Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টা ২০ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে, স্থানীয় সময় সোমবার (১৬ জুন) দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশে রওনা হন তারা।

Read More

মুম্বাইয়ের জনপ্রিয় রেস্তোরাঁ গুলোর মধ্যে একটি হলো ‘তোরি’। রেস্তোরাঁটির মালিক বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের। এই রেস্তোরাঁয় রয়েছে একটি গোপন দরজা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন রেস্তোরাঁর প্রধান শেফ স্টেফান গ্যাডিট। এই গোপন দরজা শুধু খান পরিবার ও নির্দিষ্ট কিছু তারকাদের ব্যবহারের জন্য বরাদ্দ। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। স্টেফান গ্যাডিট বলেন, এই গোপন দরজা দিয়ে শুধু খান পরিবারের সদস্যরাই যাওয়া-আসা করেন। খান পরিবারের বাইরে খুব কম মানুষই এই পথের অনুমতি পান। মূলত শাহরুখ পরিবারের সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক তারাই সেই ‘সিক্রেট ডোর’ ব্যবহার করতে পারেন। তিনি বলেন, গৌরী খানের স্বামী শাহরুখ,…

Read More

দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে ক্রমেই বাড়ছে জ্বালানি তেলের দাম। ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার পর শুক্রবার (১৩ জুন) এক লাফে জ্বালানি তেলের দাম ১৩ শতাংশ বেড়েছিল। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৬ জুন) সকাল পৌনে ৮টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ৬ সেন্ট বা দশমিক ০৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। সেই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২১ সেন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতে ব্যারেলপ্রতি ৪ ডলার…

Read More

দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে শেয়ার বাজারে শত শত কোটি টাকা বিনিয়োগ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।…

Read More

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ও পারমাণবিক ইস্যুতে বক্তব্য দিয়েছেন সদ্য নির্বাচিত ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা ও আল জাজিরা জানিয়েছে, ইরানের পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, শত্রুরা আমাদের দমন করতে পারবে না। প্রতিটি বীরের পতনের পর শত শত নতুন বীর উঠে আসবে, যারা নির্যাতন ও অবিচারের জবাব দেবে। তিনি আরও বলেন, আমরা আগ্রাসন করি না। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। তবে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরানের অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার এবং তা জ্বালানি উৎপাদনের জন্যই ব্যবহার করা হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা পারমাণবিক অস্ত্রের অনুসন্ধান করছি না। যদিও…

Read More

নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তির আওতায় নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। দেশটি থেকে আসা বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ইতোমধ্যে। আগামী পাঁচ মাস ভারত হয়ে এই ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ বাংলাদেশে আসবে। রোববার (১৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম। পিডিবির এই কর্মকর্তা বলেন, নেপাল থেকে শনিবার (১৪ জুন) দিনগত রাত ১২টার পর থেকে আমরা ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। আগামী নভেম্বর মাস পর্যন্ত আমরা এই বিদ্যুৎ পাবো। নেপালে এই সময়টা বর্ষার, এজন্য শুধু বর্ষা মৌসুমে বিদ্যুৎ আনার সিদ্ধান্ত হয়েছে। এর আগে, ২০২৪ সালের ৩ অক্টোবর নেপাল থেকে…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবিলায় সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ‘ইসলামিক সেনাবাহিনী’ গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির নেতা মহসেন রেজাই জানান, এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসলামিক সেনাবাহিনী গঠিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার সমীকরণে নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরও বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে। এদিকে সোমবার ভোরেও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত পাঁচজন নিহত ও অনেক আহত হয়েছেন। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎকেন্দ্রে…

Read More

আগামী মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে। পরবর্তীতে সেই আইনের আওতায় একটি শক্তিশালী গুম কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১৬ জুন) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্যের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই ভালো কিছু আইন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ আইনের অধীনে একটা স্থায়ী গুম কমিশন থাকবে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছিল। এই আইনের ব্যাপারে আন্তরিক হবে দল দু’টি— এমনটাই মনে করেন উপদেষ্টা। তিনি আরও বলেন, সরকারি কর্মচারী আইনের ব্যাপারে পুনর্বিবেচনার অবকাশ আছে। সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি। সরকারি…

Read More

১৫ জুন তারিখটি পালন করা হয়ে বিশ্ব বাবা দিবস হিসেবে। যদিও বাবাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোন তারিখের প্রয়োজন হয় না। তবুও দিনটিতে বাবার প্রতি সন্তানদের ভালোবাসার নানা চিত্র প্রকাশ পায় বিভিন্ন মাধ্যমে। বাবা দিবস উদযাপনে নিজের পিতৃত্ব নিয়ে মুখ খুলেছেন বলিউডের স্বনামধন্য পরিচালক করণ জোহর। যমজ সন্তান যশ ও রুহিকে নিয়ে তার অভিজ্ঞতা যেমন আবেগময়, তেমনই অনুপ্রেরণা যোগায়। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক-প্রযোজক করণ জোহর। সেই সময়ের সাহসী পদক্ষেপ আজ আট বছর পেরিয়ে এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। এক পডকাস্টে নিজের যমজ সন্তানদের নিয়ে আলাপচারিতায় অকপটে শোনালেন পিতৃত্বের গল্প। ফ্যাশন ডিজাইনার এবং অভিনেত্রী মাসাবা গুপ্তার সঙ্গে…

Read More

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪…

Read More