আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে। তাই খাতটিতে গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, পূর্বে এই খাতে ভারতীয় ও শ্রীলঙ্কানরা কাজ করত। এই পরনির্ভরশীলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে হবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিসিএসে ক্যাডারে অন্তর্ভুক্তির কথা সংশ্লিষ্টদের নজরে আনার পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দুইটি কলেজ স্থাপনের ঘোষণাও দেন আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি স্পষ্ট…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দেশে তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’। উপজেলা তিনটি হচ্ছে, চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনিসংহের ‘পাগলা’। অনুমোদন পাওয়া নতুন থানার নাম ‘হালদা’, যাকে চট্টগ্রামের হাটহাজারী থানা থেকে পৃথক করা হয়েছে। বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি(নিকার) ‘র বৈঠকে এসব উপজেলা ও থানা অনুমোদন হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প…
চীনের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠককে তিনি বৃহত্তর প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের অগ্রগতির ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। বুধবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শি জিনপিংকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় কিম বলেছেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত করাই পিয়ংইয়ংয়ের অবস্থান। বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কিম বলেন, দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক এবং সমাজতন্ত্রকে ভিত্তি করে ডিপিআরকে-চীন সম্পর্ককে আরও বিকশিত করাই তাদের…
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে ফের হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েলের প্ররিতক্ষা বাহিনী (আইডিএফ) । সরকারের পক্ষ থেকে সংকেত পেলেই তারা হামলা শুরু করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, “এ পর্যন্ত আমরা দু’বার ইরানে হামলা করেছি। দু’বারের হামলায় আমরা ইসলায়েলকে পরমাণু বোমার সম্ভাব্য হামলার ঝুঁকি থেকে মুক্ত করেছি। যদি প্রয়োজন হয় তাহলে তৃতীয় বার হামলা হবে। এ ব্যাপারে আমাদের সবধরনের প্রস্তুতি নেওয়া আছে।” ২০২৫ সালের ৬ জুন জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি অথরিটি (আইএইএ) এক বিবৃতিতে জানিয়েছিল, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুত…
ভারতের রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী স্লিপার বাসের সঙ্গে বড় ট্রাকের (ট্রেলার) সংঘর্ষের পর আগুন লেগে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ২২ জন আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি দ্রুত গতিতে ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে যাচ্ছিল। পথে এক্সপ্রেসওয়েতে একটি বড় ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুইটি যানবাহনেই আগুন ধরে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, বাসের ভেতরের ওপরের বার্থের যাত্রীরা ধাক্কা খেয়ে নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে ৫ জন আগুনে পুড়ে এবং ২ জন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতদের বেশিরভাগই দুর্ঘটনার সময় ঘুমিয়ে…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার পাহারার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, প্রচলিত ধারণার মধ্য থেকে আনসার বাহিনীকে বের করে আনার চেষ্টা প্রশংসনীয়। প্রান্তিক কণ্ঠস্বরের আবির্ভাব গুজব প্রতিরোধসহ সঠিক তথ্য প্রবাহকে নিশ্চিত করবে। সবাইকে মনে রাখতে হবে তথ্য এখন আমাদের গুরুত্বপূর্ণ শক্তি।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা আরও জোরদার করতে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, ঢাকা মহানগর পুলিশের আওতায় পূর্বাচলে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি উপকমিশনারের কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কাজ চলছে। তিনি জানান, পুলিশের জন্য মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আইজিপি আরও বলেন, ভবিষ্যতে পূর্বাচলকে পুরোপুরি ঢাকা…
২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বুধবার (০১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় আগ্রহীদের উদ্দেশ্যে বলা হয়, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন করুন। সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুযায়ী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এর আগে গত ২৯ মে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং সংসদে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শেখ মো. রেজাউল ইসলামের (নওগাঁ-৬) টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিম (গাইবান্ধা-২)-এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান…
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে ব্রাজিল। তবে শেষ আটে জায়গা নিশ্চিত করার পথে সেলেসাওদের সামনে দাঁড়িয়ে আছে এমন এক প্রতিপক্ষ, যাদের বিপক্ষে ইতিহাস আজও কথা বলে ব্রাজিলের বিরুদ্ধে। আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই ম্যাচের আগে সবচেয়ে আলোচনার বিষয় নরওয়ের বিপক্ষে এখনো পর্যন্ত একবারও জয়ের স্বাদ পায়নি ব্রাজিল। ফুটবল ইতিহাসে ব্রাজিল বিশ্বের অন্যতম সফল দল হলেও নরওয়ের বিপক্ষে তাদের রেকর্ড বেশ হতাশাজনক। এখন পর্যন্ত দুই দল চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ চার…
