমানে ভারতের বাজারে টেসলার মডেল-ওয়াই গাড়ি আনা হয়েছে। চলতি প্রান্তিকে…

Read More

মানি লন্ডারিং আইনের মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন। এরআগে দুপুরে খায়রুল বাশারকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়। পরে শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাশারকে গ্রেফতার করে সিআইডি। গত ৪ মে গুলশান থানায় সিআইডি মামলাটি করে। স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে এক সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে খায়রুল বাশারের বিরুদ্ধে। বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠানোর নামে অনেকের কাছ থেকে তিনি হাতিয়ে নেন…

Read More

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, বিএনপি আশাবাদী যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পেশাজীবীদের আলোচনাসভার ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সোমবার এক জামায়াত নেতার মন্তব্যের জবাবে ডা. জাহিদ বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ। কে কী বলেছে, তার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদৌ কোনো আলোচনা বা সমালোচনার প্রয়োজন মনে করে না।…

Read More

আজ মঙ্গলবার ১৫ জুলাই। এক বছর আগে এই দিনে, একদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ভয়াবহ হামলা, আর অন্যদিকে মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য—সব মিলিয়ে “জুলাই স্মৃতি ক্যালেন্ডার”-এ ১৫ তারিখটি সেই দিন, যেদিন থেকে ছাত্রদের আন্দোলন রূপ নিতে থাকে জনতার গণআন্দোলনে। এদিন বেলা ১২টায় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী। আগের রাতের ‘রাজাকার’ ট্যাগিংয়ের ক্ষোভ তখনও কাটেনি, বরং তা ছড়িয়েছে আরও বেশি। হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজয় একাত্তর হলের সামনে। আন্দোলনকারীদের আটকে রাখার খবরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন হলে।…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন তিনি। সোমবার (১৪ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। এ সময় তারা বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ ও ভুটানের জন্য নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমেও উপস্থিত ছিলেন। মঙ্গলবার (১৫ জু্লাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আলোচনার সময়, জোহানেস জুট বাংলাদেশের প্রতি তার গভীর অনুভূতি প্রকাশ করেন। ২০১৩ থেকে ২০১৫…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাতের আকাশ প্রত্যক্ষ করল আলোর বিপ্লব। ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যতিক্রমী এক ড্রোন শো। যেখানে শতাধিক ড্রোনের আলোয় ফুটিয়ে তোলা হলো জুলাই আন্দোলনে নারীদের নানা অবদান। সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে দেখা গেল এ অপূর্ব দৃশ্য। আলো-ছায়ার মধ্যে জ্বলজ্বল করে উঠল সাহস, সংগ্রাম আর স্মৃতির মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় এ ব্যতিক্রমধর্মী আয়োজনের। শতাধিক ড্রোন আবারও ফুটিয়ে তুললো চব্বিশের জুলাইয়ে নারীদের সাহসী, বিপ্লবী অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিমোহিত দৃষ্টিতে তা দেখেন। এছাড়া ঢাবির রাজু ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে পুরো টিএসসি চত্বর এবং শহীদ মিনার এলাকা শিক্ষার্থীদের পদচারণায়…

Read More

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে লাল চাঁদ সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জ বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। গত বুধবার হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে…

Read More

নোয়াখালীতে টানা বৃষ্টিতে বেড়েছে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পড়েছেন জেলার বিভিন্ন উপজেলার হাজারো মানুষ। বিশেষ করে সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার গ্রামীণ সড়কগুলো এখনও পানির নিচে। অনেক বাড়ির আঙিনায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় স্থানীয়রা কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন। বৃষ্টির পানিতে পুকুর-নালার পানি মিশে যাওয়ায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে না পেরে অনেকেই অসুস্থ হওয়ার আশঙ্কায় রয়েছেন। কৃষি খাতেও নেমে এসেছে বিপর্যয়। জলাবদ্ধতায় আমনের বীজতলা, আউশের ক্ষেত এবং গ্রীষ্ম-শরৎকালীন শাকসবজির জমি পানিতে তলিয়ে গেছে। এতে গাছের গোড়া পচা, পোকামাকড় ও নানা রোগবালাই ছড়িয়ে পড়ছে। কৃষকরা জানিয়েছেন, বাজারে আমন বীজের দাম অনেক বেড়ে গেছে, ফলে…

Read More

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের প্রাথমিক শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক এবং স্কুলগুলোর র‌্যাংকিং জানতে চান। উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, ‘শিক্ষার মান বৃদ্ধিতে অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থব্যয় হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। আমরা স্কুলগুলোর…

Read More