Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Read More

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। এরপর চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে জানাতে হবে। এ ছাড়া, সংশ্লিষ্ট জেলার…

Read More

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ। বুধবার (১২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মালদ্বীপে বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের জন্য অনুরোধ করেন। উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Read More

মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন মারা গেছেন। নিহতদের বেশিরভাগই শিশু শ্রমিক, যাদের বয়স ১০ থেকে ১৪ বছর ছিল। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (১১ আগস্ট) মিশরের ইসমাইলিয়া প্রদেশের আল-দাওয়াউইস নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, একটি লিংক রোডের কাছাকাছি এলে শ্রমিক-বোঝাই দুই পিকআপ ট্রাকের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা আরও কয়েকজনকে মৃত ঘোষণা করেন। মিশরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য মতে, সাম্প্রতিক সময়ে দেশটিতে সড়ক দুর্ঘটনার সংখ্যা ১০ শতাংশেরও বেশি বেড়েছে। এদের মধ্যে ১৫ বছরের শিশুদের মৃত্যু সংখ্যাই সর্বোচ্চ।

Read More

বাংলাদেশকে আন্তর্জাতিক মানের ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বুধবার (১২ আগস্ট) সকালে আগারগাঁওয়ের পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত ‘ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান তিনি। পর্যটনমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হলেও আমাদের পর্যটন খাতে কাঙ্ক্ষিত উন্নয়নের নজির কম। বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। মাত্র ৫ মাসের মেয়াদে আমরা পর্যটন খাতের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছি।’ দেশের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে কাজে লাগানোর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, টেকসই…

Read More

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন আরো তিন বছর বৃদ্ধির আবেদন জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে চূড়ান্তভাবে অনুমোদিত হবে। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিস মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এতথ্য জানান। “আসিয়ানে হালাল পণ্যের বাজার: বাংলাদেশের জন্য সুযোগ’ বিষয়ক এই সেমিনারের আয়োজন করে বিস। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনটা তিন বছর বৃদ্ধি করার জন্য জাতিসংঘে আবেদন করা হয়েছে এবং সেটা ইতোমধ্যে এর দুই ধাপ শেষ হয়েছে। আশা করা হচ্ছে ইউএনজিএ-র ৮১ ফার্স্ট সেশনে সেটা চূড়ান্তভাবে অনুমোদিত হবে। তিন বছর পরে গ্র্যাজুয়েশনের ফলে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রিতে পৌঁছে যাবে, সেই গ্র্যাজুয়েশনটা…

Read More

ইউক্রেন রাশিয়ার সঙ্গে সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের অবসান চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে কিয়েভ যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব হস্তান্তর করেছে। বুধবার (১২ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার জেলেনস্কি এ প্রস্তাব জমা দেওয়ার ঘোষণা দেন। এর আগে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশই জানিয়েছিল, মার্কিন আলোচকেরা শিগগিরই তাদের দেশ সফর করবেন। রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমরা মার্কিন পক্ষকে আমাদের প্রস্তাবগুলো জানিয়েছি।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা, বিশেষ করে বিমান প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করতে পারে। একই সঙ্গে মস্কোর ওপর চাপ বাড়াতে পারে। এতে রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করার পরিবর্তে এর অবসানের জন্য…

Read More

সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম। স্থানীয়রা জানায়, সকালে এক মিস্ত্রি ওই বাসায় এসে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে পাশের ভবন থেকে ওই বাসার বারান্দায় রক্ত দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা খুলে তিনজনের মরদেহ দেখতে পায়। পুলিশ জানায়, বাসার আলমারি ও ড্রয়ার খোলা অবস্থায় পাওয়া গেছে। ডাকাতি এবং পারিবারিক কলহ দুটি বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

Read More

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের মক্কা চুক্তিকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা অংশীদারত্ব হিসেবে অভিহিত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। তার মতে, এই চুক্তির মাধ্যমে তিন দেশের সহযোগিতা আরও বাড়বে এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা জোরদার হবে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, গত শুক্রবার মক্কায় ত্রিপক্ষীয় সম্মেলনে চুক্তিটিতে সই করে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। মঙ্গলবার (১১ আগস্ট) জেদ্দায় মন্ত্রিসভার বৈঠকে সালমান বলেন, এই চুক্তি আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। বাদশাহ সালমান বলেন, ত্রিপক্ষীয় এই সম্মেলনের মাধ্যমে তিন…

Read More

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই। আলোচনা মাধ্যমে সমস্যা নিরসনে সরকার কাজ করছে। বুধবার (১২ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নিজেই বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সংকট নেই যা সমাধান করা অসম্ভব। বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়েই তিনি নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করতে গেছেন। ইতিবাচক ফলাফলের জন্য আমরা অপেক্ষায় আছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুজব এখনো সরকারের নজরে আসেনি…

Read More