দেশের সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও দালালমুক্ত আইনি সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ ১০ আগস্ট বেটা ভার্সন ও আগামী ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল আলোচিত ডিজিটাল আইন প্ল্যাটফর্ম লেক্সগ্লোবাল বিডি। প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, দেশের আইনসেবাকে প্রযুক্তিনির্ভর ও সবার জন্য সহজলভ্য করতেই দীর্ঘ গবেষণার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। আথেরিওস ল্যাবসের প্রতিষ্ঠাতা ও নর্থ বেঙ্গল ইন্টান্যাশানাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী নাহিদ আলমের নেতৃত্বে তৈরি প্ল্যাটফর্মটির উন্নয়নে প্রায় দুই বছর গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের তথ্যমতে, এর উন্নয়নকাজে এখন পর্যন্ত প্রায় ৩৪ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে।তাদের ভাষ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনের এক ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এটি রাশিয়ার মূল ভূখণ্ডে অন্যতম বড় প্রাণহানির ঘটনা। ইউক্রেন সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত শিল্পনগরী নিজনেকামস্কের একটি তেল শোধনাগারে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। খবর রয়টার্সের। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছর দুই পক্ষই দূরপাল্লার হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর ফলে বেসামরিক নাগরিক মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সোমবার (১০ আগস্ট) আঞ্চলিক প্রেস সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, ‘নিজনেকামস্কে হামলায় এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন।’ কর্তৃপক্ষ আরও জানায়, হামলায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে…
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুততম সময়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে…
পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটির ঝাড়খণ্ড রাজ্য বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। সোমবার (১০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, লাঠি নয়, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হতে পারে। তার এমন বক্তব্যের মধ্যেই পুলিশের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এদিকে বিক্ষোভের মুখে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে রাজ্য সিআইডি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) সাবেক চেয়ারপার্সন এল খিয়াংতেকেও গ্রেপ্তার করেছে। তিনি গত ২২ জুলাই পদটি থেকে পদত্যাগ করেছিলেন। নিয়োগ পরীক্ষায় সংস্কারের দাবিতে হাজার হাজার…
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ জন শিশু। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৩৭ হাজার ৩১২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ২৭৮ জন। গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে…
প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু আছে, ভবিষ্যতেও থাকবে। এটি কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, আমাদের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা বদলানো যাবে না। আমরা একে অপরের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করি। আশা করি, আগামী দিনগুলোও ভালো যাবে। দীনেশ ত্রিবেদী বলেন, দুই পক্ষকেই নিজেদের ইস্যুগুলো সমাধানে উদ্যোগী হতে হবে। এমন কোনো সমস্যা নেই, যা আলোচনার মাধ্যমে বসে সমাধান…
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হেরে গেছেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তার দাবি, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়ছে এবং শক্তিশালী হচ্ছে ইরান। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মারফি এসব মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য প্রয়োজন হলে একটি ‘খারাপ চুক্তিতেও’ তিনি সমর্থন দেবেন। মারফির ভাষায়, ‘যুক্তরাষ্ট্র দুর্বল হচ্ছে। ইরান শক্তিশালী হচ্ছে।’ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এই মার্কিন সিনেটর। তিনি বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা থমকে থাকায় গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার…
গাজা, লেবানন ও ইরান— মধ্যপ্রাচ্যের এই তিন ফ্রন্টে সামরিক অভিযানের মাত্রা কমিয়ে সংঘাতের অবসান চায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। তবে ইরানের পরমাণু কর্মসূচি ও গাজা-লেবাননে সামরিক অভিযান নিয়ে ইসরায়েল এখনই পিছু হটতে রাজি নয়। ফলে যুদ্ধের তিনটি ফ্রন্ট বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য আরও গভীর হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩। বার্তাসংস্থা আনাদোলু বলছে, গাজা, লেবানন ও ইরানে চলমান সামরিক অভিযান কমিয়ে সংঘাতের তিনটি ফ্রন্টই বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওয়াশিংটন ও তেলআবিবের মধ্যে মতপার্থক্য ক্রমেই আরও গভীর হচ্ছে। রোববার (৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশ না…
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এছাড়া, ছাত্রের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশী ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফল উদ্বোধন করেন। এ বছর মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৬৭.৯১ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৫৯.৭৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ৭০৫ জন ছাত্রী। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৪৭ হাজার ৩০৪ জন। এবার সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৪ হাজার ৫৩৯…
দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ উদ্বোধন করেন তিনি। গ্রামগুলো হচ্ছে—রাঙামাটি কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, খুলনা দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। বর্তমান সরকার দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এ প্রকল্পটি গ্রহণ করেছে। এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে গ্রামে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা থাকছে এই প্রকল্পে। এমন সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাঙামাটির মিতিঙ্গাছড়ির গ্রামবাসী।
