এখন থেকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালির ‘অভিভাবকের’ ভূমিকায় থাকবে এবং এই প্রণালি দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজগুলো থেকে ২০ শতাংশ টোল আদায় করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। গতকাল মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ উল্লেখ করে বলেন, “খুব শিগগিরই আমরা এই প্রণানিল নিয়ন্ত্রণ নেবো।” এর কয়েক ঘণ্টা পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালি খোলা আছে, খোলা থাকবে। ইরান থাকুক আর না থাকুক। আর এখন থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির অভিভাবকের ভূমিকায় থাকবে।” “এমন পরিস্থিতিতে (প্রণালিতে চলাচলরত পণ্যবাহী বাণিজ্যিক…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তার ভাষায়, এ ধরনের পদক্ষেপ ‘জলদস্যুতার’ শামিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাও পাওলোতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট লুলা বলেন, ‘একসময় এ ধরনের কর্মকাণ্ডকে জলদস্যুতা বলা হতো।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশ দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে আমি বিশ্বাস করি। অথচ তারাই এখন জলদস্যু হতে চাচ্ছে।’ এর আগে, সোমবার (১৩ জুলাই) ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা সব ধরনের পণ্যের ওপর ২০ শতাংশ নিরাপত্তা ফি আরোপ…
পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১৪ জুলাই) কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে, বর্তমান সরকারের আমলে তা আর চলবে না। পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোথাও স্লুইসগেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়ে থাকলে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো সংস্কার করা হবে।…
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা শুরু করেন। এই সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন। উল্লেখ্য, কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফিরে আসার কথা রয়েছে।
স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে সরকার কাজ করবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলে ও সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে অর্থ সহায়তা দেয়া হবে। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল ১০টায় তিনি ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে মিছিল করেন। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি…
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক জায়গায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ করেন। পূর্বঘোষণা অনুযায়ী তারা এ বিক্ষোভ কর্মসূচি করেন। এদিন রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন তারা। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অন্য কোথাও কোনো কর্মসূচি করার খবর পাওয়া যায়নি।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার জেরে ইরানে রাতভর একের পর এক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রণালির নিয়ন্ত্রণের জন্য ইরানের প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে এসব হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আঘাত হানা লক্ষ্যবস্তুর মতোই এবারও হামলা চালানো হয়েছে। এতে উপকূলরক্ষী ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টির সঙ্গে জড়িত ইরানি সামরিক বাহিনীর অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইরানের অভ্যন্তরে আরও একটি লক্ষ্যবস্তু তথা একটি পারমাণবিক স্থাপনায়…
নিজেদের বিশ্বকাপ অভিযান শুরুর ১৫ দিন আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ঘাঁটি গেড়েছিল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের পরবর্তী ছন্দময় অভিযাত্রার বেশিরভাগ জুড়েই সঙ্গী ছিল এই ক্যাম্প। অবশেষে কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারের সঙ্গে যাত্রা শেষ হচ্ছে লিওনেল মেসিদের। তাই তো বিদায়কালে তিনি সেই শহর ও ‘মিনি আর্জেন্টিনা’ হয়ে ওঠা জায়গার প্রতি কৃতজ্ঞতা জানালেন। টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত কানসাস সিটিকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে শেষ অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। সেখানে তিনি লেখেন, ‘কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’ প্রায় একইভাবে কৃতজ্ঞতা জানালেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজও, ‘ধন্যবাদ কানসাস! আমাদের যাত্রা এখনও অব্যাহত আছে।’ কানসারের শেষবারের মতো অনুশীলন সেরেছে…
দেশের বাজারে স্বর্ণের দাম আরোও কমানোর ঘেষেণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। গতকাল পর্যন্ত এর দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬…
‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পৌঁছান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, নীতিনির্ধারক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ, স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশ এবং সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।
