Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, জেলার প্রধান নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৭ দশমিক ৩০ মিটার রেকর্ড করা হয়েছে। যা মৌসুমি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানির উচ্চতা ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সুনামগঞ্জে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছাতক পয়েন্টে নদীর পানির উচ্চতা ৮ দশমিক ৩৮ মিটার, যা বিপৎসীমার ৩২…

Read More

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা। সেখানে প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়ে সাড়ে তিন লাখের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন। চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি, খাবার সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায় ও জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, উদ্ধার, ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সব উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ…

Read More

ইরান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যার একটি সম্ভাব্য পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্য সম্প্রতি যুক্তরাষ্ট্রেকে দিয়েছে ইসরাইল। এ তথ্যের ভিত্তিতে ট্রাম্পকে লক্ষ্য করে একটি নির্দিষ্ট হামলার আশঙ্কার কথাও উঠে এসেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। শুক্রবার (১০ জুলাই) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের হাতে থাকা গোয়েন্দা তথ্যে ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের একটি নতুন হত্যাচেষ্টার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এই তথ্য ঠিক কবে এবং কোন মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে, তা স্পষ্ট নয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, গোয়েন্দা তথ্যটি ট্রাম্পকে হত্যার একটি ‘নির্দিষ্ট’ পরিকল্পনা…

Read More

টানা ২ দফা কমার পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (১০ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার…

Read More

কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। দলটির ডিফেন্ডার জারেল কুয়ানশাহ দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। ফলে খেলা হচ্ছে না গুরুত্বপূর্ণ ম্যাচে। শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখার ঘটনায় তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। গত ৫ জুলাই মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার ট্যাকেল করে হেসুস গালার্দোকে। তাতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। গতকাল বৃহস্পতিবার ফিফা শৃঙ্খলা কমিটি জানায়, ইংলিশ ডিফেন্ডারকে মারাত্মক ট্যাকেল করার দায়ে অভিযুক্ত হয়েছে এবং শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ম্যাচসহ ইংল্যান্ড সেমিফাইনালে উঠলে সেখানেও খেলা হচ্ছে না তার।…

Read More

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সাপ্তাহিক উত্থান ধরে রেখেছে। তবে শুক্রবার সকালের লেনদেনে দাম কিছুটা কমেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১০ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৬ সেন্ট বা ০ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারের দাম ৪ সেন্ট বা ০ দশমিক ০৬ শতাংশ কমে  প্রতি ব্যারেল ৭২ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে। তবে পুরো সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম প্রায় ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৫ শতাংশ বাড়ার পথে রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড…

Read More

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) তার জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, দুপুরের পর থেকেই মাশহাদ শহরের সব প্রধান সড়ক ও গলিপথ সাধারণ মানুষের উপস্থিতিতে ভরে ওঠে। একটি সুসজ্জিত ট্রাকে করে প্রয়াত সর্বোচ্চ নেতার কফিনটি ভিড়ের মধ্য দিয়ে ধীর গতিতে পবিত্র ইমাম রেজা মাজারে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির অবসরে গত শুক্রবার (৩ জুলাই) থেকে খামেনির স্মরণে সাতদিনের রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু করে ইরান। তবে খামেনির শোকযাত্রার মধ্যেই গত…

Read More

পুরো ম্যাচটাই যেন ছিল ফ্রান্সের হাতের মুঠোয়! প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের সেই পেনাল্টি মিসের হতাশা বাদ দিলে ফুটবল বিশ্ব বোস্টনের মাঠে আরও একবার দেখল এক দুর্বার ও অপ্রতিরোধ্য ফ্রান্সকে। আক্রমণ আর কৌশলের আগ্রাসী ফুটবলে মরক্কোকে ২–০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল ফরাসিরা। মরক্কোর রূপকথার দৌড় থামিয়ে দিয়ে কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলেদের চোখ এখন ফাইনালের মঞ্চে। তবে তার আগে পার হতে হবে শেষ চারের অগ্নিপরীক্ষা। আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। হাইভোল্টেজ এই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই আগামী ১৪ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে (সেমিফাইনালে) মাঠে নামবে ফ্রান্স। ফরাসিদের এই জয়রথ কি এবার শিরোপা উঁচিয়েই…

Read More

এমবাপ্পের ৮ম গোলে বিশ্বকাপের শেষ আটে মরক্কোর বিপক্ষে লিড নিয়েছে ফ্রান্স। ৬০ মিনিটে বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা। এর ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে।

Read More

এমবাপ্পের ৮ম গোলে বিশ্বকাপের শেষ আটে মরক্কোর বিপক্ষে লিড নিয়েছে ফ্রান্স। ৬০ মিনিটে বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা। এর ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে।

Read More