Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কিছু মানুষ। গতকাল শনিবার (১৩ জুন) রাতে মার্কিনিদের সঙ্গে চুক্তি নিয়ে টেলিভিশনে একটি সাক্ষাৎকার দেন আরাগচি। এরপরই মাসহাদে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়। বার্তাসংস্থা ফার্স নিউজের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, কালো চাদর পরা এক নারী স্লোগান দিচ্ছেন “অনুপ্রবেশকারী বেঈমান আরাগচির মৃত্যু হোক।” এ সময় তিনি কালো ও লাল পতাকা উড়াচ্ছিলেন। আরেক বিক্ষোভকারী “আপসকারীর মৃত্যু হোক” বলে স্লোগান দিয়েছে। আরাগচিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন “আপসকারী পদত্যাগ কর পদত্যাগ কর।” এসব বিক্ষোভকারীর মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শর্তে চুক্তি হতে যাচ্ছে সেগুলো ইরানের স্বার্থ করবে না।…

Read More

বর্তমান সরকার অতীতের সব সময়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৪ জুন) সকালে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ নিয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম প্রদান এবং মিড ডে মিল চালুসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষা খাতের অগ্রগতি এখনো সন্তোষজনক নয়। তাই বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে কাজ করবে সরকার। পাশাপাশি দেশের কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। একই অনুষ্ঠানে শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক…

Read More

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় প্রকাশ করেন। মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন- পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ে বাকি আসামিদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ২০২৪ সালে কোটাবিরোধী আন্দোলন চলাকালীন ১৬ই জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। দুই হাত ছড়িয়ে পুলিশের সামনে দাঁড়ানো আবু সাঈদের একটি ভিডিও সেসময় সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। তার মৃত্যুতে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল…

Read More

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের ডি গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করল অস্ট্রেলিয়া। ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় অনুষ্ঠিত এই ম্যাচে বল দখল এবং আক্রমণে তুরস্ক পুরো ম্যাচজুড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও, গোল করতে সফল হয়েছে সকারুজরা। এই জয়ে ৩ পয়েন্ট ছিনিয়ে নিল ওশেনিয়ার প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই দুই দল বেশ সতর্ক কৌশল অবলম্বন করে খেলতে থাকে। তবে ম্যাচের ২৭তম মিনিটে ডেডলক ভাঙে অস্ট্রেলিয়া। দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে গোল করে দলকে লিড এনে দেন মাত্র ২০ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড নেস্তরি ইরানকুন্ডা। ম্যাচের ৭৪তম মিনিটে তুরস্ক যখন গোল শোধে অল-আউট খেলছিল, ঠিক তখনই…

Read More

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, গত ২৫ বছরে কক্সবাজার অঞ্চলের গুরুত্ব বহুগুণ বেড়েছে। অচিরেই মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বাস্তবতায় কক্সবাজার-চট্টগ্রাম সড়ককে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, আগামী দিনের অর্থনৈতিক উন্নয়ন ও যানবাহনের ক্রমবর্ধমান চাপ বিবেচনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি চারলেন থেকে ছয় লেনে উন্নীত করা হবে বং শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে। লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ডি’তে নিজেদের অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ও তুরস্ক। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ভঙ্গিতে খেলছে। বর্তমানে স্কোরলাইন অস্ট্রেলিয়া ২-০ তুরস্ক। খেলার ৭৪ মিনিট এ ২ গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এর আগে গ্রুপ ডি-তে শক্ত বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে ৪–১ গোলের দাপুটে জয়ে তারা ইতোমধ্যেই নিজেদের অবস্থান শক্ত করেছে। সেই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া ও তুরস্ক-দুই দলই জানে, গ্রুপে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

Read More

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মন্ডল (৫৫)। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে। অপরদিকে আলম মন্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। তার…

Read More

চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার (১৪ জুন) ভোর প্রায় ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিষয়টি নজরে আসার পর বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের সীমান্তের কাটাতারের বেড়ার কাছে রেখে আসে। পরবর্তীতে তারা কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন,…

Read More

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন হাইকোর্টে জেল আপিল করেছেন। আজ রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলোর গ্রহণযোগ্যতার ওপর শুনানি হওয়ার কথা। এর আগে, রামিসা হত্যায় আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। গত ৭ জুন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা মোতাবেক আসামিদের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া, হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের কথাও বলা হয়েছে। গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ডি’তে নিজেদের অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ও তুরস্ক। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ভঙ্গিতে খেলছে। শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের খেলা শেষে ১ গোলে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বর্তমানে স্কোরলাইন অস্ট্রেলিয়া ১-০ তুরস্ক। খেলার ২৬ মিনিট এ এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এর আগে গ্রুপ ডি-তে শক্ত বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে ৪–১ গোলের দাপুটে জয়ে তারা ইতোমধ্যেই নিজেদের অবস্থান শক্ত করেছে। সেই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া ও তুরস্ক-দুই দলই জানে, গ্রুপে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।

Read More