Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক ও সীমান্ত সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নতুন শিশুদের খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের বন্ধন অত্যন্ত দৃঢ়। এই আন্তরিকতা সরকারি পর্ষদেও উত্তরোত্তর বৃদ্ধি পাবে…

Read More

মন খুলে গান গাওয়া যায়, কিন্তু পরীক্ষা খাতায় মন খুলে নম্বর দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল, শিক্ষকেরা উত্তরপত্র মূল্যায়নে অত্যন্ত কঠোর ছিলেন কি না। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।’ চলতি বছরের সার্বিক ফলাফলকে বস্তুনিষ্ঠ ও সুন্দর উল্লেখ করে এক প্রশ্নের জবাবে মন্ত্রী পাল্টা প্রশ্ন তোলেন,…

Read More

শক্তি বাড়িয়ে চীনের পূর্ব উপকূলে তাণ্ডব চালিয়ে আঘাত হেনেছে প্রলয়ঙ্করি টাইফুন ‘ডলফিন’। প্রচণ্ড বাতাসের তোড় আর অতিভারী বর্ষণে দেশটির বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে পড়েছে। সমুদ্রের নজিরবিহীন উত্তাল রূপ এবং নদীগুলোর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় উপকূলজুড়ে এখন দেখা দিয়েছে ভয়াবহ বন্যার আশঙ্কা। রোববার (৯ আগস্ট) বিকেলে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান শহরের ওপর দিয়ে স্থলভাগে আছড়ে পড়ে ঝড়টি। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি। উত্তাল ঢেউ ও টানা মুষলধারে বৃষ্টির মুখে চীন সরকার দেশজুড়ে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। খবর রয়টার্সের। পাহাড়ি ও উপকূলীয় এলাকায় ভূমিধস এবং আকস্মিক প্লাবনের আশঙ্কায় ইতোমধ্যেই ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।…

Read More

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের সবার বাড়ি নওগাঁ এবং নাটোরে। রোববার (৯ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অগ্নিকাণ্ডের তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শোকবার্তায় মন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত আমাদের এই প্রবাসী ভাইদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে আমি গভীর শোকাহত এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের…

Read More

বাবাকে হারানোর গভীর শোক বুকে নিয়েই এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে পীরগাছা গার্লস হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী জান্নাতুল এশা। চরম মানসিক কষ্ট ও প্রতিকূলতার মধ্যেও পড়ালেখায় মনোযোগ ধরে রেখে তার এই সাফল্য পরিবার ও স্বজনদের মাঝে আনন্দের পাশাপাশি তৈরি করেছে এক আবেগঘন পরিবেশ। এশার বাবা মো. মোদাব্বের হোসেন লাভলু গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। বাবাকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় অংশ নিতে হয় এশাকে। প্রিয় বাবার অনুপস্থিতি প্রতিটি মুহূর্তে অনুধাবন করলেও নিজের লক্ষ্য থেকে কখনো সরে যায়নি সে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে…

Read More

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। অথচ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম…

Read More

বাবার মৃত্যুর খবরে কয়েকদিন আগে আর্জেন্টিনার অবকাশে থাকা লিওনেল মেসি আবারও ফিরেছেন নিজ শহর রোজারিওতে। সেখানেই অনুষ্ঠিত হয় বাবার শেষকৃত্য অনুষ্ঠান। রোজারিওর কাছে রোববার (৯ আগস্ট) বাবা হোর্হে মেসির শেষকৃত্যে অংশ নিয়েছেন লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে শনিবার মারা যান মেসির বাবা। রোজারিওর কাছের পেরেজ শহরের একটি কবরস্থানে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে শেষকৃত্যের আয়োজন করা হয়। পুরো আয়োজন রাখা হয়েছিল কঠোর গোপনীয়তায় এবং ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কবরস্থানের আশপাশে সাংবাদিক, পুলিশ সদস্য ও ভক্তদের উপস্থিতিও দেখা যায়। প্রিয় তারকাকে একনজর দেখতে এবং হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন অনেকে। লিওনেল মেসির জীবন ও ক্যারিয়ারে হোর্হে মেসির…

Read More

সকাল ১০টার পর থেকে মোবাইল ফোনে এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা। এরপর শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যেকোনো মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে এসএসসি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পরীক্ষার বছর লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। সংশ্লিষ্ট সব…

Read More

আগামী ১০ বছরের জন্য দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী কাজ করে দেশের স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাসের ব্যবস্থাও করা হবে। রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচার আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত গুটিকয়েক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছিল, যা দেশের মানুষের স্বার্থে ছিল না। এখন সেই জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থাকে জনগণের স্বার্থে পরিকল্পিতভাবে…

Read More

বগুড়ার ঢাকা-বগুড়া মহাসড়কে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পণ্যবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ছিলিমপুর এলাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনের উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের তাপস সরকার ও তার ছেলে তীব্র সরকার। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে গো-খাদ্যবাহী একটি ট্রাক জয়পুরহাটের হিলি স্থলবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে শজিমেক হাসপাতালের সামনে উড়ালসেতুতে পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা ফেটে যায়। পরে চালক ও…

Read More