Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৯ জুলাই) এ আদেশ দেন আপিল বিভাগ।

Read More

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন। টানা তিন দিন শুনানি শেষে রায়ের জন্য আদালত এদিন ঠিক করেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে ছিলেন ড. শরীফ ভূঁইয়া। জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। গত বছরের ১৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি…

Read More

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলার তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে (আইআরআইবি) প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে তাদের ‘শাস্তিমূলক জবাবের’ প্রথম ধাপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। হামলাটি আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে পরিচালিত হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, চারটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলি সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আর বাহরাইনে হামলা চালানো হয়েছে জুফাইর ও শেখ ইসা বিমান ঘাঁটিতে।…

Read More

ঢাকাসহ দেশের ২০ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।   তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।   এদিকে ভারি…

Read More

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) চিরনিদ্রায় শায়িত করা হবে। এর আগে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে কয়েক দিন ধরে চলা শেষ বিদায় অনুষ্ঠানে লাখো মানুষ অংশ নেন। ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা শেষে ইতোমধ্যেই তার মরদেহ ইরানে ফিরিয়ে নেয়া হয়েছে। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বলছে, ৮৬ বছর বয়সী খামেনি গত ফেব্রুয়ারির শেষ দিকে তেহরানে তার বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন। বৃহস্পতিবার তাকে মাশহাদে ইমাম রেজার (আ.) মাজারে দাফন করা হবে। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, নাজাফে বিশাল শোকযাত্রার পর বুধবার (৮ জুলাই) কারবালার রাস্তায় লাখো মানুষ খামেনিকে শেষ…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বর্তমানে তা শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। এই সম্পর্ককে আরও জোরদারে বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও যোগাযোগের ক্ষেত্রে যৌথভাবে কাজ…

Read More

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে লড়েছে কলম্বিয়া–সুইজারল্যান্ড। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য অবস্থায় ছিল কলম্বিয়া–সুইজাল্যান্ড ম্যাচ। দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, কিন্তু গোল পায়নি কোনো দলই। এর পর অতিরিক্ত ৩০ মিনিট এ গোল না হওয়ায় সরাসরি ট্রাইবেকারে যায় ম্যাচ পেনাল্টি শুটআউট আসলে অনেকটাই ভাগ্যের খেলা। সেখানে যেমন ছিল কয়েকটি হতাশাজনক শট, তেমনি ছিল দুর্দান্ত আত্মবিশ্বাসে নেওয়া কিছু পেনাল্টিও। সবচেয়ে গুরুত্বপূর্ণ পেনাল্টিটি নিয়েছেন রুবেন ভার্গাস। দারুণ ঠান্ডা মাথায় বল জড়িয়ে দেন জালের কোণায়। সেই গোলেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে সুইজারল্যান্ড। এই জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেল সুইজারল্যান্ড। আগামী ১২ জুলাই রোববার সকাল ৭টায়…

Read More

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে এখন লড়ছে কলম্বিয়া–সুইজারল্যান্ড। ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেকের আগে দুই দলই আক্রমণ, প্রতি–আক্রমণে লড়াই জমিয়ে তুলেছে। একাধিকবার কাছাকাছি গেলেও এখনো গোল পায়নি কোনো দল। প্রথমার্ধের খেলা শেষে এখনো পর্যন্ত কোন দল গোলের দেখা পাননি। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য অবস্থায় ছিল কলম্বিয়া–সুইজাল্যান্ড ম্যাচ। দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, কিন্তু গোল পায়নি কোনো দলই। এর পর অতিরিক্ত ৩০ মিনিট এ গোল না হওয়ায় সরাসরি ট্রাইবেকারে যায় ম্যাচ খেলার ফলাফল: সুইজারল্যান্ড-০ কলম্বিয়া-০

Read More

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে এখন লড়ছে কলম্বিয়া–সুইজারল্যান্ড। ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেকের আগে দুই দলই আক্রমণ, প্রতি–আক্রমণে লড়াই জমিয়ে তুলেছে। একাধিকবার কাছাকাছি গেলেও এখনো গোল পায়নি কোনো দল। প্রথমার্ধের খেলা শেষে এখনো পর্যন্ত কোন দল গোলের দেখা পাননি। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য অবস্থায় আছে কলম্বিয়া–সুইজাল্যান্ড ম্যাচ। দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, কিন্তু গোল পায়নি কোনো দলই। খেলার ফলাফল: সুইজারল্যান্ড-০ কলম্বিয়া-০

Read More

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে এখন লড়ছে কলম্বিয়া–সুইজারল্যান্ড। ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেকের আগে দুই দলই আক্রমণ, প্রতি–আক্রমণে লড়াই জমিয়ে তুলেছে। একাধিকবার কাছাকাছি গেলেও এখনো গোল পায়নি কোনো দল। প্রথমার্ধের খেলা শেষে এখনো পর্যন্ত কোন দল গোলের দেখা পাননি। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল: সুইজারল্যান্ড-০ কলম্বিয়া-০

Read More