দুপুরের মধ্যে দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার (৩০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় (৪৫-৬০) কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছে ইরান। তেহরানের দাবি, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ ধারাগুলোর বাস্তবায়ন শুরু না হওয়া পর্যন্ত চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না। আজ মঙ্গলবার (৩০ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, আমরা এখনও চূড়ান্ত চুক্তির আলোচনার পর্যায়ে প্রবেশ করিনি। ইসমাইল বাঘাই জানান, ১৪ দফা সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হবে তখনই, যখন ১, ৪, ৫, ১০ এবং ১১ নম্বর অনুচ্ছেদের বাস্তবায়ন শুরু হবে এবং তা অব্যাহত থাকবে। খবর আল জাজিরার। বাঘাইয়ের ব্যাখ্যা অনুযায়ী, ১ নম্বর…
নেদারল্যান্ডস প্রথম শট: কুপমাইনার্সের প্রথম শট থেকে এসেছে গোল। মরক্কো প্রথম শট: মিস! এল আয়নাউয়ি গোল দিতে পারেননি। নেদারল্যান্ডস দ্বিতীয় শট: মিস! জাস্টিন ক্লাইভার্ট মেরেছেন পোস্টে। মরক্কো দ্বিতীয় শট: একটুর জন্য গোল পেলেন রাহিমি! নেদারল্যান্ডস তৃতীয় শট: গোল। পেয়েছেন ভেগহোর্স্ট। মরক্কো তৃতীয় শট: শেমসদিন তালবির গোল। নেদারল্যান্ডস চতুর্থ শট: মিস! কী করলেন কুইন্টেন টিম্বার্স। বল মারলেন পোস্টের বাইরে। মরক্কো চতুর্থ শট: আশরাফ হাকিমিও গোল দিতে পারলেন না। নেদারল্যান্ডস পঞ্চম শট: সামারভিলের শট ঠেকিয়ে দিলেন ইয়াসিন বুনো। মরক্কো পঞ্চম শট: সাইবারির গোল এবং মরক্কো শেষ ১৬ তে।
কালো টাকা সাদা করার সুযোগ বাতিলসহ একাধিক সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের আহ্বানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি চূড়ান্ত পাসের জন্য সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। পাস হওয়া অর্থবিল-২০২৬ এ কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের পাশাপাশি ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করা হয়েছে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন নম্বর। এর আগে, বিলটির ওপর সংসদ সদস্যদের আনা জনমত যাচাইয়ের প্রস্তাব এবং বিলের সাধারণ নীতি নিয়ে দীর্ঘ ও প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অধিবেশনের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের আর্থিক প্রস্তাবগুলো কার্যকরকরণ এবং কতিপয় আইন…
হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার ২৮ জুন সকাল আটটা থেকে সোমবার ২৯ জুন সকাল আটটা পর্যন্ত) দেশে আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে প্রায় সাড়ে ৩ মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেল ৭১৬ শিশু। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪১ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪ শিশু। এ নিয়ে প্রায় সাড়ে ৩ মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হলো ১ লাখ ১২ হাজার ৬২ শিশু। হামের উপসর্গে যে চার শিশু মারা গেছে, তাদের মধ্যে দুজনের মৃত্যু ঢাকায়। সিলেটে…
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হলো। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৮ জনে। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সবশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যে পাঁচ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি কপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৫ হাজার ৯২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি…
কর বাড়িয়ে নয়, করের আওতা সম্প্রসারণ করে লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় সরকার। এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৯ জুন) দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা চলাকালে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য করদাতার সংখ্যা বৃদ্ধি এবং রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করা। করের হার বাড়ানোর পরিবর্তে নতুন করদাতাদের করের আওতায় এনে রাজস্ব আদায়ের ভিত্তি শক্তিশালী করা হবে।
ভেনেজুয়েলার বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর চার দিনে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, এবং লা গুয়াইরাসহ বিভিন্ন শহরের ধ্বংস্তূপ থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেই দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। “ধ্বংসস্তূপগুলোতে আমাদের অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আজ (রোববার)ধ্বংস্তূপে আটকে পড়া মরদেহগুলো যেমন উদ্ধার করা হয়েছে, তেমনি জীবিতদেরও উদ্ধার কর হচ্ছে। আমাদের অভিযান শিগগিরই শেষ হচ্ছে না। ধ্বংসস্তূপের তলায় আমাদের স্বজনার জীবিত আছেন— এমন আশা নিয়ে আমাদের এগোতে হবে”, বিবৃতিতে বলেছেন দেলসি। ২৪ জুন বুধবার ভেনেজুয়েলার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক…
পাকিস্তানের করাচিতে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের সদর দপ্তরে হামলার ঘটনায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের দাবি, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রমাণহীন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অন্যের বিরুদ্ধে অভিযোগ তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, করাচির সাম্প্রতিক হামলার ঘটনায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, পাকিস্তান যদি অন্যের দিকে আঙুল না তুলে নিজেদের সমস্যার দিকে নজর দেয়, তাহলে সেটাই তাদের জন্য বেশি কার্যকর হবে। তিনি আরও বলেন, পাকিস্তানের উচিত নিজেদের ভূখণ্ডে গড়ে ওঠা সন্ত্রাসী ঘাঁটি ও অবকাঠামোর বিরুদ্ধে…
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর গত ৪ মাসে ইসরায়েলে প্রায় ৪ হাজার ৮০০ বার সাইবার হামলা করেছে ইরানি হ্যাকাররা। ইসরায়েলের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ ন্যাশনাল সাইবার ডিরেক্টোরেটের পরিচালক ইয়োসি কারাদি সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। জার্মান দৈনিক দাই ওয়েল্টকে দেওয়া সেই সাক্ষাৎকারটি আজ সোমবার প্রকাশিত হয়েছে। দাই ওয়েল্টকে ইওসি কারাদি বলেছেন, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা, ছোট থেকে মাঝারি আকারের কোম্পানি এবং সাধারণ মানুষের ব্যবহৃত সিস্টেমগুলোকে লক্ষ্য করে ইরানি হ্যাকার গ্রুপগুলো হামলা চালিয়েছে। “অনেক ইসরায়েলি কোম্পানি তাদের কম্পিউটারে সংরক্ষিত প্রায় সব গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ফেলেছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওয়েবসাইট লক্ষ্য করে যেসব হামলা…
