ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল। সোমবার (১৬ জুন) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানায়। সংবাদমাধ্যমটি বলছে, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে সহায়তা চেয়েছে ইসরায়েল। এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে যেন তারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করে। কান জানায়, ইতোমধ্যেই ইসরায়েলের অনুরোধের জবাবে সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। এ ছাড়া জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে। আমরা দ্রুতই তা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কখনো কখনো দেশগুলোকে যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। এ ছাড়া ইসরায়েল ও ইরান একসময় সমঝোতায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সোমবার (১৬ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানায়। বিবিসি জানায়, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান একসময় একটি সমঝোতায় পৌঁছাবে বলে আশা করছি। তবে কখনো কখনো দেশগুলোর মধ্যে আগে যুদ্ধ বাধেই এবং যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং থাকবে। তবে তিনি স্পষ্ট করে বলেননি, তিনি ইসরায়েলকে ইরানের ওপর হামলা বন্ধ করতে…
দেশ জুড়ে ফের ভয় ধরাচ্ছে করোনা, ঘটছে প্রাণহানিও। একইসঙ্গে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপও। এমন প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করতে বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং করোনা প্রতিরোধে পাঁচটি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মাউশি জানায়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ নির্দেশনার আলোকে দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে ডেঙ্গু ও করোনা মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের এসব নির্দেশনার বাস্তবায়ন ও তদারকির জন্য বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষক…
ইসরায়েলকে নিজেদের অধিকৃত সমগ্র অঞ্চল ছেড়ে চলে যেতে বলেছে ইরান। নয়তো এর জন্য তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার করেছে দেশটির সশস্ত্র বাহিনী। রোববার (১৫ জুন) রাতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন হাইব্রিড হামলা শুরুর পরপরই এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ। পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। ইসরায়েলকে উদ্দেশ করে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ বলেছেন, আগামী দিনগুলোতে তোমাদের জন্য সতর্কীকরণ: অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দাও। কারণ, ভবিষ্যতে অবশ্যই এগুলো বসবাসের যোগ্য থাকবে না! ইসরায়েলিদের সতর্ক করে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী গত কয়েকদিন ধরে দফায় দফায় ইসরায়েলের সংবেদনশীল স্থানগুলোকে…
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (১৬ জুন) ভোরে মিসাইল ছোড়ে দেশটি। বাংলাদেশ সময় সকাল ৭টা ১০ মিনিটের দিকে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, কয়েক মিনিটের মধ্যে সতর্কতামূলক সাইরেন বেজে উঠবে। সাধারণ ইসরায়েলিদের বোমা শেল্টার ও আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড। এর আগে রোববার রাতে দখলদারদের লক্ষ্য করে মিসাইল ছুড়ে ইরান। যা তাদের বন্দরনগরী হাইফায় সরাসরি আঘাত হানে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার (১৫ জুন) সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার…
চারদিকে বাড়ছে করোনার প্রকোপ। জুন মাসের প্রথম ১৫ দিনেই করোনাভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। সবশেষ রোববার (১৫ জুন) দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, এ সময়ে ১১৩৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে শনাক্ত হয়েছে ১৩০ জনের। সুস্থ হয়েছেন ৬১ জন। আর মারা গেছেন ৪ জন। এর মধ্যে গত ৫ জুন একজন, ১৩ জুন দুইজন ও সবশেষ ১৫ জুন করোনায় একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০…
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানি আজ। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানির দিন ধার্য রয়েছে। এদিন শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। এর আগে গত পহেলা জুন তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেদিন কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে- ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ১৪০০ ছাত্র-জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উসকানি, প্ররোচনায় হত্যাকাণ্ড সংঘটিত করে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও…
নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে পারমাণবিক আলোচনায় ব্যাঘাত ঘটিয়েছেন মন্তব্য করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চাইছেন। শনিবার (১৪ জুন) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান এ মন্তব্য করেন বলে তুরস্ক সরকারের যোগাযোগবিষয়ক দপ্তরের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল। এরদোয়ানের দপ্তরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এরদোয়ান বলেছেন, গাজায় হওয়া জাতিগত হত্যার ঘটনা থেকে বিশ্বের দৃষ্টি সরাতে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। টিআরটি গ্লোবালের প্রতিবেদনে বলা হয়, ইরানি প্রেসিডেন্ট ছাড়াও সৌদি আরব, পাকিস্তান, জর্ডান ও মিসরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও কথা বলেছেন এরদোয়ান।…
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১৫ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানায়। এ নিয়ে গত কয়েকদিনে মোট ১৮ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। নতুন আক্রান্তদের মধ্যে আটজন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং আরেকজন পটিয়া উপজেলার বাসিন্দা। চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, নির্দেশনা মেনে আমরা নমুনা পরীক্ষা করছি। আক্রান্তদের পর্যবেক্ষণে রাখছি। জনসাধারণ বিশেষ করে যারা ৬৫ বছরের বেশি বয়সী তাদের প্রতি আমাদের পরামর্শ হলো, নিজেদের সুরক্ষার…
ইরানি লক্ষ্যবস্তুতে বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইরান থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র । টানা কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত শুক্রবার ভোরে তেহরানসহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালায়। পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। এমন অবস্থায় ইরানের আক্রমণে কার্যত বিপর্যস্ত ও দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকের বরাত দিয়ে রোববার (১৫ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু দুর্বলতা দেখা…
