দীর্ঘক্ষণ ভিএআর পর্যালোচনার পর পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তাঁর শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। ফলে গোল্ডেন বুটের দৌড়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সমান হওয়ার সুযোগও হাতছাড়া হয়েছে এমবাপ্পের। পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করা ফ্রান্স প্রথমার্ধের প্রায় পুরোটা সময় দাপট দেখিয়েছে। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে ফ্রান্স ১৫টা শট নিয়ে লক্ষ্যে রেখেছে তিনটা। অন্য দিকে মরক্কো কেবল একটি শট নিয়েছে, সেটিও লক্ষ্যে ছিল না।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
প্রথমার্ধ শেষে সমতায় আছে ফ্রান্স ও মরক্কো। দীর্ঘক্ষণ ভিএআর পর্যালোচনার পর পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তাঁর শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। ফলে গোল্ডেন বুটের দৌড়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সমান হওয়ার সুযোগও হাতছাড়া হয়েছে এমবাপ্পের। পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করা ফ্রান্স প্রথমার্ধের প্রায় পুরোটা সময় দাপট দেখিয়েছে। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে ফ্রান্স ১৫টা শট নিয়ে লক্ষ্যে রেখেছে তিনটা। অন্য দিকে মরক্কো কেবল একটি শট নিয়েছে, সেটিও লক্ষ্যে ছিল না।
টাইব্রেকারসহ বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিপক্ষের নেওয়া ৯টি পেনাল্টির মুখোমুখি হয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এর মধ্যে মাত্র ২টিতে তিনি পরাস্ত হয়েছেন। বাকি ৭টির মধ্যে ৪টি তিনি ঠেকিয়েছেন, আর ৩টি শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো । বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ জয়ে বেশ আত্মবিশ্বাসে রয়েছে ফ্রান্স। এদিকে শেষ ষোলোতে কানাডার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ফ্রান্সের বিপক্ষে ম্যাচের জন্য আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে মরক্কো ।
শেষ ষোলোর লড়াই শেষ হয়ে গেছে ইতোমধ্যেই। ফ্রান্স-মরক্কোর ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। গ্রুপপর্ব, রাউন্ড অব ৩২, শেষ ষেলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে এই পর্ব পেরিয়ে সেমিফাইনালে পৌঁছাবে চারটি দল। কিন্তু কারা খেলবে সেমিফাইনাল, তা নিয়ে আগ্রহ নিয়ে অপেক্ষায় বিশ্ব। ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড- এই আট দল কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে। এখান থেকে পরবর্তী রাউন্ডে যাবে চারটি দল। আর কোন চার দল সেমিফাইনাল খেলবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে সুপার কম্পিউটার অপটা। কোয়ার্টার ফাইনালের সূচি অনুযায়ী প্রথম ম্যাচে রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার (১০…
আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সসচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে। তবে তত্ত্বাবধায়ক নাকি অন্তবর্তী সরকার থাকবে, সব শ্রেণীর মানুষের মতামত নিয়েই সিদ্ধান্ত হবে।’ জুলাই সনদকে প্রাধান্য দিয়েই সংবিধান সংশোধনের মাধ্যমে যা যা করা দরকার সেই পদক্ষেপ নেয়া হবে বলেও জানান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘রায়ে ৫৪টি বিষয়ে বলা হয়েছে, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে ৫৪টি বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। এছাড়া এই রায়ে অন্তত চারটি বিষয়ে জনআকাঙ্ক্ষা পূরণ…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খবরে বলা হচ্ছে, বিশ্বে বসবাসের অযোগ্য তালিকায় ঢাকা তৃতীয়। এ নিয়ে আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মিল কারখানার কারণে পরিবেশের দূষণ যেভাবে হচ্ছে, তা নিয়ে আমাদের সবাই দায় আছে। ইকোসিস্টেমের নিরাপদ লালন ও বিকাশের সঙ্গে মানবসমাজ জড়িত। বৃক্ষমেলা নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের বিনিয়োগ। এটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকা উচিত হবে না, নৈমিত্তিক এটি করতে হবে। তিনি বলেন, সন্তান জন্ম নিলে আমরা তার নামে একটি গাছ লাগাতে পারি। লন্ডনেও এমন দেখেছি। সরকার গ্রিন ভলান্টিয়ারিজম চালু করবে উল্লেখ করে তারেক…
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কটিয়াদী উপজেলার আচমিতা এলাকার একটি হ্যাচারি থেকে জাতীয় মৎস্য দিবস উদ্বোধন করবেন। পাশাপাশি সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। বুধবার (৮ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। তিনি জানান, জাতীয় মৎস্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান কটিয়াদীর আচমিতা এলাকার একটি হ্যাচারিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়ভাবে দিবসটির উদ্বোধন করবেন এবং মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের হাতে পুরস্কার তুলে দেবেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে…
কাতার বিশ্বকাপের মতো ২০২৬ আসরেও দারুণ ছন্দে আছে মরক্কো। তবে গত আসরের সেমিফাইনালে যাদের বিপক্ষে থামতে হয়েছিল অ্যাটলাস লায়নদের, একই প্রতিপক্ষের মোকাবিলায় আশরাফ হাকিমির দল চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামতে যাচ্ছে। আজ (বৃহস্পতিবার) দিবাগত রাতে সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ে নামার আগে ফর্মে থাকা তারকা ফুটবলারকে হারাল মরক্কো। কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাত্র ২২ মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল ইসমায়েল সাইবারিকে। সেই চোট এখনও সারায় বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না মরক্কো। ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে এমনটাই জানালেন আফ্রিকান দেশটির কোচ মোহামেদ উয়াহবি। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে লড়বে দুই দল। কোয়ার্টার ফাইনালের মতো বড়…
টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামায় পাহাড়ধসের পৃথক ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে চকরিয়া উপজেলার মছনিয়া কাটা এলাকায় বসতঘরের ওপর পাহাড়ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের দুই শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন। এছাড়া আজ ভোরে চকরিয়ার পার্শ্ববর্তী বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া-পাগলির ঝিরি এলাকায় পৃথক দুই ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। চকরিয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, তাৎক্ষণিকভাবে মৃতদের নাম জানা যায়নি। ভোরবেলায় মছনিয়াকাটা এলাকায় একটি বসতঘরে পাহাড়ধসে দুই শিশুসহ তাদের মা চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে…
