আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। আমরা সেই অধ্যাদেশগুলোর মধ্যে প্রায় সবগুলোর সংস্কার গ্রহণ করেছি। এর বাইরে যেগুলো বাকি রয়েছে, সেগুলো সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করেছি। জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে প্রয়োজনীয় সংশোধন করা হবে। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তিনি যদি দেশে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া (২০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোররাতের দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত রিয়ার বাড়ি পাবনা জেলার সদর থানার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি গ্রামে। তিনি দুই ভাই-বোনের মধ্যে বড় ছিলেন। ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা লতিফ মল্লিক জানান, তার মেয়ে জিভে ঘা ও শরীরের অন্যান্য কিছু সমস্যা নিয়ে…
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার অন্যতম উঁচু শৃঙ্গ ‘ব্রড পিক’-এ (৮,০৪৭ মিটার) ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে প্রখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজাসহ মোট ১০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে দুর্ঘটনাস্থল থেকে অন্তত চারটি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি)। শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে এই তুষারধসের ঘটনা ঘটে। আলপাইন ক্লাব অব পাকিস্তানের প্রাথমিক তথ্য অনুযায়ী, তুষারধসের পর থেকে অভিযানে থাকা ১০ জন পর্বতারোহীর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ এই দলে রয়েছেন বিশ্বের অন্যতম কিংবদন্তি নেপালি পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজা, যিনি ৫ সদস্যের একটি নেপালি দলের নেতৃত্বে ছিলেন। এছাড়া নিখোঁজদের মধ্যে রয়েছেন- সোহাইল সাখি (পাকিস্তান), নাথিরা (ওমান),…
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এবং বিমান সংস্থা মাহান এয়ারকে পণ্য বিক্রি, লজিস্টিক ও বাণিজ্যিক সহায়তা দেওয়ার অভিযোগে চীন, ভারত, রাশিয়া ও ইরানের ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। শুক্রবার (৩১ জুলাই) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। ওয়াশিংটনের দাবি, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত আইআরজিসির হয়ে অস্ত্র ও কর্মী পরিবহনে অভিযুক্ত মাহান এয়ারের আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ সহ-সম্পাদক জে হিলোটিন জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার আওতায় সাংহাইভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান, একটি রুশ এয়ার কার্গো সংস্থা এবং কয়েকজন জেনারেল সেলস এজেন্টকে অন্তর্ভুক্ত করা…
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম গোষ্ঠীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানকালে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। শুক্রবার (৩১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে দায়িত্ব গ্রহণের পর থেকে বালেন্দ্র শাহকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রথম বড় ভাষণের মাধ্যমে তিনি সেই নীরবতা ভাঙেন। তিনি নাগরিকদের দায়িত্বশীল আচরণ করতে এবং ‘অশান্তির মেঘ সরাতে’ সহায়তা করার আহ্বান জানান। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সীমান্তের কাছে সুনসারি জেলার একটি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের মিছিল চলাকালে…
পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। দেশটির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্রটি ছিল রাশিয়ার পক্ষ থেকে রাতভর ইউক্রেনের বিরুদ্ধে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অংশ। এতে শিশুসহ অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ প্রতিবেশী ন্যাটো দেশগুলোকে সংঘাতে জড়িয়ে ফেলার ঝুঁকি তৈরি করছে। এ নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। পোল্যান্ড…
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার…
নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এ জোট গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট প্রতিষ্ঠা করা হয়েছে। অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্তকারী কৌশলগত সামুদ্রিক করিডোরের অন্তর্ভুক্ত তিনটি জলপথে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে। আল জাজিরা জানিয়েছে, এ পদক্ষেপ এমন এক…
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শুক্রবার (৩১ জুলাই) ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেবেন গোর। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা পৌঁছে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রী জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা আরো জোরদার হচ্ছে। রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তা আরো বাড়ানোর অনুরোধ করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনদিনের বাংলাদেশ মিশন শেষ করবেন সার্জিও গোর।
টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম, পরিচয় জানা যায়নি। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বলেন, রাত ১০টার দিকে জামালপুরগামী যাত্রীবাহী একটি বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ…
