Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বাংলাদেশকে আন্তর্জাতিক মানের ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বুধবার (১২ আগস্ট) সকালে আগারগাঁওয়ের পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত ‘ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান তিনি। পর্যটনমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হলেও আমাদের পর্যটন খাতে কাঙ্ক্ষিত উন্নয়নের নজির কম। বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। মাত্র ৫ মাসের মেয়াদে আমরা পর্যটন খাতের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছি।’ দেশের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে কাজে লাগানোর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, টেকসই…

Read More

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন আরো তিন বছর বৃদ্ধির আবেদন জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে চূড়ান্তভাবে অনুমোদিত হবে। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিস মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এতথ্য জানান। “আসিয়ানে হালাল পণ্যের বাজার: বাংলাদেশের জন্য সুযোগ’ বিষয়ক এই সেমিনারের আয়োজন করে বিস। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনটা তিন বছর বৃদ্ধি করার জন্য জাতিসংঘে আবেদন করা হয়েছে এবং সেটা ইতোমধ্যে এর দুই ধাপ শেষ হয়েছে। আশা করা হচ্ছে ইউএনজিএ-র ৮১ ফার্স্ট সেশনে সেটা চূড়ান্তভাবে অনুমোদিত হবে। তিন বছর পরে গ্র্যাজুয়েশনের ফলে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রিতে পৌঁছে যাবে, সেই গ্র্যাজুয়েশনটা…

Read More

ইউক্রেন রাশিয়ার সঙ্গে সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের অবসান চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে কিয়েভ যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব হস্তান্তর করেছে। বুধবার (১২ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার জেলেনস্কি এ প্রস্তাব জমা দেওয়ার ঘোষণা দেন। এর আগে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশই জানিয়েছিল, মার্কিন আলোচকেরা শিগগিরই তাদের দেশ সফর করবেন। রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমরা মার্কিন পক্ষকে আমাদের প্রস্তাবগুলো জানিয়েছি।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা, বিশেষ করে বিমান প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করতে পারে। একই সঙ্গে মস্কোর ওপর চাপ বাড়াতে পারে। এতে রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করার পরিবর্তে এর অবসানের জন্য…

Read More

সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম। স্থানীয়রা জানায়, সকালে এক মিস্ত্রি ওই বাসায় এসে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে পাশের ভবন থেকে ওই বাসার বারান্দায় রক্ত দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা খুলে তিনজনের মরদেহ দেখতে পায়। পুলিশ জানায়, বাসার আলমারি ও ড্রয়ার খোলা অবস্থায় পাওয়া গেছে। ডাকাতি এবং পারিবারিক কলহ দুটি বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

Read More

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের মক্কা চুক্তিকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা অংশীদারত্ব হিসেবে অভিহিত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। তার মতে, এই চুক্তির মাধ্যমে তিন দেশের সহযোগিতা আরও বাড়বে এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা জোরদার হবে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, গত শুক্রবার মক্কায় ত্রিপক্ষীয় সম্মেলনে চুক্তিটিতে সই করে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। মঙ্গলবার (১১ আগস্ট) জেদ্দায় মন্ত্রিসভার বৈঠকে সালমান বলেন, এই চুক্তি আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। বাদশাহ সালমান বলেন, ত্রিপক্ষীয় এই সম্মেলনের মাধ্যমে তিন…

Read More

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই। আলোচনা মাধ্যমে সমস্যা নিরসনে সরকার কাজ করছে। বুধবার (১২ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নিজেই বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সংকট নেই যা সমাধান করা অসম্ভব। বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়েই তিনি নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করতে গেছেন। ইতিবাচক ফলাফলের জন্য আমরা অপেক্ষায় আছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুজব এখনো সরকারের নজরে আসেনি…

Read More

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১২ আগস্ট) সকালে বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। সে কারণেই তিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবার নিয়ে নানামুখী ষড়যন্ত্র করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো। একটি পরিবারকে নানাভাবে বিপর্যস্ত করার জন্য কোনো কিছু বাদ রাখেননি পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা। রিজভী বলেন, মুক্তিযোদ্ধা পরিবার বলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের…

Read More

হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজটি ওমান উপসাগর থেকে ইরানের বন্দরগুলোর দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ কারণে মার্কিন সামরিক বাহিনী জাহাজটিকে লক্ষ্যবস্তু করে। মঙ্গলবার (১১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতিতে এ হামলা হয়েছে। গত জুলাইয়ে ১৩ দিনের উত্তেজনার পর থেকে হামলা মূলত বন্ধ রয়েছে। এর আগে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। তবে পরবর্তীতে সেটিও ভেঙে পড়ে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর একটি…

Read More

দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও মডেল-ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার (১১ আগস্ট)পর্তুগালের উপকূলীয় শহর কাসকাইসে একান্ত ও ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে হয়েছে বলে জানা গেছে। ঘনিষ্ঠ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তানও। বিবিসি রোনালদো নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, দুটি হাত পরস্পরের ওপর রাখা। দুজনের হাতেই জ্বলজ্বল করছে বিয়ের আংটি। ছবির সঙ্গে পর্তুগিজ তারকা শুধু লিখেছেন, ‘C❤️G’। পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র ৩০ মিনিটের মধ্যে ছবিটিতে ৩০ লাখের বেশি লাইক পড়ে। বিয়ের খবর প্রকাশের আগ পর্যন্ত…

Read More

আখেরি চাহার সোম্বা। এটি আরবি ও ফারসি বাক্য। এর অর্থ হলো, শেষ। ফারসি ‘চাহার’ শব্দের অর্থ হলো, সফর মাস এবং ফারসি ‘সোম্বা’ শব্দের অর্থ হলো, বুধবার। এখন অর্থ দাঁড়ায় ‘আখেরি চাহার সোম্বা’র অর্থ দাঁড়ায়, সফর মাসের শেষ বুধবার। হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলে। বুধবার (১২ আগস্ট) আজ আখেরি চাহার সোম্বা। সফর মাসের শেষ বুধবারে মহানবী (সা.) প্রচণ্ড অসুস্থতা থেকে সুস্থতা অনুভব করলে সাহাবিরা খুশি হয়ে দান সদকা করেন ও শুকরিয়া আদায় করেন বলে মত পাওয়া যায়। এ জন্য কোনো কোনো দেশে ধর্মপ্রাণ মুসলমানরা এ দিনে দান সদকাসহ বিভিন্ন নফল ইবাদত পালন করেন। বাংলাদেশে এ দিবস…

Read More