Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্যও অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ জুন) ড. মুহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল। সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, জুলাই অভ্যুত্থানের আগামী বার্ষিকীতে ‘জুলাই চার্টার ঘোষণা করা হবে। প্রথমবার ভোট দিতে যাচ্ছেন যারা, তারা একটি স্বাধীন ও উৎসব মুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাবে। এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার…

Read More

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থলভাগের ওপরে একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে একটানা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (১৬ জুন) ফেসবুকে এক পোস্টে বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান। ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থল ভাগের ওপরে একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে। খুলনা বিভাগের ওপরে এর কেন্দ্র অবস্থান করছে। বাংলাদেশ বিমান বাহিনীর রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি মানচিত্র অনুসারে আজ মঙ্গলবার দুপুর ২টায় মৌসুমি লঘুচাপটির কেন্দ্র অবস্থান করছিল খুলনা বিভাগের যশোর জেলার ওপরে। এই লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া ঘূর্ণায়মান মেঘ হতে বৃষ্টি…

Read More

ইসরায়েলের কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে, বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বেনিয়ামিন নেতানিয়াহুর আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। গতকাল সোমবার (১৬ জুন) তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন এরদোয়ান। তিনি অভিযোগ করেন, বেড়ে চলা সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে ইসরায়েল, যা নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেন এরদোয়ান। উল্লেখ্য, শুক্রবার থেকে চলমান হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ২৪ ইসরায়েলির। অন্যদিকে তেলআবিবের হামলায় আড়াইশ’রও বেশি মৃত্যু হয়েছে ইরানে।

Read More

দৈনন্দিন জীবনে অনেকেই তিন বেলা খেয়েও দুর্বলতা অনুভব করেন। চিকিৎসকদের মতে, শুধু পরিমাণে খাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কী খাচ্ছেন। কিছু নির্দিষ্ট খাবার আছে যা নিয়মিত খেলে শরীর দ্রুত শক্তিশালী হতে শুরু করে। নিচে এমন কিছু খাবারের তালিকা দেওয়া হলো: সতেজ মৌসুমি ফল ও সবজি:  প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে মৌসুমি ও বিষমুক্ত ফল-সবজি। এগুলোতে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট। চর্বিহীন প্রোটিন:  মাছ, চিকেন, ডিম, সয়াবিন, ডাল—এগুলো প্রোটিনের ভালো উৎস। স্যামন বা টুনার মতো ওমেগা-৩ সমৃদ্ধ মাছ হৃদযন্ত্রের জন্যও ভালো। বাদাম ও বীজ: কাজু, আখরোট, কুমড়ার বীজ, সূর্যমুখী বীজ শরীরে শক্তি বাড়ায়। এগুলো ক্লান্তি দূর করে ও পুষ্টি জোগায়। শস্যদানা…

Read More

শান্ত ও মুশফিকের এই দৃঢ় ব্যাটিংয়ে ভর করেই প্রথম ইনিংসে চাপমুক্ত হয়েছে বাংলাদেশ। টপ অর্ডার ব্যর্থতার পর এই জুটি দলের জন্য যেমন স্বস্তি, তেমনি প্রতিপক্ষের জন্য সতর্কবার্তা। এখনও উইকেটে সেট আছেন দুজনেই। ফলে বড় সংগ্রহ গড়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে। এখন লক্ষ্য হবে এই জুটি আরও লম্বা করা এবং মিডল অর্ডার থেকে ভালো সহায়তা পাওয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছে বাংলাদেশ। শান্ত ৬১ ও মুশফিক ৫৬ রানে ব্যাট করছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম সেশন শেষে দুই দলেরই ছিল নিয়ন্ত্রিত পারফরম্যান্স। টপ-অর্ডার ধসের পর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে কিছুটা…

Read More

দেশে দ্বিতীয় দফায় করোনার প্রাদুর্ভাবের মধ্যে খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) খুলনায় দুইজন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। আরেকজনকে বাড়িতে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ও ডেঙ্গুর ফোকালপার্সন ডাক্তার খান আহম্মেদ ইসতিয়াক ঢাকা পোস্টকে বলেন, ২০২৩ সালের পর খুলনায় তেমন করোনা প্রভাব ছিল না। এরপর এবার প্রথম খুলনায় ২ জন রোগীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার সদর হাসপাতালে করোনা শনাক্ত হওয়া সুমাইয়া আক্তার নামের এক নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালেই…

Read More

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধটা আমরা পর্যবেক্ষণ করছি। জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আমরা আরও অপেক্ষা করব। তিনি বলেন, আপাতত আমরা পর্যবেক্ষণ করছি যুদ্ধটা। যদি বেশি দিন চলে তখন আমাদের ওপর একটা প্রভাব বা প্রেসার পড়বে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে আমাদের দেশের জ্বালানি তেলের দামে কোনো প্রভাব পড়বে কি না– এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধটা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা দেখেছি ইতোমধ্যে…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের দুই ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে তারা যুদ্ধবিরতির আহ্বান জানায়। পাশাপাশি, সংঘাতের ভয়াবহ আন্তর্জাতিক প্রভাব নিয়েও সতর্ক করেছে দেশ দুটি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘সব পক্ষকে আমরা আহ্বান জানাই, যেন অবিলম্বে এমন পদক্ষেপ গ্রহণ করা হয় যা উত্তেজনা হ্রাস করবে এবং এই অঞ্চলকে আর বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে না। আলোচনার মাধ্যমেই সমাধানের পথ তৈরি করতে হবে।’ চীন পরিষ্কারভাবে জানিয়েছে, তারা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘনের বিপক্ষে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে যে কোনো সংঘাত বা অস্থিতিশীলতা সৃষ্টি করে…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এর আগে, সোমবার (১৬ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

Read More

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলছে। বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা এতে অংশ নিলেও যোগ দেয়নি জামায়াত ইসলামী। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরুর কথা থাকলেও জামায়াতের প্রতিনিধিদের অপেক্ষায় সভা শুরু করতে বিলম্ব হয়। এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত কর্মকর্তা ফোনটি রিসিভ করেন। দলের নেতারা সংলাপে আসবেন কি না—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ওনার সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। পরে তিনি বলেন, জামায়াত সংলাপে যোগ দিলে গণমাধ্যমকে জানানো হবে। এদিকে বৈঠকের সূচনা বক্তব্যে…

Read More