২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ডি’তে নিজেদের অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ও তুরস্ক। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ভঙ্গিতে খেলছে। শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের খেলা শেষে ১ গোলে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বর্তমানে স্কোরলাইন অস্ট্রেলিয়া ১-০ তুরস্ক। খেলার ২৬ মিনিট এ এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এর আগে গ্রুপ ডি-তে শক্ত বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে ৪–১ গোলের দাপুটে জয়ে তারা ইতোমধ্যেই নিজেদের অবস্থান শক্ত করেছে। সেই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া ও তুরস্ক-দুই দলই জানে, গ্রুপে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দীর্ঘদিন ধরে চলমান তীব্র সংঘাতের অবসান ঘটিয়ে, রোববার (১৪ জুন) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় জানান, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরপরই বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত নৌপথ ‘হরমুজ প্রণালি’ সবার জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে। অতীতের যেকোনো মার্কিন প্রশাসনের চেয়ে বর্তমান প্রশাসনের আমলে ইরানের সাথে ওয়াশিংটনের সম্পর্ক অনেক ভালো দাবি করে ট্রাম্প বলেন, ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। পুরো চুক্তি প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত ও সহজভাবে…
দেশের ১০ অঞ্চলে ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৪ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলেরসমূহের দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ডি’তে নিজেদের অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ও তুরস্ক। ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ভঙ্গিতে খেলছে। বর্তমানে স্কোরলাইন অস্ট্রেলিয়া ১-০ তুরস্ক। খেলার ২৬ মিনিট এ এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এর আগে গ্রুপ ডি-তে শক্ত বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে ৪–১ গোলের দাপুটে জয়ে তারা ইতোমধ্যেই নিজেদের অবস্থান শক্ত করেছে। সেই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া ও তুরস্ক-দুই দলই জানে, গ্রুপে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।
আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ। রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। এদিন গুরুত্বপূর্ণ একজন সাক্ষীর জবানবন্দি নেয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তবে নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। গত ৩ জুন এ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এ মামলায় ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানসহ চারজন জবানবন্দি দিয়েছেন। চলতি বছরের ২১ জানুয়ারি শুরু হয়…
ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে আগামী জুলাইয়ে কবর দেওয়া হবে। আজ শনিবার (১৩ জুন) দেশটির রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তারা বলেছে, আগামী ৩ ও ৪ জুলাই রাজধানী তেহরানে বিদায়ী অনুষ্ঠান হবে। এরপর ৫ জুলাই তেহরানে প্রথম জানাজা এবং ৬ জুলাই কোমে দ্বিতীয় জানাজা হবে। সবশেষে ৯ জুলাই মাসহাদে আরেকটি জানাজা হবে। সেই জানাজা শেষে ওইদিন তাকে ইমাম রেজা মাজারে চিরনিদ্রায় শায়িত করা হবে। ইমাম রেজা হযরত আলী ও মা ফাতেমার বংশধর। শিয়া মুসলিমদের যে ১২ জন প্রসিদ্ধ ইমাম রয়েছেন তার মধ্যে ইমাম রেজা অন্যতম। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওইদিন…
সরকার নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। আমি আজ এখানে কোনো প্যানেল আলোচক হিসেবে আসিনি। বরং, আমি এখানে এসেছি আমাদের মূল লক্ষ্যের প্রতি সরকারের প্রতিশ্রুতি ও ঐকান্তিকতা ব্যক্ত করতে। বর্তমান সরকার মাত্র ১০০ দিনের কিছু বেশি সময় ধরে দায়িত্বে রয়েছে, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা অত্যন্ত…
স্বাধীনতার পক্ষে-বিপক্ষের কৃত্রিম মেরুকরণ ভেঙ্গে যে গণতন্ত্র অর্জন হয়েছে, ধর্মীয় ভেদাভেদ সে অর্জন ব্যহত করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন। শনিবার (১৩ জুন) দুপুরে কাকরাইলে আমরা বাংলাদেশি সংগঠনের আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বিভেদহীন বাংলাদেশ প্রত্যাশা করে তিনি বলেন, নিজস্ব বয়ান প্রতিষ্ঠা করতে ইতিহাস বিকৃতকারীরা পরবর্তীতে দেশ থেকে পালাতে বাধ্য হয়। এ সময় গতকাল দীনেশ ত্রিবেদীর মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, বাংলাদেশের আঞ্চলিক স্বার্থে সার্কের কার্যক্রম উপেক্ষা করে দেয়া যেকোনো পরামর্শ সন্দেহজনক। অনুষ্ঠানে যোগ দিয়ে বাজেট নিয়ে বিরোধী দলের অবস্থানের সমালোচনা করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট ‘বড় হলেও বাস্তবায়নযোগ্য’ বলে মন্তব্য করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। তবে এ বিশাল বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দূরদর্শিতা, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের ওপর বিশেষ জোর দিয়েছে সংগঠনটি। শনিবার (১৩ জুন) বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এফবিসিসিআই এ কথা জানিয়েছে। এফবিসিসিআই জানায়, বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে যাত্রার জন্য এই বাজেটের আকার অবাস্তব নয়। তবে দেশের ইতিহাসের সর্বোচ্চ এই বাজেট বাস্তবায়নে সরকারকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। এবারের বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানকে গুরুত্ব দেয়ায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে…
গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে স্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি রাশিয়ার নিজনেকাস্কের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার দাবির পর পুতিন এই মন্তব্য করেছেন। ক্রেমলিন বলেছে, এসব হামলা সমাজে বিভেদ সৃষ্টি করতে পারবে না। অর্থনীতি দ্রুত এই ধাক্কা কাটিয়ে উঠবে। আল জাজিরা বলছে, ইউক্রেনের সাম্প্রতিক হামলায় রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত তেল শোধনাগার, জ্বালানি ডিপো এবং পাইপলাইনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে ফ্রন্টলাইনে রাশিয়া কিছুটা ধীরগতির হওয়ায়…
