Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ইরানের মাশহাদ শহরের ইমাম রেজার মাজারের একটি লাল পতাকা নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর রাখা হয়েছে। শোক ও বিদায় আয়োজনের অংশ হিসেবে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়। খবর আল-জাজিরার। আগামী ৯ জুলাই আলী খামেনিকে ওই মাজারে সমাহিত করা হবে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় তিনি নিহত হওয়ার পর এই তারিখ নির্ধারণ করা হয়েছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামিক রাজনীতির সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, এই লাল পতাকা শিয়া ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হুসাইন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। তিনি ছিলেন নবী হযরত মুহাম্মদ (স.) এর নাতি, যিনি সপ্তম শতকে কারবালার যুদ্ধে নিহত হন। হাশেমি আরও বলেন, এই ঘটনা শিয়া মুসলমানদের…

Read More

ম্যাচের ১১ মিনিটে গোল পেলেন ব্রিল এমবোলো। পাল্টা আক্রমণে এমবোলোর গোলে ম্যাচে এগিয়ে গেল সুইজারল্যান্ড। দারুণ শুরুর পরও গোল হজম করল আলজেরিয়া।

Read More

সরকার ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

Read More

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান ৮৬ বছর বয়সী খামেনি। তাকে শেষ বিদায় জানানোর অনুষ্ঠান হবে মোট ছয়টি শহরে। যারমধ্যে ইরাকের কারবালাও রয়েছে। ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কারবালা। শিয়া মুসলিমরা কারবালাকে পবিত্র শহর হিসেবে বিবেচনা করেন। খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী শনিবার ৪ এপ্রিল। এদিন রাজধানী তেহরানের নির্মানাধীন ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে তার মরদেহ রাখা হবে। এরপর সোমবার তেহরানের প্রধান প্রধান সড়ক দিয়ে নিয়ে যাওয়া হবে তার নিথর দেহ। মঙ্গলবার…

Read More

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৮৫ টাকা থেকে কমিয়ে ১৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সবশেষ ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

Read More

সিনেমার পাশাপাশি ক্রিকেটেও শাহরুখ খানের প্রভাব কম নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল কলকাতা নাইট রাইডার্সের সাফল্য অনেক। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার, লিগ, উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেটেও রয়েছে তার দল। এর মধ্যে মেজর লিগ ক্রিকেট হলো যুক্তরাষ্ট্রের, সেখানে শাহরুখের দলের নাম ‘লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স’। এই দলের জন্যই লস অ্যাঞ্জেলসে স্টেডিয়াম চালু করলেন অভিনেতা। যেটাকে বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে বড় মাইলফলক বিবেচনা করা হচ্ছে। ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ স্টেডিয়ামটি রয়েছে ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে। এটি দলটির হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে। গতকাল এক ভিডিও বার্তায় সুখবরটি জানিয়েছেন শাহরুখ। তার কাছেও এটি এক স্বপ্নজয়ের মতো।…

Read More

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ন্যায়সংগত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। তিনি ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের বিষয়টি পুনরায় উল্লেখ করেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও জনগণের…

Read More

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকির ঘটনায় জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এ হুমকিকে ‘পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অংশ’ বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। চিঠিতে ইরাভানি অভিযোগ করেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সর্বশেষ হুমকি, ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসের একটি সুচিন্তিত ও পরিকল্পিত নীতির অংশ। তিনি আরও দাবি করেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ড ইসরায়েলের ‘অবৈধ আগ্রাসনের’…

Read More

অপশক্তি তাদের স্বার্থে মানুষের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও, সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল মূল্যবোধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকার এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণীও যেন মানুষের হিংস্রতার শিকার না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। এদিন ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানের ফরম্যাট ও আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়ে নিজের স্পষ্ট ও খোলামেলা উপলব্ধি…

Read More

তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহায়তা করার আশ্বাস দিয়েছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে কাজ করবে চীন এবং এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন রাষ্ট্রদূত। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অনুরোধ অনুযায়ী তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। এ প্রকল্পে চীনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তিনি আরও বলেন, চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। এর বাইরে অন্য কোনো বিষয়…

Read More