যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে শরিক দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিত নেতাদের কাছে প্রধানমন্ত্রীর কার্ড পৌঁছিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আতিকুল রহমান রুমন। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। গত…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ পরিস্থিতিতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (২০ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর,…
মেসির দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জেতা হলো না আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতল স্পেন।
ফেরান তোরেসের গোল ১০৬ মিনিটে ফেরান তোরেসের দারুণ এক গোলে এগিয়ে গেল স্পেন। নিকো উইলিয়ামসের অ্যাসিস্টে গোলটি করেছেন তোরেস। এবার কি আর্জেন্টিনা ঘুরে দাঁড়াতে পারবে?
১০ জনের দল আর্জেন্টিনা পাউ কুবারসিকে ফাউল করে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন এনজো ফার্নান্দেজ। মাঠের বাইরে থেকে হলুদ কার্ড দেখেছেন ক্রিস্টিয়ান রোমেরো।
৯০ মিনিটে হলো না গোল স্পেন ০ : ০ আর্জেন্টিনা (৯০ মিনিট শেষে) স্পেন–আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল হয়নি। স্পেন ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও আদায় করতে পারেনি জয়সূচক গোলটি। অন্য দিকে যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় আর্জেন্টিনা এখন দশ জনের দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার দ্বিতীয় বদলি বিরতির পর নিকো গঞ্জালেজকে তুলে লিয়ান্দ্রো পারেদেসকে নামালেন স্কালোনি। ২৭ মিনিট পর শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা। যদিও ১৭ মিনিট হওয়ার কথা ছিল এই বিরতি।
প্রথমার্ধে নিষ্প্রভ আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে খুঁজে পেতে কষ্ট হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। মাঠজুড়ে দেখা গেল কেবল স্পেনের পাসের প্রদর্শনী। স্পেন ৩ট শট নিয়ে ২টা লক্ষ্যে রাখলেও আর্জেন্টিনা কোনো শটই এখন পর্যন্ত নিতে পারেনি। আর্জেন্টিনার দখলে বল ছিল ৬৫ শতাংশ আর স্পেনের ৩৫।
ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেক চলছে। এখন পর্যন্ত ম্যাচে স্পেনের দাপটই ছিল বেশি। আক্রমণ ও বলের দখলে এগিয়ে ছিল স্পেনই। তবে আর্জেন্টিনা ধীরে ধীরে চেষ্টা করছে গুছিয়ে নিয়ে আক্রমণে যাওয়ার। তবে বল পেতেই বেগ পেতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের।
অপরিবর্তিত একাদশ নিয়ে ফাইনালে নামছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্পেনের একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল। ফাইনালে আর্জেন্টিনা দলে তিন পরিবর্তন তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লিওনেল স্কালোনির দল। বেঞ্চে বসেছেন নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো পারেদেস ও জুলিয়ানো সিমিওনে। এই তিনজনের জায়গায় দলে ফিরেছেন গঞ্জালো মন্তিয়েল, রদ্রিগো দি পল ও নিকো গঞ্জালেজ। আর্জেন্টিনার একাদশ : এমিলিয়ানো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকো গঞ্জালেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
