মেজর লিগ ক্রিকেটে প্রথম শিরোপা জিতলো শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। শনিবার (১৮ জুলাই) নাটকীয় ফাইনালে ওয়াশিংটন ফ্রিডমকে এক রানে হারায় তারা। বিশ্বজুড়ে নাইট রাইডার্সের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোর দশম শিরোপা এটি। ১৬৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে নাইট রাইডার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুনীল নারিন ও জেসন হোল্ডার। দুজনই তিনটি করে উইকেট নেন। নারিনের উইকেটগুলো আসে মাত্র ১৩ রানের বিনিময়ে। কিপটে বোলিংয়ের ফলস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। জয়ের জন্য শেষ ওভারে ওয়াশিংটন ফ্রিডমের দরকার ছিল ১৪ রান। নাইট রাইডার্স অধিনায়ক জেসন হোল্ডার বল তুলে দেন শ্যাডলি ভ্যান শাল্কউইকের হাতে। শাল্কউইক ওভারের দ্বিতীয় বলেই ২৪ বলে ৫৩ রান করা বিপজ্জনক…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দুর্নীতির অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আগের বিশ্বকাপে ফিফার ৩ দশমিক ২ মার্কিন মিলিয়ন ডলার পাওনা শোধ করা বাদেও ১৪০ কোটি টাকার পুরোটাই ছিল মধ্যস্বত্বভোগীদের লুটপাটের একটা কেন্দ্র। তবে এবারের বিশ্বকাপের খরচকে প্রায় শূন্যের কোটায় নামিয়ে ফেলা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। রোববার (১৯ জুলাই) সচিবালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। টাকা লুটপাটের ব্যাখ্যায় তথ্যমন্ত্রী বলেন, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ফিফার কাছ থেকে ৩ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে কিনেছিল সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান। পরে সেই প্রতিষ্ঠানটির কাছ থেকে বাংলাদেশের বেসরকারি কোম্পানি…
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, খসড়া তালিকায় ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হেফাজতের নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, রিপোর্টের খসড়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা চাই কোনো আসামি যাতে বাদ না থাকে এবং নির্দোষ কাউকে যেন আসামি…
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় দেশের আট অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আজ দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এরমধ্যে আবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। রোববার (১৯ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন বলে আখ্যায়িত করেছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার (১৮ জুলাই) এক লিখিত বিবৃতিতে এ কথা জানান তিনি। রোববার (১৯ জুলাই)স রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। লিখিত বিবৃতিতে মোজতবা বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ নিয়ে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র কর্তৃক বারবার লঙ্ঘন প্রমাণ করেছে যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন এবং বিশ্বাসযোগ্যতাহীন। যুক্তরাষ্ট্রের জানা উচিত যে, ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য অবিস্মরণীয় শিক্ষা রেখে গেছে। এদিকে, গত সপ্তাহে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর ওয়াশিংটন ও তেহরান পাল্টাপাল্টি হামলা চালায়। যা পুনরায় সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা…
আর্জেন্টিনার বিপক্ষে শেষদিকে ডিফেন্সিভ খেলার দরুন এখনও সমালোচনার পারদ থামাতে পারেনি ইংল্যান্ড। বিপরীতে, টুর্নামেন্টজুড়ে আক্রমণাত্মক ফ্রান্স স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলে একেবারে বোতলবন্দি হয়ে যায়। ফলে উভয় দলই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতে নেমেছিল কিছুটা বিরক্তি ও আক্ষেপ নিয়ে। সেই ম্যাচটাই কি না হলো বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ড গড়ল। আর ফ্রান্সকে হারিয়ে তৃতীয় হলো ইংলিশরা। ম্যাচটি সাধারণত ম্যাড়ম্যাড়ে হবে মনে হলেও মায়ামি স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল ৬৪,৪৭৮ জন এবং তাদের ১০ গোলের এক শ্বাসরুদ্ধকর লড়াই উপহার দিলো ইংল্যান্ড-ফ্রান্স। বুকায়ো সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এর মধ্য দিয়ে ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর ছেলেদের ফুটবলে নিজেদের…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম পাঁচ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (১৮ জুলাই) বর্তমান সরকারের ৫ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ক্ষমতা গ্রহণের মাত্র ১৫০ দিনেই বর্তমান সরকার জনগণের কাছে নিরপেক্ষ এবং আস্থা অর্জনে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে সরকার। একই সাথে যেভাবে জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, তাও বাস্তবায়ন করছে বর্তমান সরকার।…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইরাকের ইসলামিক রেসিস্ট্যান্স গ্রুপ এ পুরস্কার ঘোষণা করেছে। সম্প্রতি মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। যে ব্যক্তি তাকে হত্যা করবে, তাকে এ পুরস্কার দেওয়া হবে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, পুরস্কারের অর্থ দলের সদস্য ও সমর্থকদের অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। যে ব্যক্তি ট্রাম্পকে হত্যা করবে, তাকে এই পুরস্কার দেওয়া হবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী, সত্তা বা প্রতিষ্ঠানের নির্দেশে এ কাজটি করা হলেও পুরস্কারটি প্রযোজ্য হবে বলে বিবৃতিতে উল্লেখ করা…
ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে লেখাপড়া মান উন্নয়ন করে যাবে। তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাংলাদেশে পড়াশোনা করতে আসবে- সেভাবেই বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। শিক্ষার ভাবনাকে…
