Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ভারতীয় সংগীতাঙ্গনের দুই কিংবদন্তি অস্কারজয়ী সুরকার এ আর রহমান এবং প্রখ্যাত গায়িকা অনুরাধা পড়োয়াল। তাদের দীর্ঘ কর্মজীবনে হাতেগোনা কয়েকটি গানে একসঙ্গে কাজ করেছেন। ‘কিসসা হাম লিখেঙ্গে’ এবং ‘কিসমত সে তুম হামকো মিলে হো’— এই দুটি গানই শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করলেও এরপর তাদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাধা পড়োয়াল এ আর রহমানের শিক্ষাদান পদ্ধতির ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে, রহমান কেবল নিজেই একজন অসাধারণ শিল্পী নন বরং তিনি তার চারপাশের মানুষকেও সংগীতের মাধ্যমে সমৃদ্ধ করতে চান। অনুরাধা জানান, তার চোখে এ আর রহমান ‘সেরা সংগীত পরিচালকদের’ একজন। তিনি বলেন, ‘সংগীত আলোর মতো। যখনই আপনি…

Read More

আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানকে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে ৩০ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া, নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশি ব্যাংকে আটকে থাকা বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করার বিষয়টি বিবেচনা করেছে ট্রাম্প প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। চারটি সূত্র থেকে সিএনএন জানতে পেরেছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন, যেগুলোর বেশিরভাগই প্রাথমিক পর্যায়ে এবং পরিবর্তনশীল। তবে একটি বিষয়ে অবস্থান ছিল অটল আর তা হলো ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, যদিও ইরান বরাবরই বলছে, তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য এটি প্রয়োজন। সিএনএনকে দুটি…

Read More

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের সরকারপক্ষের শীর্ষ কর্মকর্তারা একে ‘বিজয়’ হিসেবে উদযাপন করছেন। সরকারপন্থি সমর্থকরাও রাস্তায় মোটরসাইকেল ও গাড়ি নিয়ে পতাকা হাতে উল্লাস করছেন। এসময় তাদের ইরানের জাতীয় পতাকা নাড়িয়ে সরকারকে সমর্থন জানাতে দেখা গেছে। মঙ্গলবার(২৪ জুন) ইরানের রাজধানী তেহরান থেকে পাওয়া ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। খবর বিবিসি ও আল-জাজিরার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পর জটিলতা সত্ত্বেও ইরানের সরকারপক্ষের শীর্ষ কর্মকর্তারা একে ‘জয়’ হিসেবে উদযাপন করছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, এই ‘জয়’ প্রমাণ করেছে ইরান ‘যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে’ এবং পুরো অঞ্চলে ইরানের সক্ষমতা নতুনভাবে দেখিয়েছে। আঞ্চলিক শক্তিধর দেশটির পার্লামেন্টের স্পিকার ও…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিলো নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ জুন) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৪ জুন দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লার’ সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি। সেদিন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘জামায়াতে ইসলামী তাদের প্রতিনিধিদলের মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছে যে তারা চায় তাদের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল, সেই প্রতীকও যেন অন্তর্ভুক্ত হয়। এটা নিয়ে বিশদ আলোচনা করেছি। যে বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়েছে, তার মধ্যে আছে- ‘স্ট্যাটাসকো এনটে’ বলতে…

Read More

১৯৮৭ সালের ২৪ জুন। আর্জেন্টিনার রোজারিও শহরে খুব সাধারণ এক ঘরে জন্ম নেয় লিওনেল আন্দ্রেস কুচিত্তেনি মেসি। পৃথিবীতে পাঠানোর সময় তাকে দেয়া হলো ফুটবল খেলার জন্য ক্ষুরধার মস্তিষ্ক, একজোড়া অসাধারণ পা। আর সঙ্গে দেয়া হলো হরমোনাল কিছু জটিলতা। ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে। স্থানীয় ক্লাব রিভার প্লেট এ আর্জেন্টাইন তারকার প্রতি আগ্রহ দেখালেও সেসময় মেসির চিকিৎসা খরচ বহন করতে অপারগ ছিল তারা। এ চিকিৎসার জন্যে প্রতিমাসে তখন প্রয়োজন ছিল ৯০০ মার্কিন ডলার। পরে, মেসির জাদুতে মুগ্ধ হয়ে এ দায়িত্ব নেয় বার্সেলোনা। বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস মেসির অসাধারণ প্রতিভা সম্পর্কে জানতে পারেন। তিনি মেসির খেলা…

Read More

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এ সেবা চালু করছে সিটি ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের…

Read More

টানা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইরান ও ইসরায়েলি সংবাদমাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। এর আগে ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সিএনএন বলছে, ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে, তা নিয়ে এখনও স্পষ্টতা আসেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে একটি সামাজিক মাধ্যমে পোস্ট…

Read More

খাগড়াছড়ির রামগড় উপজেলার মাহবুবনগর এলাকায় শান্তি পরিবহনের একটি নৈশকোচ রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৯ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। আহতদের মধ্যে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয় জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রামগড় থানা পুলিশ জানায়, রামগড়-জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কার্যক্রমে অংশ…

Read More

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ থাকার পর কুয়েতের আকাশসীমা আবারও উন্মুক্ত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে সাময়িক এ স্থগিতাদেশ দেয় কুয়েতের জেনারেল ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। তীব্র উত্তেজনার মধ্যে যাত্রী, ক্রু এবং বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে। পুনরায় আকাশসীমা খোলার ফলে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যাত্রীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিমান সংস্থা এবং ভ্রমণকারীদের বিঘ্ন কমাতে আরও যেকোনো ঘোষণা সম্পর্কে আপডেট থাকার পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

Read More

আশুলিয়ায় ২০২৪ সালে সংঘটিত গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র। মঙ্গলবার (২৪ জুন) সকালে মামলাটির শুনানিতে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ মোট ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়াও, মানবতাবিরোধী অপরাধ মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও গুম সংক্রান্ত মামলায় জিয়াউল আহসানকে আদালতে উপস্থাপন করা হয়। জানা গেছে, মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান…

Read More