বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহের চোখে দেখছেন অস্ট্রিয়ার কোচ রালফ র্যাংনিক। তার মতে, আর্জেন্টিনাকে শুধু লিওনেল মেসির দল হিসেবে দেখলে ভুল হবে। কারণ বর্তমান চ্যাম্পিয়নদের দলে দুর্বলতা খুঁজেই পাওয়া যায় না। ডালাসে গ্রুপ ‘জে’-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে র্যাংনিক বলেন, “তাদের দুর্বলতা নিয়ে কি বলবো? আমরা কোনো দুর্বলতাই খুঁজে পাইনি।” ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ আর্জেন্টিনার খেলোয়াড়দের মান, গতি এবং বেঞ্চের গভীরতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “প্রতিটি পজিশনেই তাদের অসাধারণ খেলোয়াড় আছে। আমি আগেও বলেছি, আর্জেন্টিনা শুধু মেসি নয়।” ৩৮ বছর বয়সী মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকার প্রতিবাদে হরমুজ প্রণালি ফের বন্ধ করায় ইরানকে বৈশ্বিক মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি অবিলম্বে ইরান অবরোধ প্রত্যাহার না করে, তাহলে অদূর ভবিষ্যতে এই বাণিজ্যিক জলপথ যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণে থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উদ্দেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আপনারা যদি হরমুজ বন্ধের আদেশ প্রত্যাহার না করেন, তাহলে নিজেদের দেশকে হারাবেন, সবকিছু হারাবেন। এমনকি ইরানের যেসব প্রতিনিধি আলোচনার জন্য সুইজারল্যান্ডে অবস্থান করছেন, তারাও দেশে ফিরতে পারবেন না।” দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকায় প্রতিবাদ হিসেবে গত শনিবার আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ…
সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও মালায়েশিয়া। এছাড়া, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে দুটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করেছে উভয় পক্ষ। সোমবার (২২ জুন) পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতি সমঝোতা স্মারক স্বাক্ষর ও দ্বিপক্ষীয় দলিল বিনিময় হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান নিজ নিজ দেশের পক্ষে দলিল বিনিময় করেন। ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে রোববার মালয়েশিয়া পৌঁছান। প্রধানমন্ত্রী…
দেশের ১১ জেলায় ঝড় হানা দিতে পারে সন্ধ্যার মধ্যে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে এসব অঞ্চলে। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা থেকে জানা গেছে এ তথ্য। বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির পরও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দুই দেশের মধ্যকার চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের কথা থাকলেও তা কার্যকর না হওয়ায় ইসরায়েলকে অঞ্চল ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। সোমবার (২২ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসমাইল কানি বলেন, ইসরায়েল যদি নিজে থেকে সরে না যায়, তবে ২০০০ সালে দেশটি থেকে তাদের যেভাবে নিঃশর্তভাবে পিছু হটতে হয়েছিল, সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক পোস্টে কুদস ফোর্স প্রধান বলেন, ইসরায়েল যদি তাদের আগ্রাসন ও দখলদারিত্ব…
মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি বিবেচনা করতে এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার জন্য অনুরোধ করেছি। অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং সম্ভব হলে আটক হওয়া বাংলাদেশিদের প্রত্যাবাসন সংক্রান্ত বিষয়গুলোও উত্থাপন করেছি। আমরা একমত যে, কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য এবং সাশ্রয়ী হওয়া উচিত, যা মধ্যস্থতাকারী কমিয়ে শ্রমিকদের খরচ হ্রাস করবে। প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আমার…
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। সোমবার (২২ জুন) শেষ হওয়া এ আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই আলোচনার শুরুটা বেশ উত্তেজনাকর ছিল। এ সময়ে একদিকে তেহরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পুনরায় হামলার হুমকি দিয়েছেন। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি ‘রোডম্যাপে’ সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক…
কাতারে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে রাস লাফান শিল্পনগরীর একটি গ্যাস কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন এবং আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (২২ জুন) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। খবর আল-জাজিরার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে সংঘটিত অভ্যন্তরীণ বিস্ফোরণ এর পর নিখোঁজ ব্যক্তিদের খোঁজে কাতারি ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপকে অনুসন্ধান অভিযানে মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটির জন্য একটি যান্ত্রিক ত্রুটি দায়ী বলেও জানায় তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, স্থাপনাটি থেকে কোনো ধরনের গ্যাস বা পদার্থের লিকেজ ঘটেনি, যা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। শিল্পনগরীটির প্রশাসন পরিচালনাকারী কাতারএনার্জি জানায়, বারজান গ্যাস…
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। চার হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭২২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ…
বাংলাদেশ-মালয়েশিয়া উভয় দেশই সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাস, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ওপর নির্মিত। উভয় দেশই মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় আসতে পেরে আমি আনন্দিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় হয়েছে। এ ছাড়া, যৌথ কমিশন বৈঠক এবং দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনাসহ বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে…
