ফুটবল বিশ্বকাপর ১০০০তম ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান ও তিউনিসিয়া। বাংলাদেশ সময় সকাল ১০টায় মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটে গোল করে জাপানকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায় দাইচি কামাদা। এর পর ৩০ মিনিটেই ২য় গোল করে জাপানের স্ট্রাইকার আয়াসে উয়েদা। তিউনিসিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান। বিরতির পর ৭৪ মিনিটে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান টেক কুবো। আগের ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিয়ে একটা বার্তা দিয়ে রেখেছিল জাপান। তিউনিসিয়া ম্যাচে সেই দলটা এগিয়ে যেতে সময় নিল মোটে সাড়ে তিন মিনিট। বাম পাশ থেকে আক্রমণে উঠে কেইতো নাকামুরার পাস বক্সের মাঝে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ফুটবল বিশ্বকাপর ১০০০তম ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান ও তিউনিসিয়া। ঐতিহাসিক মাইলফলকের ম্যাচ হওয়া বিশেষ গুরুত্ব বহন করছে এই ম্যাচ। বাংলাদেশ সময় সকাল ১০টায় মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটে গোল করে জাপানকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায় দাইচি কামাদা। এর পর ৩০ মিনিটেই ২য় গোল করে জাপানের স্ট্রাইকার আয়াসে উয়েদা। তিউনিসিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান। আগের ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিয়ে একটা বার্তা দিয়ে রেখেছিল জাপান। তিউনিসিয়া ম্যাচে সেই দলটা এগিয়ে যেতে সময় নিল মোটে সাড়ে তিন মিনিট। বাম পাশ থেকে আক্রমণে উঠে কেইতো নাকামুরার পাস বক্সের মাঝে জটলায় খুঁজে নেয় দাইচি…
ফুটবল বিশ্বকাপর ১০০০তম ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান ও তিউনিসিয়া। ঐতিহাসিক মাইলফলকের ম্যাচ হওয়া বিশেষ গুরুত্ব বহন করছে এই ম্যাচ। বাংলাদেশ সময় সকাল ১০টায় মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচ শুরুর ৩ মিনিটে গোল করে ১-০ এগিয়ে রয়েছে জাপান। এর পর ৩০ মিনিটেই ২য় গোল করে জাপান। এখন পর্যন্ত ৩৫ মিনিটের খেলায় তিউনিসিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আছে জাপান।
সংসারে প্রতিটি সন্তানের কাছে বটবৃক্ষের মতো ছায়া আর পরম নির্ভরতার প্রতীক হলেন বাবা। শাসন, স্নেহ আর নিখাদ ভালোবাসার এক গভীর অনুভূতির নাম ‘বাবা’। ভাষাভেদে হয়তো শব্দ বদলায় কিংবা স্থানভেদে বদলায় উচ্চারণ, কিন্তু বাবার প্রতি সন্তানের রক্তের টান আর চিরন্তন ভালোবাসা থাকে অপরিবর্তিত। প্রতিটি বাবার এই সীমাহীন ত্যাগ ও অবদানকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় ‘বিশ্ব বাবা দিবস’। রোববার (২১ জুন) সারা বিশ্বে নানা উৎসাহ-উদ্দীপনা ও ভালোবাসার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই বিশেষ দিনটি। আজকের দিনে বাবার সঙ্গে সুন্দর সময় কাটানো, উপহার দেওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে অনুভূতি প্রকাশ করার রেওয়াজ থাকলেও, এই…
জাপান ২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এসেছিল এবং উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তাদেরকে এশিয়ার প্রধান ভরসা হিসেবেও বিবেচনা করা হচ্ছিল। নিজেদের উদ্বোধনী ম্যাচে, উদীয়মান সূর্যের দেশের দলটি নেদারল্যান্ডসকে ২-২ গোলে ড্রয়ে আটকে দিয়ে তাৎক্ষণিকভাবে প্রমাণ করে যে তাদের আগের কথাগুলো ফাঁকা বুলি ছিল না। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে জাপান দুইবার পিছিয়ে পড়লেও দৃঢ়তার সাথে লড়াই করে সমতা ফেরাতে সক্ষম হয় এবং এক পয়েন্ট অর্জন করে। এবার তিউনিসিয়ার বিপক্ষে খেলতে নেমে খেলার মাত্র তিন মিনিটেই এগিয়ে যায় জাপান।
মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীনে যাবেন। প্রধানমন্ত্রীর দুই দেশ মালয়েশিয়া ও চীন সফর শুরুর আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ…
প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল কুরাসাও। ফিফা র্যাঙ্কিংয়ের ৮১ নম্বরে থাকা দলটি আজ (রোববার) ৩০ নম্বর দল ইকুয়েডরকে রুখে দিয়েছে। গোলশূন্য ড্র হওয়া এই ম্যাচের নায়ক অবশ্য কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম। বিশ্বকাপের ৯০ মিনিটের ম্যাচে তিনি সর্বোচ্চ ১৫ শট ঠেকিয়ে রেকর্ড গড়েছেন। লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই পরাশক্তিকেই হারিয়ে এসেছিল। এমনকি বাছাই শেষে তারা (দ্বিতীয়) ছিল সেলেসাওদের উপরে, তাদের সামনে ছিল কেবল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা। সেই ইকুয়েডর এবারের বিশ্বকাপ শুরু করে আইভরি কোস্টের কাছে ১-০ ব্যবধানে হেরে। এবার কুরাসাও তাদের গোলশূন্য ড্রয়ে আটকে দিলো। কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটিতে এক পয়েন্ট…
বিগত তিন মাসেরও বেশি সময় ধরে দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে হাম। টিকা কার্যক্রম জোরদারের পরও নিয়ন্ত্রণে আসছে রোগটি। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে একের পর এক শিশু। সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে সারা দেশে এই হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ শিশুর। এর মধ্যে ঢাকাতেই মারা গেছে ৬ শিশুর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ…
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। রোববার (২১ জুন) শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আজ শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, সফরকালে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী…
আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী বলেন, আগস্টের মধ্যে ঢাকা-পাবনা একটা রেল চালু করতে চলেছি। লোকোমোটিভ ইতিমধ্যে প্রস্তুত আছে। আমাদের কোচ আসছে। আগামী মাসে আমরা কিছু কোচ পেয়ে যাব এবং কোচ পেলেই প্রথমেই আমরা দুটি লাইন চালু করছি। একটা হচ্ছে ঢাকা-পাবনা। পরবর্তীটা ঢাকা-খুলনা। তিনি বলেন, আমি খুলনার মানুষ। আমি মনে করেছি ঢাকা-পাবনার অগ্রাধিকারটা অনেক বেশি। কারণ সাফারিংটাও তাদের…
