Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে তেলের দাম। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিষয়টি নিয়ে পরবর্তী আলোচনা চলবে। খবর, রয়টার্সের। সোমবার (১৫ জুন) ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে। এর কিছুক্ষণ আগেই উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে বলে ঘোষণা দেন মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। চুক্তির স্মারকটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে…

Read More

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। এতে প্রাণ গেছে পাইলটসহ ১২ আরোহীর সকলের। নিহতদের সবাই স্কাইডাইভার ছিলেন। খবর বিবিসির। রোববার (১৪ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সিঙ্গেল ইঞ্জিনের টার্বোপ্রপ বিমানটি। এর কিছুক্ষণ পরই বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হয় আকাশযানটি। পরমুহূর্তেই রানওয়ে থেকে প্রায় ৩০০ মিটার দূরে আছড়ে পড়ে প্লেনটি। বিমানটি থেকে তাদের স্কাইডাইভ করার কথা ছিল। দুর্ঘটনাকবলিত বিমানটি একটি বেসরকারি স্কাইডাইভিং কোম্পানি কর্তৃক পরিচালিত ছিল, যার মডেল প্যাসিফিক অ্যারোস্পেস সেভেন-ফাইভ-জিরো এক্সএল। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন বলেন, আমরা এটিকে বড় ধরনের প্রাণহানির ঘটনা হিসেবে…

Read More

তিউনিসিয়ার রক্ষণ তছনছ করে শুরুতেই দুই গোলে এগিয়ে যায় সুইডেন। শুরুর ধাক্কার পর ঘুরে দাঁড়িয়ে এক গোল পরিশোধ করেছিল তিউনিসিয়া। তবে বিরতির পর রক্ষণের হাস্যকর ভুলে ফের ব্যবধান বাড়ার পর আর ম্যাচে খুঁজে পাওয়া যায়নি তাদের। আরও দুইবার বল জালে ঢোকায় সুইডেন। মেক্সিকোর মন্তেরেইতে বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচ সুইডেন জিতেছে ৫-১ গোলে। সুইডিশদের হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি। গোল পান আলেক্সান্দার ইসাক, ভিক্টর গিওকেরেস ও মাতিয়াস সভানবার্গ। তিউনিসিয়ার একমাত্র গোলদাতা ওমর রেকিক। ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়ার রক্ষণভাগের ওপর চড়াও হয়ে খেলতে থাকে সুইডেন। ম্যাচের মাত্র ৭ম মিনিটে দলকে এগিয়ে নেন আয়ারি। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই ৩০তম মিনিটে গিওকেরেসের…

Read More

শেষ মুহূর্তে গোল করে আইভরি কোস্টকে বিশ্বকাপের শুভসূচনা এনে দিয়েছেন বদলি হিসেবে মাঠে নামা আমাদ দিয়ালো। তার ৯০তম মিনিটের গোলে গ্রুপ ‘ই’-এর ম্যাচে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দলটি। আর এ জয়ে ১২ বছর পর বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল দলটি, আর সেই জয় এনে দিয়ে ম্যাচের নায়ক বনে যান দিয়ালো। সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দু’দল। ম্যাচের শুরুর একাদশে জায়গা না পাওয়ায় আমাদ দিয়ালোকে বেঞ্চে বসেই শুরু করতে হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে বাজুমানা তুরের বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ভাগ্য বদলে দেন তিনি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডান প্রান্ত দিয়ে উইলফ্রিড…

Read More

আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা ও জনস্বার্থের কথা বিবেচনা করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাতিল করা হয়েছে সম্প্রতি দায়িত্ব পাওয়া চেয়ারম্যান খুরশীদ আলমসহ পরিচালকদের নিয়োগ। পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারায়…

Read More

বিগত ২০ বছরের অবহেলায় দেশের শিক্ষা ব্যবস্থার এমন শোচনীয় দশা হয়েছে যে, বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) লেভেলকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। একইসঙ্গে শিক্ষা ব্যবস্থায় সাংস্কৃতিক কারিকুলাম যুক্ত করার বিরোধিতাকারীদের মনোভাব নিয়ে সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী নতুন বাজেটকে জনগণবান্ধব এবং আগামী দিনের বাংলাদেশ গড়ার বাজেট হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেই পরিষ্কার ছিল যে শিক্ষা খাতকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তি চূড়ান্ত করতে ইরান পৌঁছেছেন কাতারের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তি স্বাক্ষর নিয়ে আশাবাদের পর এ তথ্য সামনে এসেছে। রোববার (১৪ জুন) সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রোববারের মধ্যে একটি চূড়ান্ত স্বাক্ষরিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ওয়াশিংটন এবং ইসলামাবাদ। দুপক্ষের আশাবাদের মধ্যে এমন খবর স্বস্তির বার্তা নিয়ে এসেছে। চুক্তিটি স্বাক্ষরিত হলে দীর্ঘ প্রায় চার মাসের সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতার অবসান ঘটবে। তবে ইরানি কর্মকর্তারা এই সময়সীমার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পাশাপাশি ইরানের কট্টরপন্থিরা আলোচনার শর্তগুলোর ব্যাপারে তীব্র বিরোধিতা করেছেন। এদিকে ইরানের সঙ্গে আজ রোববার যুক্তরাষ্ট্রের চুক্তি সই…

Read More

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ৬৭০টি নতুন স্কুল, কলেজ এবং ক্যাডেট কলেজ স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৪ জুন) দুপুরে রাজধানীর শেরাটন হোটেলে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে নতুন স্কুল, কলেজ ও ক্যাডেট কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ৬৭০টি নতুন স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের শিক্ষাখাতে একটি বড় কর্মসূচি। নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, পরিসংখ্যানে অংশগ্রহণ কমে যাওয়ার কথা বলা হলেও বাস্তবে গ্রামাঞ্চলে নারীদের উপস্থিতি ছেলেদের তুলনায় বেশি দেখা…

Read More

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি পুলিশ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। ইন্টারপোলের সহায়তায় সাবেক এই আইজিপিকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার (১৪ জুন) নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

Read More

গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০২৬ -এ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। এ তালিকায় ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে বাংলাদেশ । অস্ট্রেলিয়া-ভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) ৯ জুন (মঙ্গলবার) প্রকাশিত এই সূচকে বাংলাদেশকে ‘মিডিয়াম’ বা মধ্যম শান্তির স্তরে শ্রেণিবদ্ধ করেছে। মোট ১৬৩টি দেশ ও অঞ্চল নিয়ে তৈরি এই সূচকে বাংলাদেশের অবস্থান ১১৭তম, এবং স্কোর ৫-এর মধ্যে ২.২২৬। বিশ্বের ৯৯.৭ শতাংশ জনসংখ্যাকে অন্তর্ভুক্ত করে ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও ভূখণ্ড নিয়ে এবার জিপিআইয়ের ২০তম সংস্করণটি প্রকাশিত হয়েছে। মূলত তিনটি ক্ষেত্রে ২৩টি ভিন্ন ভিন্ন সূচক ব্যবহার করে শান্তির হিসাব করা হয়: সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা,…

Read More