Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজশাহীর ঐতিহ্যবাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আদলে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা কী, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীকে রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে পশুপাখির খাঁচা, রাইডসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একসময় রাজশাহীর মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র ছিল এই চিড়িয়াখানা। কিন্তু…

Read More

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ায় ছাতা মাথায় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের ছাদ থেকে টপটপ করে বৃষ্টির পানি পড়ছে। এতে কয়েকজন ছাত্রী এক হাতে ছাতা ধরে এবং অন্য হাতে কলম চালিয়ে পরীক্ষা দিচ্ছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও নির্ধারিত পরীক্ষা শেষ করতে বাধ্য হন তারা। স্থানীয়দের দাবি, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল মাদ্রাসার ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে।…

Read More

বাংলাদেশে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি সমবেদনা জানান। পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট লিখেছেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবিলায় মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার এবং জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলোর এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে, তাদের সবার প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত সকল জনগোষ্ঠীর নিরাপত্তা, শক্তি ও দ্রুত আরোগ্য কামনা করছে। উল্লেখ্য, দেশের দক্ষিণ-পূর্ব…

Read More

সৌদি আরবে প্রবাসীদের পাসপোর্ট ও কনস্যুলার সেবা-সংক্রান্ত সমস্যার সমাধান আগামী এক মাসের মধ্যে হবে বলে আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন। একইসঙ্গে দূতাবাসের বিরুদ্ধে ওঠা ‘অনিয়ম ও দুর্নীতির’ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করে তিনি যেকোনো গঠনমূলক তদন্তকে স্বাগত জানিয়েছেন। রোববার রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এসব কথা বলেন। সভায় দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. নুরুল আমিনসহ সৌদি আরবে কর্মরত বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বলেন, “গত বছরের শেষভাগে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বন্ধ হয়ে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়। এতে কারিগরি কারণে বায়োমেট্রিক তথ্য সংগ্রহে কিছুটা ধীরগতি তৈরি…

Read More

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়োগে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে এবং প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে হাসপাতালগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু, আধুনিক প্যাথলজি বিভাগ স্থাপন…

Read More

ইরানের মাহশাহর শহরের একটি পানির পাম্পে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খুজেস্তান প্রদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মাহশাহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, হামলাটি আজ ভোরে সংঘটিত হয়েছে। নিহত ব্যক্তি ওই স্থাপনার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি আরও বলেন, জরুরি ও চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন। এদিকে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম…

Read More

দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১…

Read More

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও ৬০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম বিবিসি বলছে, সোমবার (১৩ জুলাই) মধ্যরাতের পরপরই ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। সেখানে গিয়ে তারা দেখতে পান, আগুনে ঘেরা বারের সামনের দরজা দিয়ে প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছেন ভেতরে থাকা লোকজন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বারটির ভেতর থেকে দাউদাউ করে আগুন বের হচ্ছে। আতঙ্কিত মানুষ দৌড়ে বেরিয়ে আসছেন। কেউ চিৎকার করছেন, কেউ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন। অন্তত…

Read More

ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজারসহ ৩ পার্বত্য জেলা। চট্টগ্রাম বিভাগে এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও বন্যার পানিতে তলিয়ে আছে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। প্রত্যন্ত অঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দী। তীব্র সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলছেন বানভাসীরা। তবে, গতকাল দুপুর থেকে ভারি বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বানভাসি মানুষগুলোর মাঝে। গত ২৪ ঘণ্টায় বানের পানিতে ডুবে বৃদ্ধ ও শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন। এদিকে, বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সকাল…

Read More

আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই। তাই আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। এখন আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প…

Read More