Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বিশ্বকাপে গ্রুপ ‘জি’–তে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল মিসর–নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ১–১ গোলে রুখে দিয়েছে মিসর। আর নিউজিল্যান্ড ২–২ গোলে ড্র করেছে ইরানের বিপক্ষে। রাতের অন্য ম্যাচে ইরান–বেলজিয়াম ড্র করেছে, ফলে মিসর–নিউজিল্যান্ডের যারা জিতবে তারাই গ্রুপে শীর্ষে উঠবে। ভ্যাঙ্কুভারে ম্যাচের ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে মিসরের বিপক্ষে লিড নেয় নিউজিল্যান্ড। দারুণ এক হেডে গোল করেন এই ডিফেন্ডার। কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার। এরপর দুই দলই আক্রমণ চালিয়েছে সমানে সমান। কিন্তু, খেলার প্রথমার্ধের ফলাফল পরিবর্তন হয়নি। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ায় মিসর। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সমতায় ফেরে মিসর। ডান…

Read More

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে স্বজনরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন তারা। প্রায় ২০ বছর ধরে কাতারে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন কানাইঘাটের আমরপুর গ্রামের জিবাল আহমদ। স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে ছিল তার সংসার। তার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা। স্বজনরা জানান, পরিবারের দায়িত্ব ছিল একমাত্র তার কাঁধেই। এখন তার অনুপস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন। একই অবস্থা পাশের গ্রামের জসিম উদ্দিনের। প্রায় ৯ বছর ধরে তিনি প্রবাসে ছিলেন। ধার-দেনা করে বাড়ি নির্মাণ…

Read More

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ১৮ ঘণ্টার মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের সরকার প্রধানকে নিজ কার্যালয়ে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এসময় লালগালিচার সংবর্ধনা দেওয়া হয় তারেক রহমানকে। গার্ড অব অনার গ্রহণ করেন বাংলাদেশের সরকার প্রধান। বৈঠকের পর তিনটি সমঝোতা স্মারকে স্বাক্ষর ও নোট বিনিময় করা হবে। এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বন্ধ শ্রম বাজার খোলা, অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ নিয়ে আলোচনা হয়। এর আগে, রোববার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায় মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তারেক রহমান। মালয়েশিয়ার স্থানীয়…

Read More

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নজর কাড়ে কেপ ভার্দে। ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনায় আসে দলটি। এরপরেই উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে তারা। টানা দুই ম্যাচে ড্র করে নকআউট পর্বের দৌড়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে কেপ ভার্দে। ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় কেপ ভার্দে। দ্রুতগতির এক দৌড়ে ফাউল আদায় করেন তেলমো আরকানজো। এরপর প্রায় ৩১ মিটার দূর থেকে নেওয়া ফ্রি-কিকে নিচু শটে বল জালে জড়ান কেভিন পিনা। বিশ্বকাপের মূল পর্বে এটি ছিল কেপ ভার্দের ইতিহাসের প্রথম গোল। তবে বিরতির আগেই ম্যাচে সমতা ফেরায় উরুগুয়ে। রিবাউন্ড থেকে হেডে গোল করেন ম্যাক্সি আরাউহো। এরপর আরাউহোর আরেকটি হেড থেকে…

Read More

মালয়েশিয়ায় আটকে থাকা দুই হাজারেরও বেশি বাংলাদেশিকে মুক্ত করতে দেশটির সরকারের সাথে ফলপ্রসূ আলোচনা করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ জুন) কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় অদক্ষ শ্রমিক আসা বন্ধ করতে দেশের টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হচ্ছে। এছাড়া আগামী এক বছরে মধ্যপ্রাচ্যগামীদের বেসিক আরবি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্কুলে ইংরেজিসহ পাঁচটি ভাষা ও স্পোর্টস, সিলেবাসে বাধ্যতামূলক করা হবে। ইতোমধ্যে এক হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময় লাগলেও সব পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। তবে বর্ষা মৌসুম আসায় আগামী মাস থেকে খাল খনন বন্ধ থাকবে।…

Read More

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে মালয়েশিয়ার দেশটির রাজধানী কুয়ালালামপুরে এসে পৌঁছেছেন তারেক রহমান।   রোববার (২১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪৫ মিনিটে সময় তিনি কুয়লালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। এছাড়া রয়েছেন ৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। এর আগে, রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন মালয়েশিয়ায়। দুই দিনের এই সফর। প্রধানমন্ত্রীর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী একেবারেই ছোট।…

Read More

সরকার গঠনের পর মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফরসঙ্গী হয়েছেন সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছে পরদিন, ২২ জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন। সেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ান-এর সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি। সই হতে পারে সংস্কৃতি বিনিময়সহ কয়েকটি চুক্তি। এদিকে, ২৩ জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর…

Read More

আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করায় এবারের বাজেট পারফেক্ট নয় বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের অর্থনৈতিক সংকট সমাধানে ২ বছর সময় প্রয়োজন বলে জানান তিনি। রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিস্ট ও আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করেছি। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পারফেক্ট নয়। তারপরও আমরা যাচাই-বাছাই করে দেখছি অর্থনৈতিক সংকট সমাধানের জন্য দুই বছর প্রয়োজন। ‘অল্প টাকা দিয়ে হলেও ট্যাক্স নেটের আওতায় আসতে হবে দেশের মানুষকে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই’, যোগ করেন তিনি। আমির খসরু মাহমুদ…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের টোল নেয়া হবে না। টোল যদি নেয়া হয়, তবে তা যুক্তরাষ্ট্রই নেবে। শনিবার (২০ জুন) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তার এমন বক্তব্যকে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক ভেঙে পড়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘যুদ্ধবিরতির ৬০ দিনের সময়কালে হরমুজ প্রণালিতে কোনো টোল থাকবে না, এমনকি ৬০ দিন পরও কোনো টোল থাকবে না, যদি না তা যুক্তরাষ্ট্র আরোপ করে।’ তিনি আরও বলেন, ‘যদি কোনো ফি আরোপ করা হয়, তবে তা হবে যুক্তরাষ্ট্রের…

Read More

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে জাপানের বিপক্ষে একতরফা ম্যাচে ৪-০ গোলে হেরে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তিউনিসিয়া। টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারায় এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল আফ্রিকার দলটি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। মাত্র ৪ মিনিটেই দাইচি কামাদার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় তারা। দ্রুত গোল হজম করে দিশেহারা হয়ে পড়ে তিউনিসিয়ার রক্ষণভাগ। মাঝমাঠ ও ডিফেন্সে ভুলের সুযোগ নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় এশিয়ান দলটি। প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করে জাপান। ৩১ মিনিটে আয়াসে উয়েদা বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে বল জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। এর আগে ৯ মিনিটে আরও একটি…

Read More