ভিয়েতনামের দর্শনীয় পর্যটন কেন্দ্র হা লং বেতে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আটজন। শনিবার (১৯ জুলাই) বিকেলে বৈরী আবহাওয়ায় বজ্রসহ বৃষ্টির মধ্যে তীব্র বাতাসে নৌকাটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। ভিয়েতনামের সংবাদপত্র ভিএনএক্সপ্রেসের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে। ভিএনএক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নৌকাটি ৫৩ জন আরোহী নিয়ে ডুবে যায়। এর মধ্যে ৪৮ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। তারা সবাই ভিয়েতনামী। ১১ জনকে জীবিত ও ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো আটজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারকাজ চলছে। খবরে আরও বলা হয়, বেঁচে ফেরা ১১ ব্যক্তির মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোর…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২০ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। তিনি লিখেছেন, গতকাল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। তিনি আরও লেখেন, আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমীন।
গোপালগঞ্জে কারফিউ শিথিলের পর আজ রোববার (২০ জুলাই) সকাল ৮টা থেকে ফের ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন। এদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে কোনো সভা সমাবেশ করা যাবে না বলে জানায় প্রশাসন। এক সঙ্গে একাধিক লোক ঘোরাফেরা করাতেও বিধিনিষেধ থাকছে। এখনও গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। প্রসঙ্গত, গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশ-আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় হামলা ও সংঘর্ষর ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হন। এরই প্রেক্ষিতে ঘটনার দিন সন্ধ্যা থেকে গোপালগেঞ্জে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন।…
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (২০ জুলাই) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই দিন কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসানসহ ১০ জনকে হাজির করা হয়। পাশাপাশি কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১৫ জনকে এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ আসামিদের মধ্যে আছেন সাবেক ৯ মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তারা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট ৭…
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কাভারের কাছে পাহাড়ি এক সড়কে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২১ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার স্থানীয় সময় সকালের দিকের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইরানের যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে ২১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরের কাভার শহরের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী ওই বাস। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। দুর্ঘটনায় ৩০…
চীনের তিব্বতে ইয়ারলুং জাংবো নদে (ভারত-বাংলাদেশে যার পরিচিতি ব্রহ্মপুত্র) বেইজিংয়ে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ তৈরির কাজ শুরু করেছে চীন। শনিবার (১৯ জুলাই) তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং জাংবো নদীতে ৬০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এএফপ’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বত ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীতে ইয়ারলুং জাংবো নদীতে মেগা-বাঁধের নির্মাণ কাজের উদ্বোধন করেছে চীন। মেগা-বাঁধের এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং উপস্থিত ছিলেন। চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, এই প্রকল্পে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মোট ব্যয় প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার) হতে…
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক মো. তৌহিদ হোসেন। শনিবার (১৯ জুলাই) সকালে রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভায় এ কথা জানান তিনি। তিনি বলেন, সমস্যা আছে বলেই দীর্ঘ সময়ে চুক্তি বাস্তবায়ন হয়নি। ভূমি কমিশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, ছোট ছোট বিষয় দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যৌতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু…
ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরে ওই তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগের এক বিবৃতিতের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের উত্তরাঞ্চলে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়েছে বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে।স্থানীয় বিচারবিভাগের প্রধান হায়দার আসিয়াবি বলেছেন, আজ সকালে উত্তরাঞ্চলীয় শহর গোরগানের একটি কারাগারে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ইরানে হত্যা ও ধর্ষণকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে চীনের…
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফিশ ভেঙ্কট মারা গেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাতে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন ভেঙ্কট। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত কিডনির কার্যক্ষমতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেলে তিনি মারা যান। এর আগে ফিশ ভেঙ্কটের মেয়ে ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তার বাবার কিডনি ট্রান্সপ্ল্যান্টের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা, তবে ৫০ লাখ রুপি খরচের কারণে পরিবার তা করাতে পারছিল না। ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, “বাবা ভালো নেই, অবস্থা খুবই সিরিয়াস। তাকে আইসিইউতে রাখা হয়েছে। কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য…
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৬১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪১ জন, খুলনা বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ৬, রাজশাহী বিভাগে ৫৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে গত একদিনে সারা দেশে…
