প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, সে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে পাশে রাখতে চায় চীন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জুলাই) রাজধানীতে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের মতো দেশগুলো চীনের দিকে ঝুঁকছে। চীনকে সম্প্রসারণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে এবং চীন, বাংলাদেশকে বাণিজ্য যুদ্ধে সঙ্গে রাখতে আগ্রহী। মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশ চীনের পাশাপাশি প্রতিবেশী ভারত ও ইউরোপের সঙ্গেও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে চায়।
ইরানে টানা সাত দিন ধরে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। এরই মধ্যে ইরানের একটি পানি শোধনাগারেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ২০টি গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দার সুপেয় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হরমোজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির সিইও হামজেহ পুর বলেন, ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে একটি পানি পরিশোধন পাম্পে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এতে প্রায় ১০ হাজার জনসংখ্যার ২০টি গ্রামে সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। পুর…
যুক্তরাজ্যের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী কেইর স্টারমারের পদত্যাগের পর দেশটির নতুন সরকারপ্রধান হওয়ার পথে রয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আগামীকাল ১৯ জুলাই, সোমবার তিনি প্রধানমন্ত্রীর শপথ নেবেন বা দায়িত্বগ্রহণ করবেন বলে জানা গেছে। ওই দিন যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান এবং রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন কিয়ার স্টারমার। তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার পরেই অ্যান্ডি বার্নহ্যাম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। ২০২৪ সালের জুলাই মাসের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন কেইর স্টারমার। দেশটির সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি লেবার পার্টির প্রেসিডেন্ট বা শীর্ষ নেতাও হন তিনি। তবে গত মে…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশ ও জনগণের জন্য বিএনপি রাজনীতি করে। কারণ জনগণের দ্বারা নির্বাচিত সরকার। সেজন্য আমরা দেশের যেকোনো বিপদে-আপদে সবসময় তাদের পাশে থাকবো। এটা বিএনপির আদর্শ, উদ্দেশ্য ও অঙ্গীকার। শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় গৃহহীন ১০০ পরিবারের মাঝে ঘরের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নেতা, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন—‘সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা’। ক্ষমতা নয়, আমরা দায়িত্বপ্রাপ্ত। সবসময় বন্যা বা অন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা জনগণের পাশে থাকবো। তিনি আরও বলেন, বন্যায় যারা শুধু…
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে রাঙ্গামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে গেটগুলো খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকপাট খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ জানান, শনিবার সকাল নয়টায় কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ১০৪ দশমিক ০৮ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে…
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কোচ বেশ নির্ভার। কিন্তু একটি ব্যাপার লুইস দে লা ফুয়েন্তের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে: টিম হোটেলে তাদের হেলিকপ্টারে ফিরতে হবে। সাবেক ছাত্র লিওনেল স্কালোনির দলের মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচ বেশ শান্ত। রসিকতা করতেও ছাড়লেন না। তবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের বিশালতায় না হারিয়ে এই উপলক্ষটা সাদরে গ্রহণ করতে চান তিনি। হেসে দে লা ফুয়েন্তে বললেন, ‘আমার একটু ভয় করছে। কারণ আমাদের হেলিকপ্টারে ফিরে যেতে হবে। আমরা হেলিকপ্টারে এসেছিলাম। প্রেস কনফারেন্স শেষ হতেই আমাদের উড়াল দিতে হবে। এটা সত্যিই আমাকে উদ্বিগ্ন করে তুলছে।’ আর্জেন্টিনা ম্যাচের চাপ নেই তার মনে, ‘তবে আর কিছু না। আমি একদম শান্ত আছি।…
গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। একই ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। শুক্রবার (১৭ জুলাই) দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ১০৬টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে, যেখানে বর্তমানে ২১ হাজার ২৩৫ জন অবস্থান করছেন। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন। রদ্রিগেজ বলেন, শক্তিশালী এ ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি…
রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর যেকোনো সময় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশন করা হতে পারে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল। লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় লেকের…
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার (১৮ জুলাই) এ হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে ‘এক্সিওস’-এর এক প্রতিবেদনে জানানো হয়, প্রায় চার মাস পর সৌদি আরবে এটি ইরানের প্রথম সরাসরি হামলার ঘটনা। এ হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে। হামলার পরপরই সৌদি আরবের আল-খারজ এবং ইয়ানবু শহরে ‘সম্ভাব্য বিপদ’ সম্পর্কে সতর্কবার্তা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানায় যে, বিপদ কেটে গেছে এবং এলাকাগুলোর অবস্থা এখন স্বাভাবিক। যদিও হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া…
