সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর একটি ক্যাম্পে গুলি চালিয়েছে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ। রোববার (২৪ মে) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় যৌথ বাহিনীর সঙ্গে দুই ঘণ্টা গুলিবিনিময় হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, রোববার দিবাগত রাত একটার দিকে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে। আমরা নন-লিথাল (প্রাণঘাতী নয়) অস্ত্র ব্যবহার করেছি। প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে যৌথ বাহিনী ভেতরে প্রবেশ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোলাগুলির একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে অভিযান চালিয়ে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহোযোগিতার অভিযোগ আনা হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। মামলার সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। ওইদিন সকাল সাড়ে ১০টার…
কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণের পর লাইনচ্যুত ও উল্টে যাওয়া ট্রেনের বগি থেকে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকারীরা। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে কোয়েটার চামান ফাটকের কাছে এই ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া পুলিশ সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী জাফর এক্সপ্রেস নামের ওই শাটল ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়েছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে চামান ফাটকের…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি বলেন, সঠিক উপাত্ত ছাড়া যে কোনো জনসংযোগ বা প্রচার কৌশল ভিত্তিহীন হয়ে পড়ে। তাই জনসংযোগ কর্মকর্তাদের যে কোনো বার্তা তৈরিতে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ উপাত্তের ওপর নির্ভর করতে হবে। রোববার (২৪ মে) সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান যুগটি হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। আপনি মাঠ পর্যায়ে কী কাজ করছেন বা সরকারের বার্তা জনগণের কাছে কীভাবে পৌঁছাচ্ছে, তা…
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় আজ রোববার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। রোববার (২৪ মে) দুপুরে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসার ঘটনায় চার্জশিট আজই। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে। যদিও আদালতের বিষয় এটি। আশা করছি মাননীয় আদালত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। এদিকে আজ রামিসার ঘটনায় মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে সিআইডি। ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট অগ্রাধিকারের ভিত্তিতে প্রস্তুত করে সিআইডি। তদন্তকারী…
ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির ইতি টানতে একটি যুদ্ধবিরতি সমঝোতা স্মারক ‘প্রায় চূড়ান্ত’ পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য ও এশিয়ার একাধিক প্রভাবশালী মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ফোনালাপ শেষে তিনি এ ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রস্তাবিত এই সমঝোতার অন্যতম প্রধান শর্ত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করে দেয়া। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চুক্তিটি এখনো পুরোপুরি কার্যকর হয়নি; এটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মূল আলোচনাকারী দল এবং এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত…
ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য আজ রোববার (২৪ মে) শেষ কর্মদিবস। আগামী সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি। রোববার (২৪ মে) সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। অন্যান্য দিনের মতোই অফিস কার্যক্রম চলছিল। সচিবালয়ের গাড়ি রাখার স্থানগুলো ছিল পূর্ণ, দর্শনার্থী অভ্যর্থনা কক্ষেও ছিল ভিড়। শেষ কর্মদিবস হওয়ায় অনেককে হাজিরা দিয়ে বাস, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালের দিকে ছুটতে দেখা গেছে। কেউ কেউ সহকর্মীদের সঙ্গে আগাম ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সচিবালয়ে লিফটচালকদের মধ্যেও ঈদের বকশিশ সংগ্রহের তৎপরতা দেখা যায়। আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্যাপিত হবে।…
ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহতের খবর পাওয়া গেছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস…
গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার পুলিশ বিভাগ। শনিবার (২৩ মে) গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, হামলায় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলেই নিহত হন। আল-শিফা হাসপাতালের সূত্রের বরাতে তিনি বলেন, কাছাকাছি একটি সড়কে থাকা অন্তত একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গাজার পুলিশ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, উত্তর গাজার আত-ত্বাম এলাকায় একটি পুলিশ পোস্ট লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হানি…
দেশের কয়েকটি অঞ্চলে সকাল ৯টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার (২৩ মে) রাতে আবহাওয়া অফিসের রাত ৯টা থেকে পরবর্তী দিন অর্থাৎ রোববার (২৪ মে) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ২…
