Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে দেশটির ইমাম আলী, বালাদ, তাজি সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। আল সুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ইরাকের ধি কার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। কে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এছাড়া রাজধানী বাগদাদের উত্তরে সালাহউদ্দিন…

Read More

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েল যদি স্থানীয় সময় ভোর রাত ৪টার মধ্যে বিমান হামলা বন্ধ করে, তাহলে ইরানও হামলা বন্ধ করবে। খবর টাইমস অব ইসরায়েল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তিনি বলেন, ইসরায়েল যদি এখনই তার ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করে, তাহলে ইরানের ‘প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা নেই’। আরাঘচি বলেছেন, ইসরায়েলকে স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে থামতে হবে যা সবেমাত্র কেটে গেছে। ‌‘ইরান যেমন বারবার স্পষ্ট করে বলেছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, বিপরীতভাবে নয়। ’…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে ইরানের হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিভাগ। তারা জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। এর আগে, দেশটির জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী একজন নারী এবং ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। হামলায় আরো ছয়জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন এমডিএ’র এক মুখপাত্র। এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। (সূত্র: সিএনএন)

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে ক্রমাগত কমতে শুরু করেছে তেলের দাম। বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও চার শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৮ ডলারের কাছাকাছি হয়েছে, যা সোমবারের (২৩ জুন) ট্রেডিং সেশনে সাত শতাংশ কমারই ধারাবাহিকতা। তেলের দাম এখন ১২ জুন থেকেও কম, যেদিন গভীর রাতে দখলদার ইসরায়েল প্রথম ইরানে আক্রমণ শুরু করেছিল। মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলোও ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোও ঊর্ধ্বমুখী এর আগে ভোরে ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প…

Read More

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে ফোন করে জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ইরানকে রাজি করাতে দোহাকে ভূমিকা রাখতে অনুরোধ করেন। এরপর কাতারের প্রধানমন্ত্রী ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং যুদ্ধবিরতির ব্যাপারে ইরানের সম্মতি আদায় করেন। এই সমঝোতা হয় সোমবার রাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় বলেন, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ…

Read More

ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৩ জুন) মস্কোতে এক আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে তিনি এ কথা বলেন। পুতিন বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন। রাশিয়া ইরানি জনগণকে সাহায্য করতে প্রস্তুত। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ইরানে মার্কিন হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান। রাশিয়া ‘ইতিহাসের সঠিক দিকে’ দাঁড়িয়ে আছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে পুতিনের প্রতি তাদের শুভকামনা জানাতে বলেছেন। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা সংঘাতে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়িয়েছে এবং উত্তেজনাকে নতুন…

Read More

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছ। সোমবার হাসাকাহর ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার হাসাকাহ প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি মর্টার হামলার শিকার হয়েছে। হামলার পর ওই ঘাঁটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক সূত্র সিরিয়ায় অবস্থিত মার্কিন ওই সামরিক ঘাঁটিতে হামলার তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে মেহের নিউজ। হামলার পর ঘাঁটির প্রধান ফটকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে ওই সূত্র। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েতসহ বিভিন্ন…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলঙ্ক মোচনের জন্য পুলিশকে জনবান্ধব ও মানবিক হতে হবে। সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মব প্রসঙ্গে বলেন, মব বন্ধে আমরা কঠোর হস্তে দমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। গতকাল যে ঘটনা ঘটেছে এতে আমাদের বাহিনীর কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এটা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান পুলিশের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সন্তুষ্টির সঙ্গে আমার সন্তুষ্ট। আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। সন্তুষ্টি কোনো প্যারামিটের না। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেন সবাইকে…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি)। সোমবার (২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান সিপিসির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং। বৈঠকে তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এই সিপিসি নেতা। এর আগে, রোববার রাতে বিএনপির ৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। সোমবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিট ব‍্যুরো সদস‍্য কংগ্রেসের ডেপুটি লি হংঝং। চীনের পিপলস গ্রেট হলে…

Read More

বেশ অনেকটা দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন মোহাম্মদ নাইম শেখ। একপর্যায়ে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠলেও অফফর্মের কারণে বাদ পড়েছিলেন। শেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজে। তবে সম্প্রতি বিপিএল আর ডিপিএলে ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটিয়েছেন। সেই সুবাদেই প্রায় ২ বছর পর আবার খুলল জাতীয় দলের দরজা। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে সেটাই। এছাড়া বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি। দলে নাইম শেখ আসার পর ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনরাও। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের…

Read More