যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ করছে না, যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে। সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। জেডি ভ্যান্স রোববার জানিয়েছেন, ইরানে মার্কিন হামলার অর্থ এই নয় যে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। বরং তাদের মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং এটাই ছিল সাম্প্রতিক হামলার উদ্দেশ্য। সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমরা ইরানের সঙ্গে যুদ্ধে নেই, আমরা যুদ্ধ করছি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে”। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বাহিনী…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ইরানের জাতীয় সংসদের নিরাপত্তাবিষয়ক কমিশনের সদস্য এবং বিপ্লবী গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কোসারি জানিয়েছেন, তাদের কমিশন হরমুজ প্রণালি বন্ধের পক্ষে মত দিয়েছে। কমিশনের সদস্যদের মধ্যে বিশদ আলোচনার পর তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের প্রেস টিভির খবরে বলা হয়েছে, পার্লামেন্টে প্রস্তাব অনুমোদনের পর হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এটি বন্ধের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। তবে রোববার ইয়াং জার্নালিস্ট ক্লাবে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য ও বিপ্লবী গার্ডের কমান্ডার ইসমাইল কোসারি বলেন, বিষয়টি আলোচনার এজেন্ডায় আছে এবং যখনই প্রয়োজন হবে, এটি করা…
হাউজবোট নিয়ে টাঙ্গুয়ার হাওরের নির্দিষ্ট কিছু অংশে পর্যটকদের প্রবেশাধিকার স্থগিত করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। রোববার (২২ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধকল্পে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউজবোটের গমনাগমন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকারক যাবতীয় কার্যকলাপ থেকে সকলকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হলো। এতে আরও বলা হয়, সুনামগঞ্জের সকল পর্যটন স্পটে জেলা প্রশাসনের বিভিন্নসময় জারিকৃত নির্দেশনা আবশ্যিকভাবে পালনের নির্দেশনা দেয়া হলো। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে,…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই বিপ্লব নতুন সভ্যতা গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। এই সুযোগ কাজে লাগানোর জন্য বিচার বিভাগ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোববার (২২ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি সতর্ক করে বলেছেন, ‘মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার ঘাঁটির উপস্থিতির আর কোনো স্থান থাকবে না।’ রোববার (২২ জুন) ইরানের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বেলায়াতি বলেন, ‘অন্যান্য দেশ যদি মার্কিন পদক্ষেপে সহায়তা করে তবে তারা ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’ এদিকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন হামলার পর এক বিবৃতিতে বলেছে, যেখান থেকে আগ্রাসন চালানো হয়েছে সেই স্থানটি চিহ্নিত করেছে তেহরান। এই অঞ্চলে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, জর্ডান এবং সিরিয়ায় সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। ইরান এর আগে…
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আদালতে তোলা হবে আজ। রোববার (২২ জুন) রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক এই সিইসিকে গ্রেপ্তার করে পুলিশ। কে এম নুরুল হুদাসহ বিগত ৩ ‘বিতর্কিত’ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি রেখে রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। সেই সঙ্গে ‘বিতর্কিত’ এসব নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ৩ সিইসিসহ অজ্ঞাতপরিচয়ের মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দায়ের করেছে দলটি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে…
নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর সিএনএন এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার পর বেশকিছু অঞ্চলে সতর্ক সংকেত বেজে ওঠে। এরপরই সেনাবাহিনীর পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দেয়া হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের একজন মুখপাত্র জানিয়েছেন, সতর্ক সংকেত শুনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হওয়ার খবর ছাড়া তাদের হটলাইনে ক্ষেপণাস্ত্র হামলায় কেউ আহত হয়েছে এমন কল আসেনি। ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে জনিয়েছে, ইরান থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে…
ইরানের পারমানবিক স্থাপনায় মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে বোর্ড অব গভর্নরসের জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থার মহাপরিচালক জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি এ বৈঠক আহ্বান করেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল এ খবর জানিয়েছে। আলাদা এক পোস্টে আইএইএ নিশ্চিত করেছে যে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর এখন পর্যন্ত সাইটের বাইরের রেডিয়েশনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কোনও খবর পাওয়া যায়নি। সংস্থাটি আরও জানিয়েছে, ইরানে পরিস্থিতি সম্পর্কে যত বেশি তথ্য পাওয়া যাবে, ততই বিস্তারিত মূল্যায়ন জানানো হবে। এদিকে এই হামলার তদন্ত দাবি করেছে তেহরান। ইরানের এসএনএন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের পারমাণবিক সংস্থা প্রধান মোহাম্মদ ইসলামি গ্রোসি’কে…
নতুন দিকে মোড় নিয়েছে ইরান-ইসরায়েল চলমান সংঘাত। টানা ৯ দিন বিভিন্ন হুমকি-ধমকির পর অবশেষে এ সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ‘পরম বন্ধু’ ইসরায়েলের ডাকে সাড়া দিয়ে ইরানের বড় তিন পারমাণবিক স্থাপনায় একযোগে ভয়াবহ ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে দেশটি। হামলায় ব্যবহার হয়েছে ভয়ংকর বি-২ স্টিলথ বোমারু বিমান। ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ এ হামলার পর এবার শক্তিশালী বন্ধু প্রয়োজন হয়ে পড়েছে ইরানেরও। এ অবস্থায় রাশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে আগামীকাল (২৩ জুন) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। মার্কিন…
শেষ মুহূর্তের গোলে ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ইন্টার মিলান। স্টপেজ টাইমে ভ্যালেন্টিন কারবোনির জয়সূচক গোলে উরাওয়া রেড ডায়মন্ডসকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইতালিয়ান ক্লাবটি। ফলে নকআউট পর্বে ওঠার সম্ভাবনার রেখা উজ্জ্বল হয়েছে লাওতারো মার্টিনেজদের। এদিন বলের অধিকাংশ সময় দখলে রেখেছিল ইন্টার। তবে শুরুতেই গোল হজম করে ইতালিয়ান ক্লাবটি। ফলে সমতায় ফিরতে ইন্টারকে অপেক্ষা করতে হয়েছে ৭৮ মিনিট পর্যন্ত। অবশেষে লাওতারো মার্টিনেজ গোল করে ইন্টারকে সমতায় ফেরান। এরপর ম্যাচের ৯২ মিনিটে কারবোনি ইন্টারের জয়সূচক গোলটি করেন। এতে অ্যাসিস্ট করেন আরেক বদলি খেলোয়াড় ফ্রানচেস্কো এসপোসিতো। এদিন ম্যাচে ৮২ শতাংশ বল দখলে রেখে ইন্টার ২৬টি শর্ট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি।…
