Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৩২ জন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাফা শহরের গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের খাদ্য সহায়তা কেন্দ্রের সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার (১৯ জুলাই) ভোরের পর থেকে নাসের মেডিকেল কমপ্লেক্সে ৩২টি মরদেহ পৌঁছেছে। তারা আরও জানায়, খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে একের পর এক “নরহত্যা” চলছে। এছাড়া অপুষ্টি ও অনাহারের কারণে মৃত্যুহারও বাড়ছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক মহল যদি এসব হত্যাকাণ্ডের পরও যদি নীরবতা না ভাঙে তাহলে উপত্যকায় নজিরবিহীন স্বাস্থ্য ও মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Read More

দেশের ৪ বিভাগে ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উত্তর প্রদেশের মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দূর্বল হয়ে যেতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ নিম্নচাপের কেন্দ্রস্থল, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়াও মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট…

Read More

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ গাজা উপত্যকায় খাদ্য ও পানি সংগ্রহের সময় ত্রাণপ্রার্থীদের নিহত হওয়ার ঘটনাকে “সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন। শনিবার (১৯ জুলাই) অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) এই খবর জানিয়েছে। আলবেনিজ বলেন, আমি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে বলেছি যে, ইসরায়েল নিজস্ব কর্মকাণ্ডের মাধ্যমেই আন্তর্জাতিক সহানুভূতি হারাচ্ছে এবং তাদের কিছু কিছু কাজ সম্পূর্ণ অমার্জনীয়। তিনি আরও বলেন, “আমরা ব্যক্তিগতভাবে যেটা বলেছি, সেটাই প্রকাশ্যেও বলছি—আমরা ইসরায়েলকে বন্ধু হিসেবে দেখি, কিন্তু কোনো কোনো সময় সরাসরি এবং সৎভাবে কথা বলাটাই সবচেয়ে জরুরি।” অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই ইসরায়েলের একজন সমর্থক। তবে এটা মনে…

Read More

দুই বাংলাতেই একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়ছেন জয়া আহসান। সম্প্রতি বাংলাদেশে ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এদিকে ওপার বাংলাতেও চলছে জয়াকে ঘিরে আলোচনা। গতকাল (১৮ জুলাই) সেখানে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। আর আগামী ১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে তার আরও একটি সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। এই ব্যস্ততার মাঝেই জয়া জানালেন, কাজ কমিয়ে দিতে চান অভিনেত্রী; বছরে মাত্র একটি বা দুটি সিনেমায় অভিনয় করবেন। এক প্রসঙ্গে তিনি বলেন, ‘কখনোই ভাবিনি অভিনেত্রী হব। সেই ইচ্ছেও ছিল না। হঠাৎ বুঝলাম, অভিনয় আমাকে আনন্দ দিচ্ছে, মুক্তি দিচ্ছে। তাই সেটা আঁকড়ে ধরলাম। তবে এটাকে জীবিকার…

Read More

নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাতে কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকার সুযোগ থাকবে না এমন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে। শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, ঠিক যে সময় বলা হয়েছে ঠিক সেই সময় নির্বাচন হবে। সুন্দর পরিবেশ ও শান্তিময় পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম একটি নির্বাচন হবে। পিআর পদ্ধতি নিয়ে তিনি জানান, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে…

Read More

বলিউডে আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালিন গুরুতর চোট পেলেন সুপারস্টার শাহরুখ খান। সূত্রের খবর, পেশিতে আঘাত পেয়েছেন নায়ক। আর তার তীব্রতা এতটাই গুরুতর যে তাৎক্ষনিকভাবে বন্ধ করতে হয়েছে সিনেমার শুটিং। এই মুহূর্তে চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে। সুত্রের খবর, সেখানে একটি হাসপাতালে চিকিৎসা করা হবে। জানা গেছে, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন শাহরুখ। সেখানেই স্টান্ট করার সময় চোট পান। কিন্তু শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। শাহরুখের টিমের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতিও দেওয়া হয়নি এখনও। যদিও কানাঘুষো, আঘাত খুব গুরুতর নয়। গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন…

Read More

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করানো হবে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। উল্লেখ্য, গত ১৬ জুলাই (বুধবার) গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সমাবেশস্থল ও গাড়ি বহরে দফায়…

Read More

উয়েফার সাবেক সভাপতি ও তিনবারের ব্যালন ডি’অর জেতা কিংবদন্তি মিশেল প্লাতিনির বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে ২০টি ট্রফি ও মেডেল খোয়া যাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের হয়ে ১৯৮৪ ইউরোজয়ী এই অ্যাটাকিং মিডফিল্ডার। মার্শেইয়ের পূর্বাঞ্চলে অবস্থিত শহর কাসিসে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপে। তারা বলছে, শুক্রবার ভোর সাড়ে ৫টায় বুচেস-ডু-রোন এলাকায় অবস্থিত প্লাতিনির বাসায় চুরি হয়েছে। ওই সময় সাবেক এই ফরাসি তারকার অন্তত ২০টি মেডেল ও ট্রফি খোয়া যায়। তিনবারের ব্যালনজয়ী এই তারকা তখন আওয়াজ শুনতে পান বাগানের দিক থেকে। পরে এগিয়ে বাসায় চুরির বিষয়টি বুঝতে পারেন। ফ্রান্সের রেডিও আরটিএল প্রথম এই খবর প্রকাশ করে। তারা…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ওয়াল স্ট্রিট জার্নাল, তার মালিক নিউজ করপোরেশন ও মিডিয়া মোগল রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা দায়ের করেছেন। দক্ষিণ ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প দাবি করেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল জেফ্রি অ্যাপস্টিন-এর সঙ্গে বন্ধুত্ব নিয়ে বানোয়াট ও অপমানজনক প্রতিবেদন প্রকাশ করে তার রাজনৈতিক ভাবমূর্তি ও আর্থিক ক্ষতি করেছে। মামলা দায়েরের আগে ট্রাম্প সামাজিক যোগাযোগামাধ্যমে বলেন, আমি অপেক্ষায় আছি রুপার্ট মারডককে আমার মামলায় সাক্ষ্য দিতে দেখার জন্য। তার এই ‘আবর্জনা পত্রিকা’ ওয়াল স্ট্রিট জার্নালের বিচার হবেই! মামলার মূল অভিযোগে বলা হয়েছে, নিউজ করপোরেশন, ডাও জোনস, মারডক ও…

Read More

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশ্যে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, শহীদদের মাগফিরাতের জন্য বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির…

Read More