ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এ অবস্থায় ইসরায়েলের বিপক্ষে গিয়ে ইরানের পক্ষ নিয়েছে ২১ মুসলিম দেশ। মিশরের নেতৃত্বে এই গ্রুপটি ইসরায়েলের ইরানের ওপর হামলার নিন্দা জানিয়েছে। একইসঙ্গে জরুরি ভিত্তিতে উত্তেজনা হ্রাস ও মধ্যপ্রাচ্যের সবার পারমাণবিক নিরস্ত্রীকরণেরও আহ্বান জানিয়েছে দেশগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাছাইহীনভাবে মধ্যপ্রাচ্যের সবাই’ বলছে গ্রুপটি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির প্রতি ইঙ্গিত করেছে। অর্থাৎ, ইসরায়েলকেও পরমাণু অস্ত্র প্রাপ্তির চেষ্টা থেকে সরে আসতে হবে। পাশপাপাশি গ্রুপটি সতর্ক করে বলেছে, সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে, যা পুরো অঞ্চলকে অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। অবিলম্বে একটি সমন্বিত ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া জরুরি। সবাইকে আহ্বান জানিয়ে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এলো বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’ এর দ্বিতীয় সিজনের ট্রেলার। অ্যাকশন ও রহস্যে ভরপুর এই ট্রেলার দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বরাবরের মতো এই সিজনেও ‘র’ এজেন্ট হিম্মত সিংয়ের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা কে কে মেননকে। ট্রেলার দেখা যায়,‘স্পেশাল অপস টু’ দর্শকদের জন্য একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে। এই সিজনের মূল উপজীব্য বিষয় সাইবার সন্ত্রাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার। হিম্মত সিংকে তার প্রতিপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। প্রযুক্তিগত জটিলতা এবং হাই-স্টেক মিশনের টানটান উত্তেজনা ট্রেলারের পরতে পরতে বিদ্যমান। তবে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে টোটা রায়চৌধুরীর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়। ‘রকি অউর…
গত শুক্রবার থেকে ইরানে অব্যাহত ইসরায়েলি হামলার পর বাংলাদেশের লোকজন মোটামুটি নিরাপদে আছেন। তবে তেহরান ইউনিভার্সিটির রিসার্চ ইন্সটিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিন ইসরাইলি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে ওই পরমাণু কেন্দ্রসহ কমপক্ষে দু’টি সংবেদনশীল স্থাপনার প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থানের কারণে ঝুঁকিতে পড়ে গেছে তেহরানের বাংলাদেশ দূতাবাস ভবন। সোমবার (১৬ জুন) সকালে তেহরানের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে তেহরান থেকে মিশনে কর্মরত কূটনীতিকসহ সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়া হয়েছে। তবে ইরানের বর্তমান পরিস্থিতির কারণে তেহরানের বাইরে উপযুক্ত নিরাপদ আবাসস্থল খুঁজে পাওয়া দুরূহ বিষয়। বাংলাদেশের ইরান মিশন থেকে পাঠানো প্রতিবেদনে…
ইসরায়েলের উত্তরাঞ্চলে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার কথা জানিয়েছে। খবর বিবিসির। আইডিএফ জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ইরানের চলমান হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস। আল জাজিরার খবর বলছে, বন্দর নগরী হাইফাতেও সাইরেন বাজতে শোনা গেছে। হাইফায় চারদিনে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনজন নিহত হয়েছে। হাইফার তেল পরিশোধনাগার বন্ধ করে দেয়া হয়েছে।
সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে ফিরতি ফ্লাইটে সোমবার (১৬ জুন) রাত পর্যন্ত ২৬ হাজার ১০৯ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৯৫ এবং বেসরকারি ব্যবস্থাপনার ২১ হাজার ৫১৪ জন দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৭ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ৮ হাজার ৭১৪, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ১০ হাজার ৬১৫ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে ৬ হাজার ৭৮০ জন দেশে ফিরেছেন। মোট ৬৬টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ২২টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ২৭টি সাউদিয়ার এবং ১৭টি ফ্লাইনাস এয়ারলাইন্সের। এদিকে, সৌদি আরব বাংলাদেশি হাজিদের জন্য…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেয়েনিকে হত্যার পরিকল্পনা নাকোচ করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, তাকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং বন্ধ হবে। খবর টাইমস অব ইসরায়েল এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার (১৬ জুন) নেতানিয়াহু এ কথা বলেন। ওই সাক্ষাতকারে নেয়ানিয়াহুর কাছে খামেনেয়িকে হত্যার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আটকে দেয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন। নেতানিয়াহু বলেন, ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। ইরান ‘চিরস্থায়ী যুদ্ধ’ চায় এবং ইসরায়েলে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে।
বাংলাদেশে গত দেড় দশকে সংঘটিত গুমের ঘটনাগুলোর নিরপেক্ষ ও কার্যকর তদন্তে জাতিসংঘের যেকোনো ধরনের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি চাই, জাতিসংঘ আমাদের চলমান তদন্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত হোক। এতে তদন্ত প্রক্রিয়াটি আরও শক্তিশালী হবে। সোমবার (১৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বা নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপ (ডব্লিউজিআইডি)-এর ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা ডেলগাদিয়ো পেরেজ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাতে জাতিসংঘ কর্মকর্তারা গুম প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন, বিশেষ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদ (আইসিপিপিইডি)-এ বাংলাদেশের সংযুক্তি এবং গঠিত তদন্ত কমিশনের কার্যক্রমকে ইতিবাচক বলে উল্লেখ করেন।…
জরুরিভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে যেতে ও শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন। মঙ্গলবার (১৭ জুন) দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ‘অস্বাভাবিক’ এ বিবৃতি দিয়েছেন তিনি। তবে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। বিবৃতিতে অবশ্য পারমাণবিক চুক্তি নিয়ে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়ে বলেন, ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম। কি লজ্জা আর মানব জীবনের অপচয়। সাধারণভাবে বলছি: ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে…
ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব ট্রাম্প দিয়েছেন বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনতে সক্ষম হয়, তাহলে তা খুবই ভালো হবে এবং ফ্রান্স তা সমর্থন করবে। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি ৭-এর সম্মেলন শুরু হয়েছে কানাডার অ্যালবার্টা রাজ্যের কানানাস্কিস শহরে। জোটের অন্যতম সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিলো এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই সম্মেলনে গিয়েছিলেন। তবে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে এসেছেন তিনি। ট্রাম্প বিদায় নেওয়ার পর সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ম্যাক্রোঁ বলেন, “যুদ্ধবিরতি সংক্রান্ত একটি…
ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগাযোগের জন্য ঢাকাতেও হটলাইন চালু করেছে সরকার। সোমবার (১৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বতমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য তেহরানের বাংলাদেশ দূতাবাসে এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইমার্জেন্সি হটলাইন স্থাপন করা হয়েছে। যেকোনো প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল ফোন নম্বরগুলোতে (হোয়াটসঅ্যাপসহ) সরাসরি যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশ দূতাবাস, তেহরান- হটলাইন: ১। +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ২। +৯৮৯১২২০৬৫৭৪৫ পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা- হটলাইন:…
