দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জোটের শীর্ষ নেতাদের সম্মতিতে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয়…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও রুহুল কবীর রিজভী।
ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাইলট ও একই পরিবারের তিন কলম্বিয়ান নারী রয়েছেন। খবর, আল জাজিরার। শনিবার (৮ আগস্ট) হেলিকপ্টারটি রিওর বিখ্যাত তিজুকা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাচ্ছিল। ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা এই এলাকাটি শহরের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এই দুর্ঘটনার পর রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে শহরে হেলিকপ্টার পর্যটন ফ্লাইটের ওপর আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন। নতুন নিরাপত্তাব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত তিনি এসব ফ্লাইট এক বা দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার কথাও বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, দুর্ঘটনার…
কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে তিনি বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে মাতারবাড়ী পৌঁছান। এ সময় তাকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ। দিনব্যাপী এই সফরে কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর নাগাদ ফটিকছড়ি উপজেলায় যাবেন তিনি। সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক…
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির এখন ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থার বাইরে বেরিয়ে আসা প্রয়োজন। তার মতে, এ পরিস্থিতি থেকে বের হয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য বর্তমান সময়ই সবচেয়ে উপযুক্ত। ইরানের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, দেশে এখন ঐক্য, শক্তি ও সংহতি রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, চলমান যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তাই এখনই একটি সমঝোতায় পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো সময়। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো মোকাবিলায় ইরান ও যুক্তরাষ্ট্রের আগেই একটি যোগাযোগের ব্যবস্থা তৈরি করা উচিত ছিল। তিনি বলেন, যেকোনো সমঝোতা স্মারকে লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে। তাই সেগুলো মোকাবিলার জন্য শুরুতেই…
বিশ্বকাপ চলাকালেই জানা গিয়েছিল গুরুতর অসুস্থ লিওনেল মেসির বাবা হোর্হে মেসি, লড়ছেন মৃত্যুর সঙ্গে। এরপর গতকাল (শনিবার) আর্জেন্টিনার রোজারিওতে নেমে আসে শোকাবহ দিন। দুনিয়ার মায়া ত্যাগ করেছেন হোর্হে মেসি। ফুটবলবিশ্বের সর্বকালের অন্যতম সেরা তারকা হয়ে ওঠা মেসির পুরো ক্যারিয়ারজুড়ে তিনি ছিলেন সঙ্গী, আবার কখনও এজেন্ট। তাকে শেষ বিদায় জানাতে মেসি রোজারিওতে পা রেখেছেন। স্থানীয় সময় শুক্রবার থেকে শনিবারের মধ্যবর্তী রাতে, রাত ২টার দিকে মারা যান হোর্হে মেসি। তার মৃত্যুর কারণ ও পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে জানা গেছে, ৬৮ বছর বয়সী এই ব্যবসায়ী ও আর্জেন্টাইন অধিনায়কের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। এএফপির তথ্য অনুযায়ী, ফোর্ট লডারডেল…
কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টারে চড়ে রওনা হন প্রধানমন্ত্রী। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করবেন তিনি।তার সফর ঘিরে চট্টগ্রাম ও কক্সবাজারে দলীয়ভাবে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে, দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায়…
ফুটবল বিশ্বের অন্যতম কিংবদন্তি লিওনেল মেসি হারালেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষকে। মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসি মারা গেছেন। তথ্য গোল ডটকমের। প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার রাতে রোসারিওর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। রাত প্রায় ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের বাইরের বিভিন্ন বিষয় তিনি দীর্ঘদিন ধরে সামলেছেন এবং ছেলের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ প্রতিটি বাঁকে পাশে থেকেছেন। শৈশবে মেসির চিকিৎসার প্রয়োজনীয়তা নিশ্চিত করতে হোর্হে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে মেসির পরিবার ইউরোপে পাড়ি জমালে বার্সেলোনায়…
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, চলনবিল এলাকার মানুষের সাথে বসে তাদের দাবি শুনলাম, বিভিন্ন স্পট ঘুরে দেখলাম। এই এলাকায় ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে চলনবিলের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর ও দোবিলা এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পর্যটনমন্ত্রী বলেন, এখানে যেটাই করি, সেটা ভায়োবল থাকতে হবে। পাশাপাশি রেভিনিউ ইনকাম হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। কারণ এখানে যেটাই করব স্থাপনা সেটি যেন এই এলাকার মানুষের উন্নয়নের সোর্স হয়। তিনি আরও বলেন, বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলনবিল। এ বিলের নৈসঙ্গিক সৌন্দর্য্য পর্যটকদের আকৃষ্ট করে। পাশাপাশি চলনবিল অধ্যূষ্যিত নাটোর, সিরাজগঞ্জ, পাবনার…
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। এদিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। শনিবার (৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। নিজ নিজ বোর্ডের ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd—থেকেও ফলাফল জানা যাবে। বোর্ড…
