Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক অনুষ্ঠানে হামলা না করতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরানের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খতম আল-আনবিয়ার কমান্ডার আলী আবদোল্লাহী রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিতকরেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী আবদোল্লাহি বলেছেন, “আমরা ইরানের শত্রু, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসকগোষ্ঠীকে (ইসরায়েল) সতর্ক করে বলেছি যে সর্বোচ্চ নেতার শোক অনুষ্ঠানকে লক্ষ্য করে যে তারা কোনো প্রকার বেহিসেবি পদক্ষেপ না নেয়। তাদের আমরা আরও বলেছি, যে কোনো ধরনের বেপরোয়া পদক্ষেপের উপযুক্ত জবাব দিতে আমাদের প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত আছে।” ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিরোধের জেরে গত ২৮…

Read More

দেশের বাজারে সবশেষ ৫ দফা দাম সমন্বয়ে ৩ বারই বেড়েছে স্বর্ণের দাম। এর মধ্যে সবশেষ টানা ২ দফায় বাড়ানো হয়েছে মোট ৬ হাজার ৫৯০ টাকা। সবশেষ শুক্রবার (৩ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে টানা ২য় দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।…

Read More

আরেকটি আফ্রিকার দলের বিদায় হলো এবারের বিশ্বকাপ থেকে। বাংলাদেশ সময় শুক্রবার (৩ জুলাই) সকালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। ম্যাচের দুইটি গোল দুই হাফে হয়েছে। দশম মিনিটে এমবোলো সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। দলের তরুণ মিডফিল্ডার জোহান মানজাম্বি মাঝমাঠ থেকে বল নিয়ে যান আলজেরিয়ার ডি-বক্সে। সেখানে গিয়ে এমবোলোকে পাস দেন এবং বল পেয়েও তা জালে জড়ান এই স্ট্রাইকার। এরপর আক্রমণ করেছে আলজেরিয়া, তবে তাতে তেমন ধার ছিল না। ফলে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আফ্রিকার দেশটি। বিরতি থেকে ফিরেই আবারও গোল পায় সুইসরা। দ্বিতীয় হাফে প্রথম মিনিটেই কাউন্টার অ্যাটাক থেকে সুইজারল্যান্ডকে আনন্দে ভাসান ড্যান এনডয়ে। এরপর…

Read More

বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে বড় পর্দার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মিত হতে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’। নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিচালনায় চলতি মাসেই সীমান্ত এলাকার থ্রিলার গল্প নিয়ে তৈরি এই সিনেমার শুটিং শুরু হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গত মার্চে শুটিংয়ের কথা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় সময় কিছুটা পিছিয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। জানা গেছে, এই প্রোজেক্ট নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়। এরপর সিনেমা বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিনেমার সিংহভাগ দৃশ্যধারণ হবে নেপালে। ছবির বাজেট, গল্প ও কাস্টিংয়ের ব্যাপ্তি বিবেচনা করেই এটিকে বড়…

Read More

বলিউডের আলোচিত রিয়েলিটি শো ‘লক আপ’ বরাবরই শিরোনামে থাকে। চলতি মৌসুমে অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব ফারাহ খান ও রিতেশ দেশমুখের হাতে থাকলেও, আসন্ন ‘জাজমেন্ট ডে’ পর্বে পুরনো মেজাজে ধরা দিতে যাচ্ছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। আর সেখানেই এক প্রতিযোগীর মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগরে দিতে দেখা গেল তাকে। অনুষ্ঠানের প্রথম পর্বে কঙ্গনা সঞ্চালকের আসনে থাকলেও এবার তিনি হাজির হচ্ছেন ‘দর্শকের কণ্ঠ’ হয়ে। পুরো সপ্তাহ জুড়ে প্রতিযোগীদের পারফরম্যান্স কেমন ছিল, তার চুলচেরা বিশ্লেষণ ও ঝাড়াইবাছাইয়ের মূল দায়িত্বে রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ পাওয়া শো-এর নতুন একটি প্রোমোতে দেখা যায়, নিজের চেনা ও কড়া ভঙ্গিমায় প্রতিযোগী অভিনেতা রামকে একের পর এক তীর্যক আক্রমণে…

Read More

উইকেন্ড মানেই একটু জিরিয়ে নেওয়া আর পছন্দের কনটেন্ট দিয়ে সপ্তাহের ক্লান্তি দূর করা। দর্শকদের ছুটির দিনগুলোকে জমজমাট করতে ওটিটি প্ল্যাটফর্মগুলো নিয়ে এসেছে একঝাঁক নতুন সিনেমা ও সিরিজ। নিখাদ কমেডি, গা শিউরে ওঠা ভৌতিক থ্রিলার কিংবা টানটান রহস্য— কী নেই এই তালিকায়। নেটফ্লিক্স, সোনি লিভ ও জিও সিনেমা মাতাতে আসা চলতি সপ্তাহের সেরা কিছু কনটেন্ট নিয়ে আজকের প্রতিবেদন। হিউম্যান ভেপার (নেটফ্লিক্স) তোহো স্টুডিওর ১৯৬০ সালের ক্ল্যাসিক ‘তোকুসাতসু’ সিনেমার আধুনিক রিবুট এটি। লাইভ টেলিভিশন সম্প্রচার চলাকালীন এক ব্যক্তি আচমকা গ্যাসে রূপান্তরিত হয়ে একজনকে হত্যা করে। এরপর পুলিশের সব ফাঁদ গলিয়ে পালিয়ে গিয়ে সে হুমকি দেয়— সামনে আরও মৃত্যু অপেক্ষা করছে! শুন ওগুরি,…

Read More

চলচ্চিত্র পাড়ায় উৎসবের আমেজ। শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। আগামী দুই বছরের জন্য নিজেদের যোগ্য নেতা বেছে নিতে আজ ব্যালট পেপারে রায় দেবেন রূপালি পর্দার শিল্পীরা। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে এর মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। এর মধ্যে একটি প্যানেলের নেতৃত্বে আছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্যদিকে, তাদের টেক্কা দিতে আরমান ও রুমানা ইসলাম মুক্তি গড়েছেন আরেকটি শক্তিশালী প্যানেল। ভোটের লড়াইয়ে নামা…

Read More

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৭ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। শহরের মেয়র এই হামলাকে কিয়েভের ওপর চালানো ‘সবচেয়ে বড় হামলা’ বলে বর্ণনা করেছেন। খবর বিবিসির। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, হামলায় একটি অ্যাম্বুলেন্স স্টেশনসহ শহরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এর আগে আরও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে, তবে এবারের অভিযানে রাজধানীর ওপর সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং…

Read More

বিরতির পর ৪৬ মিনিটে আবারও সুইজারল্যান্ডের গোল । আলজেরিয়ার বিপক্ষে ২–০ গোলে এগিয়ে বিরতিতে সুইজারল্যান্ড। আবারও পিছিয়ে পড়ল আলজেরিয়া। ড্যান এনদোয়ের গোলে ২–০তে এগিয়ে গেল সুইজারল্যান্ড। ৪৬ মিনিটে দারুণ এক শটে গোল করেছেন এনদোয়ে।

Read More

দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শুক্রবার (৩ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক…

Read More