ইরানের সামরিক প্রধান আব্দোররহিম মৌসাভি আগেই ইসরায়েলের যুদ্ধবিরতি প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এখন সাবেক ন্যাটো কর্মকর্তা ইউসুফ আলাবারদা বলছেন, নেতানিয়াহুর অতীত কর্মকাণ্ড বিবেচনায় ইরানের এই সন্দেহ অমূলক নয়। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলাবারদা বলেন, নেতানিয়াহু যে যুদ্ধবাজ, তা খুবই স্পষ্ট। তিনি শুধু ইরানের ওপরই হামলা করেননি, ফিলিস্তিনের ভূখণ্ডেও করেছেন। গতকাল লেবানন বোমা মেরেছেন, একইসঙ্গে সিরিয়ার কিছু অংশেও ঢুকে পড়েছেন। তিনি আরও বলেন, ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা এতদিন ইসরায়েলি বিমান হামলা ঠেকাতে কার্যত ব্যর্থ হয়েছে; নেতানিয়াহুকে আবার হামলায় প্ররোচিত করতে পারে। আলাবারদা বলেন, ইরান-আকাশ এখনো আমেরিকান ও ইসরায়েলিদের জন্য উন্মুক্ত—এটাই নেতানিয়াহুর জন্য সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার … তিনি…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক শুরু হয়েছে। রোববার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আজকের সভায় আলোচনার বিষয়গুলো হচ্ছে—সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি; দ্বিকক্ষবিশিষ্ট সংসদ; উচ্চকক্ষের নির্বাচন পক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। এদিনের আলোচনায় সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে জানা গেছে। আগের আলোচনায় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে নিয়োগ প্রসঙ্গে থেকে ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনের প্রস্তাব থাকলেও, তা থেকে সরে এসেছে ঐকমত্য কমিশন। এর পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের নতুন প্রস্তাব তুলে ধরা হয়েছে।…
সারা দেশে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আগামী ১ জুলাই থেকে আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উদযাপন করবো। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে। আমাদের অনেক প্রাপ্তি যেমন আছে, তেমনি অপ্রাপ্তিও রয়েছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি জানান, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রার সূচনা হবে। কর্মসূচির নাম রাখা হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এটি দেশব্যাপী ঘুরে আবার ঢাকায়…
কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের দায়ী করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৮ জুন) গভীর রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘মুরাদনগরে সকল আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশে ছেড়ে দিয়েছেন-আজকের এই ভয়াবহ পরিস্থিতির জন্য তারাই দায়ী।’ তিনি আরও বলেন, ‘এর আগেও চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করায় থানায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় এক মাফিয়ার বাহিনী। আমি আজ লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার লোকজন বলেন, দেশ মুক্ত হলেও মুরাদনগর আজও বড় মাফিয়াদের দখলে।’ আসিফ…
রাজধানীর হাজারীবাগ থানার ট্যানারি মোড় এলাকার একটি বাসায় পানির ট্যাঙ্ক পরিষ্কারের সময় তাতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মো. বেলাল হোসেন (২৮), মো. জিয়াউর রহমান (৪৫), ফারিয়া (৮) ও রাইফা (৪)।
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি অনুমোদন ও গ্রহণ করে ২০১৮ সালের আপিল বিভাগের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে যে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ, সেই আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্ব্বোচ আদালত। রোববার (২৯ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য ৫ জন হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব। এ আদেশের ফলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে যে রিট শুনানি চলছে, তা নিষ্পত্তি করতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবী…
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসিকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একইসঙ্গে সংস্থাটিকে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসাতেও দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। রোববার (২৯ জুন) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। সরকারি বার্তাসংস্থা আইআরএনএ-এর বরাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেব না। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির ইরানে প্রবেশও নিষিদ্ধ থাকবে।” এই সিদ্ধান্ত আসে এমন এক সময়, যখন ইরান ও আইএইএ-এর মধ্যে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে তীব্র…
কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত শুক্রবার (২৭ জুন) এ ঘটনায় নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছিলেন ভুক্তভোগী। তার অভিযোগ, গত বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। এর আগেই, ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— আবদুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে আরিফ ও মো. তালেম হোসেনের ছেলে অনিক। এরা সবাই মুরাদনগর থানার পাঁচকিত্তা থানার বাহেরচরের বাসিন্দা। কুমিল্লা জেলা…
দ্বিতীয়বারের মতো নিউইয়র্ক সিটি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত এবং মুসলিম নারী হিসেবে অনন্য নজির স্থাপন করেছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পূর্ণিমার বোন শাহানা হানিফ। ব্রুকলিনের ৩৯ আসন থেকে কাউন্সিল উইম্যান নির্বাচিত হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমা নিজেই। বৃস্পতিবার দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পূর্ণিমা বলেন, গর্বিত বোনের মুহূর্ত। আলহামদুলিল্লাহ, আমার প্রাণপ্রিয় ফুফাতো বোন শাহানা হানিফ নিউইয়র্ক সিটি কাউন্সিলে (৩৯ আসনে) টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন ৭০% এরও বেশি পেয়ে। তিনি তার সম্প্রদায় থেকে একটি শক্তিশালী ম্যান্ডেট অর্জন করেছেন। তার উত্সর্জন, স্থিতিস্থাপকতা এবং জনসেবার জন্য অটল আবেগের একটি সত্যিকারের প্রতিফলন। শাহানা হানিফ সামাজিক ন্যায়বিচারের প্রতি আপনার কঠোর পরিশ্রম এবং…
মডেল-অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে বাবার জন্য দোয়া চেয়ে এক আগেবঘন পোস্ট দিয়েছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার আব্বু মাহমুদ হাসান চৌধুরী, ২৩ জুন ২০২৫ বিকেল ৫টা ১৫ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন।’ তার কথায়, ‘বুঝে উঠতে পারছি না কী লিখবো আব্বুর এমন হঠাৎ চলে যাওয়ার জন্য আমি কখনোই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। হয়তো কেউই কখনো প্রস্তুত থাকে না বাবা-মা হারানোর জন্য কেউই কখনো…
