প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এলেন তারেক রহমান। সকাল থেকেই মৌসুমি বায়ুর প্রভাবে জেলাজুড়ে বেশ বৃষ্টিপাত হচ্ছে। শনিবার (১৩ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান ইউএস বাংলা এয়ারলাইন্সে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কক্সবাজার বিমানবন্দর থেকে অবতরণের পর প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং সেখানে আয়োজিত একটি পথসভায় অংশ নেবেন। দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বাংলাদেশ নিয়ে বহু বিতর্কিত মন্তব্য করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোল পাল্টেছেন। আপাতত বাংলাদেশ ইস্যুতে কোনও মন্তব্য করতে চান না। বরং এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছেন তিনি। শুক্রবার (১২ জুন) কলকাতার কাছে নিউটাউনে এক সংবাদ সম্মেলনে ‘পুশ ইন’ ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। এ সময় এক প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, ‘একটি বাইরের দেশের (বাংলাদেশ) সংসদে এই বিষয় (পুশ ইন) উত্থাপন করবে, এটি আপনার মুখ থেকে শুনছি। এ ব্যাপারে আমি কোন উত্তর দেব না। এ বিষয়ে কথা বলার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। তা ছাড়া বাংলাদেশ সীমান্ত শুধুমাত্র পশ্চিমবঙ্গের সঙ্গে নয়, পাঁচটা রাজ্যের সঙ্গে রয়েছে। এ ব্যাপারে…
এবারের বাজেটের প্রেক্ষাপট অন্যান্য সময়ের তুলনায় ভিন্ন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, স্বাভাবিকভাবে জাতীয় বাজেট প্রস্তুতের জন্য প্রায় ছয় মাস সময় পাওয়া যায়। তবে বর্তমান সরকার মাত্র দেড় থেকে দুই মাসের মধ্যে বাজেট প্রস্তুত করেছে। এ সময়ের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণ এবং তাদের চাহিদা ও প্রত্যাশাকে বাজেটে প্রতিফলিত করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন, অর্থনৈতিক অস্থিরতা এবং সীমিত সম্পদের বাস্তবতায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে। এবারের বাজেটের…
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। শুক্রবার(জুন ১২) নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হত-দরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগণের মাঝে কর্ম সহায়ক উপকরণ ও বৃত্তি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা গ্রহণকে অবৈতনিক করা হয়েছে। সকলের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্যে খেলাধুলা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চায় নিয়োজিত করতে হবে।…
স্পেসএক্সের ইতিহাসের বৃহত্তম শেয়ারবাজারে তালিকাভুক্তির (আইপিও) পর কাগজে-কলমে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। শুক্রবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, স্পেসএক্স প্রতি শেয়ার ১৩৫ ডলার দরে ৫৫ কোটি ৫৬ লাখ ক্লাস-এ শেয়ার বিক্রি করে প্রায় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা ইতিহাসের সবচেয়ে বড় আইপিও হিসেবে বিবেচিত হচ্ছে। এই মূল্য নির্ধারণের ফলে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলার। ‘এসপিসিএক্স’ প্রতীকে নাসডাকে লেনদেন শুরু হলে স্পেসএক্স বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানিগুলোর একটি হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। আইপিও-সংক্রান্ত নথি অনুযায়ী, তালিকাভুক্তির পর মাস্কের কাছে প্রায় ৮৪…
ভারতের নতুন হাইকমিশনার হয়ে দেশে এসে পৌঁছেছেন দীনেশ ত্রিবেদী। ভারতীয় মিশনে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন ৭৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক। প্রণয় ভার্মাকে এরইমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। শুক্রবার (১২ জুন) দুপুরে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে পৌঁছেছেন দীনেশ ত্রিবেদী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সাধারণত ভারতের পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তাদের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হলেও দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে রাজনৈতিক অভিজ্ঞতাকে প্রধান্য দেওয়া হয়েছে। গুজরাটি ব্যবসায়ী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তিনি চমৎকার বাংলা বলতে পারেন এবং বাঙালি সংস্কৃতির প্রতি তার গভীর বোঝাপড়া রয়েছে।…
টানা চার বছর কোমায় থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন থাইল্যান্ডের প্রভাবশালী রাজকন্যা বাজরাকিতিইয়াভা। শুক্রবার (১২ জুন) সকালে থাইল্যান্ডের একটি হাসপাতালে ৪৭ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। থাই রাজপ্রাসাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বর্তমান থাই রাজা মহা ভাজিরালংকর্নের সাত সন্তানের মধ্যে বাজরাকিতিইয়াভাই ছিলেন সবচেয়ে বড় এবং রাজসিংহাসনের অন্যতম প্রধান ও সম্ভাব্য উত্তরাধিকারী। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ব্যাংককের চুলালংকর্ন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২০২২ সালের ডিসেম্বর মাসে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় এক প্রদেশে কুকুরের প্রশিক্ষণ প্রতিযোগিতার জন্য নিজের পোষা কুকুরকে নিয়ে ব্যায়াম করার সময় হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন রাজকন্যা বাজরাকিতিইয়াভা। সে সময় চিকিৎসকরা…
নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষস্তরের চার দিনের বৈঠক শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। সেখানে বিএসএফ জওয়ান ও ভারতীয় নাগরিকদের ওপর বাংলাদেশি নাগরিকদের হামলা এবং বাংলাদেশিদের দ্বারা সীমান্ত বেড়া ভেঙে ফেলার ঘটনা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে শীর্ষবৈঠক শেষে কোনও যৌথ সাংবাদিক বৈঠক হয়নি। গত সোমবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)’র প্রধান মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল নয়াদিল্লিতে পৌঁছে বিএসএফের ডিজি প্রবীণ কুমার-সহ অন্যান্য কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছিলেন। মঙ্গলবার দিল্লির লোদী রোডে বিএসএফের সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল ভারত-বাংলাদেশ ৫৭তম সীমান্ত শীর্ষবৈঠক। কিন্তু নজিরবিহীন ভাবে শীর্ষবৈঠক শেষে…
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতালার লিফটের সম্মুখে জানালার থাই গ্লাসের দুটা পার্ট খুলে ফেলে। ভবনের পেছন দিয়ে একটি পার্ট নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি। এ সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে। কিন্তু তারা পালিয়ে যায়। এদিকে চুরির ঘটনাটি সকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে জানালে তিনি বলেন,…
এবার রাজপথে বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে ভারতের ভাইরাল ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি-সিজেপি। বৃহস্পতিবার (১১ জুন) দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে মহারাষ্ট্রের সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র ফাঁস এবং সরকারি জবাবদিহিতার দাবিতে এক মাসব্যাপী ধারাবাহিক আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা করলো জেন-জি বা তরুণ প্রজন্মের এই ব্যতিক্রমী সংগঠনটি। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সাথে সংহতি জানিয়ে যোগ দেন ভারতের খ্যাতনামা পরিবেশ ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। সমাবেশে বক্তারা সম্প্রতি অনুষ্ঠিত সর্বভারতীয় ‘নিট-ইউজি ২০২৬’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের অন-স্ক্রিন মূল্যায়ন প্রক্রিয়ায় চরম অনিয়মের তীব্র সমালোচনা করেন। কোটি কোটি…
