বিশ্বের ১৩টি দেশের একটি দেশ বর্তমানে রয়েছে ডনাল্ড ট্রাম্পের যুদ্ধের হুমকিতে। মানে বিশ্বের মোট জনসংখ্যার প্রতি ১১ জনের মধ্যে ১ জনকে যুদ্ধের ঝুঁকিতে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার এমন বৈরী পররাষ্ট্রনীতি এখন আন্তর্জাতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নতুন করে ‘বন্ধুরাষ্ট্র’ ওমানের ওপর ট্রাম্পের হুমকির পরেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালী। প্রতিদিন বিশ্ব বাজারের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল এই রুট দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইল ও ইরান যুদ্ধের জেরে অচল হয়ে পড়ে এই প্রণালী। সম্প্রতি ইরানি গণমাধ্যমে খবর আসে, ওমানকে সঙ্গে নিয়ে এই আন্তর্জাতিক জলসীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং শুল্ক…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
২১ এপ্রিল জেরুজালেমের মাউন্ট হার্জেলের সামরিক কবরস্থানে নিহত সৈন্যদের স্মরণে আয়োজিত দিবস বা ইয়োম হাজিকারোন স্মরণে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আরও বড় অংশ দখলে নিতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ধাপে ধাপে গাজার অন্তত ৭০ শতাংশ ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বৃহস্পতিবার (২৮ মে) নেতানিয়াহু বলেন, আমরা এখন গাজার ৬০ শতাংশ এলাকায় অবস্থান করছি। আগে ছিলাম ৫০ শতাংশে। এখন ৬০ শতাংশে পৌঁছেছি। আমার নির্দেশ হলো ধাপে ধাপে অন্তত ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়া। খবর সিএনএনের। তার বক্তব্যের সময় উপস্থিত…
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এদেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। বৃহস্পতিবার (২৮ মে) ভোলার লালমোহন ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, এই মহান ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বার্তা নিয়ে এসেছে। অনেক ত্যাগ-তিতিক্ষার পর আমরা আজ গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে অর্থনৈতিক মুক্তি আরও কাছাকাছি আসবে। তিনি আর বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার এ দেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে এটাই কামনা করি। দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীরা, যার ফলে দেশে…
সেনা সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সেনা সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী বর্তমানে ঢাকা সেনানিবাসে অবস্থান করছেন। এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। জামাত শেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। সাধারণ মুসল্লিদের পাশাপাশি এই জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট…
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজসহ আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। একইসঙ্গে কয়েক দফায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ারও আভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা…
বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। অস্ট্রেলিয়ার বহু স্থানে প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন। এছাড়া পর্তুগাল, কানাডাসহ নানা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ। ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। আর বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও ফিলিস্তিনিসহ নির্যাতিত মানুষের মুক্তি কামনায় বিশেষ দোয়া করেন মুসল্লিরা। ইউরোপে পবিত্র ঈদুল আজহার সবচেয়ে বড় জামায়াত হয় পর্তুগালের লিসবনে। বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। জার্মানির রাজধানী বার্লিনসহ বিভিন্ন স্থানে প্রবাসী অধ্যুষিত ও তার্কিশ মসজিদগুলোতে দু’টি করে ঈদের জামাত হয়। ইতালির রাজধানী রোমসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ৫০টিরও বেশি স্থানে খোলা মাঠে ঈদের জামাত…
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) জিয়া উদ্যোনে স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন তিনি। শহীদ জিয়া ও বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা; এর পর দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার কয়েক জন সদস্য এসময় উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী যান বনানী কবরস্থানে। সেখানে তার ছোট আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও। এছাড়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ…
ইরানের কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, তাদের বাহিনী হরমুজ প্রণালীর আশেপাশে হুমকি সৃষ্টিকারী চারটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে। এর আগে গত মঙ্গলবার দক্ষিণ ইরানে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। অর্থাৎ তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন হামলা চালানো হলো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং তিন মাস ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য দীর্ঘ আলোচনার মধ্যেই এই হামলাগুলো চালানো হলো। এদিকে বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ‘প্রায় নিঃশেষিত অবস্থায় আলোচনা চালাচ্ছে’ এবং তিনি জোর দিয়ে…
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শুরু হয়। এর আগে ঈদের জামাতে অংশ নিতে সকাল ৭টার কিছু পর জাতীয় ঈদগাহে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ঈদুল আজহার প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিকবৃন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেছেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমানের ইমামতিতে হাজারো মুসল্লি ঈ দের প্রথম জামাতে নামাজ আদায় করেন। মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক। নামাজের পূর্বে মুফতি মো. মিযানুর রহমান উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন। তিনি বলেন, আজকের এই দিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে পশুর রক্ত প্রবাহিত করা। তবে কেবল মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশেই কো রবানি করতে হবে। এক্ষেত্রে কেউ যদি ন্যূনতম গাফিলতি করে, তবে তার কো রবানি কবুল হবে না। মানুষের বাহবা পাওয়ার উদ্দেশে কো রবানি করা…
