Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে সরকারকে আইন করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে, চাকরি ছেড়ে দিতে হবে। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কোর অনুষ্ঠানে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন অংশ গ্রহণ না করে এবং সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে। তিনি বলেন, কনস্টিটিউশনাল প্রভিশনে এটা নেই, কারণ নির্বাচন সকলে করতে পারবে। কিন্তু একটা ডিরেক্ট রেগুলেশন নির্বাচন কমিশনের তো হতে পারে যেটা আইনকে কখনো ব্যত্যয় ঘটায় না। তিনি আরও বলেন, এই ধরনের যদি একটি নিষেধাজ্ঞা থাকে…

Read More

আনুষ্ঠানিকভাবে সারাদেশে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে বিস্তৃতভাবে তুলে ধরতে হবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। তিনি আরও বলেন, নানা আয়োজনের মাধ্যমে এটিকে কাজে লাগিয়ে সারাদেশে জেলা-উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বছরজুড়ে সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত।

Read More

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা ইতিবাচকভাবে শেষ হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। দুই দেশের আলোচনায় অগ্রগতির খবর প্রকাশের পর সরবরাহ সংকটের আশঙ্কা কমে যাওয়ায় বাজারে দরপতন দেখা দেয়। বৃহস্পতিবার (২ জুলাই) আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান দুই বেঞ্চমার্কের দাম কমেছে। জানা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ১ দশমিক শূন্য ২ শতাংশ কমে ৭০ দশমিক ৮৪ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে ৮৩ সেন্ট বা ১ দশমিক ২১ শতাংশ, যা দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৭ দশমিক ৭৫ ডলারে। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, দোহায় দুই দিনব্যাপী…

Read More

দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা রইল না। বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় প্রধান বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে মামলাজটের কারণে এতোদিন আটকে ছিল প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক পদের নিয়োগ। আজকের এই রায়ের ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো আইনি জটিলতা থাকছে না। গত ১৮ জুন এই সিভিল আপিলের ওপর শুনানি শেষ করে আপিল বিভাগ। এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট দূর করতে ৩২ হাজার ৫০০…

Read More

তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ । ছবি: সংগৃহীত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে যাত্রা করেন। উল্লেখ্য, আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর পরিবর্তিত শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। ১৯৮০ সালে অল্প সময়ের জন্য তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।…

Read More

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে আজ একযোগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। শুধু কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। সব বোর্ডে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল, রচনামূলক বা তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা চলবে। প্রথম দিন দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারই প্রথম কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া, নকল প্রতিরোধে সব…

Read More

চলমান বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখাচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে ধারাবাহিক সাফল্যের পর নকআউটেও সেরাটা দিয়েছে মার্কিন ফুটবলাররা। এতে বসনিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকালের ম্যাচে প্রথম হাফে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। আক্রমণ ও বল দখলে বসনিয়া থেকে অনেক এগিয়ে ছিল পচেত্তিনোর দল। যদিও প্রথম গোল পেতে দেরি করে তারা। ৪৫তম মিনিটে স্ট্রাইকার বালোগানের গোল যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। মালিক তিলমান বালোগানকে লক্ষ্য করে পাস বাড়ানোর চেষ্টা করেন। তবে বলটি বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে শেষ পর্যন্ত চলে যায় বালোগানের পায়ে। সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার।…

Read More

চলতি জুলাই মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কি না, জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। ওইদিন জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত জুলাই, ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ওইদিন বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দর ঘোষণা করা হবে। এছাড়াও এলপিজির নতুন দর ঘোষণা সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া…

Read More

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি প্যান্টে আবার ফিরল বাংলাদেশ পুলিশ। গত জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সংস্কারের অংশ হিসেবে পোশাকে বড় পরিবর্তন আনা হয়েছিল। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের পর আগের সেই পোশাক আবার বদলে ফেলার সিদ্ধান্ত হয়। সরকারের নতুন সিদ্ধান্তের পর বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যদের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে দেখা গেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে আইজিপিকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং…

Read More

দেশে ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা (আইসিইউ) সেবায় ভয়াবহ সংকট বিরাজ করছে। বর্তমানে প্রতি এক লাখ মানুষের জন্য ক্রিটিক্যাল কেয়ার শয্যা রয়েছে মাত্র ১ দশমিক ৭টি, আর সাধারণ হাসপাতালের শয্যা রয়েছে মাত্র ৯টি। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলাতেই কোনো আইসিইউ নেই। এছাড়া দেশের মোট ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ৮০ থেকে ৯০ শতাংশ রাজধানী ঢাকাকেন্দ্রিক। বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (বিএসসিসিএম) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, দেশের ৬৮ থেকে ৭০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করলেও ক্রিটিক্যাল কেয়ার সুবিধার অধিকাংশই বড় শহরকেন্দ্রিক। ফলে…

Read More